WebView-ওয়েবভিউ

WebView-ওয়েবভিউ ওয়েবসাইট তৈরী এবং ফেইসবুক মার্কেটিং ?

সব ধরণের হিডেন ট্রিক্সকে কাজে লাগিয়ে ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরী এবং আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট এর সেল বাড়ানোর জন্য ফেইসবুক মার্কেটিং করিয়ে নিতে আমাদের পেইজে ম্যাসেজ দিয়ে জানাতে পারেন।

কাস্টমারের প্রায়োরিটি নিশ্চিত রেখে আপনার সাধ্যের মধ্যে সার্ভিস দিতে আমরা সর্বদা প্রস্তুত।

Alhamdulillah! Done another project.SEO service website
02/04/2022

Alhamdulillah! Done another project.
SEO service website

07/09/2021

📣 📣
আপনি কি আপনার ব্যবসায় আরও লাভবান হতে চাচ্ছেন?

বর্তমান সময়ে ব্যবসা বৃদ্ধির জন্য নিজের একটি ওয়েবসাইট থাকা আবশ্যক। ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার গ্রাহকের কাছে অনেক সহজে এবং কম সময়ে আপনার কাজ তুলে ধরতে পারবেন।

যেসব ওয়েবসাইট সার্ভিস আমরা দিয়ে থাকিঃ
================================
১। ব্যক্তিগত ওয়েবসাইট
২। ব্লগ/নিউজ পোর্টাল ওয়েবসাইট
৩। বিজনেস ওয়েবসাইট
৪। ই-কমার্স ওয়েবসাইট
৫। মাল্টিভেন্ডর ওয়েবসাইট
৬। এফিলিয়েট ওয়েবসাইট
৭। ট্রাভেল ওয়েবসাইট
৮। বিউটি পার্লার এবং জিমের ওয়েবসাইট।
৯। ইভেন্ট ওয়েবসাইট
১০। ফটোগ্রাফি ওয়েবসাইট
১১। রিডিজাইন ওয়েবসাইট

কেন আমােদের দিয়ে কাজ করাবেন?
===========================
💪 আমাদের রয়েছে দক্ষ ডিজাইনার।
👌 আধুনিক ও প্রফেশনাল মানের কাজ।
⌚ আপনার সময় অনুযায়ী সাপোর্ট সার্ভিস।
🤝 আপনার বাজেটের মধ্যে উন্নত মানের কাজ।

বিস্তারিত জানতে পেইজে ইনবক্স করুন।
মোবাইলঃ ০১৬২১৬৩৪২৬৬
আমাদের ওয়েবসাইটঃ https://adibulislam.fun

Health & fitness website
28/08/2021

Health & fitness website

26/08/2021
22/08/2021

আপনার পছন্দের ইকমার্স ওয়েবসাইটের জন্য এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।

#ওয়েবসাইট #ইকমার্স_ওয়েবসাইট #ইকমার্স #বিজনেস_ওয়েবসাইট

১টা ইকমার্স ওয়েবসাইটের প্রজেক্ট কাজ শেষ হল।https://www.khaasfood.com/ #ওয়েবসাইট  #ইকমার্সওয়েবসাইট
14/08/2021

১টা ইকমার্স ওয়েবসাইটের প্রজেক্ট কাজ শেষ হল।
https://www.khaasfood.com/

#ওয়েবসাইট #ইকমার্সওয়েবসাইট

আলহামদুলিল্লাহ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটি ব্লগ ওয়েবসাইটের রি-ডিজাইনের কাজ শেষ হল।
11/08/2021

আলহামদুলিল্লাহ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটি ব্লগ ওয়েবসাইটের রি-ডিজাইনের কাজ শেষ হল।

✅ Facebook Marketing কী❓➡️ Facebook এর মাধ্যমে Facebook ব্যবহারকারীদের কাছে কোনো প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রচার করার মা...
08/08/2021

✅ Facebook Marketing কী❓
➡️ Facebook এর মাধ্যমে Facebook ব্যবহারকারীদের কাছে কোনো প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রচার করার মাধ্যমকেই Facebook Marketing বলে। মূলত Facebook Marketing হলো Digital Marketing এর এমন একটি প্রক্রিয়া যেখানে বিজনেস, পণ্য কিংবা সার্ভিসকে Facebook এর মাধ্যমে প্রোমোট করা হয়। অর্থাৎ Internet Marketing এর কাজটি Facebook এর মাধ্যমে করার প্রক্রিয়াই হচ্ছে Facebook Marketing ❗❗
✅ Facebook Marketing কত প্রকার❓
➡️ Facebook Marketing প্রধানত ২ প্রকার-
1.Free Facebook Marketing
2. Paid Facebook Marketing
✅ Free Facebook Marketing কী❓
➡️ সোজা কথায় বলা যায়, যে Marketing এর কোন পর্যায়ে কোনো অর্থ ব্যয় করতে হয় না তাই Free Marketing. অনলাইন তথা Digital Marketing এ কোনোরকম অর্থব্যয় ছাড়া মার্কেটিং করা যায়। তারই ধারাবহিকতায় Facebook Marketing ও ফ্রি হয়ে থাকে। সেখানে ব্যবসা বা সেবা প্রদানের জন্য নির্দিষ্ট কিছু পন্থা অবলম্বনের মাধ্যমে Free Facebook Marketing করা হয়ে থাকে। তাই বলা যায়, বিনা অর্থ ব্যয়ে Facebook এ যে Marketing করা হয়, তাই Free Facebook Marketing.
উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো সহজ হয়ে যাবে-
প্রথমে আমরা একটা page খুলতে পারি। প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী Page এর নাম, Cover Picture, Profile Picture দিয়ে সাজাতে পারি। তারপর যে পণ্য বিক্রি করতে চাই তার পরিপূর্ণ তথ্য দিয়ে Post দিতে পারি। সেটা ইমেজ আকারেও হতে পারে। অতঃপর আমাদের পরিচিত সবাইকে এই Page Follow করার জন্য আমন্ত্রণ জানাতে পারি। তারপর page এর পোস্টগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারি। আমাদের পরিচিত Facebook বন্ধুদেরকে শেয়ার দেয়ার জন্য অনুরোধ করতে পারি। এই প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে আমরা অধিক সংখ্যক লোকের কাছে আমাদের পণ্যের প্রচার বাড়াতে পারি কোন ধরণের অর্থ ব্যয় করা ছাড়াই। Facebook এর বিভিন্ন গ্রুপে যোগদান করে আমাদের পেজ ও পণ্যের পোস্ট দিতে পারি। আর এটাই হলো Free Facebook Marketing.
✅ Paid Facebook Marketing কী❓
➡️ সাধারণত Facebook নিউজ ফিডে যে পোস্টগুলো Sponsored লেখা থাকে সেসব পোস্টই হলো Paid Facebook Marketing. ছোট বড় সকল ব্যবসায় প্রতিষ্ঠান এই মার্কেটিং ব্যবহার করে কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পণ্য সম্পর্কে বিস্তারিত জানাতে পারে।
এ ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয়ের মাধ্যমে Facebook এ Marketing করার নামই হলো Paid Facebook Marketing.
Paid Facebook Marketing এর মাধ্যমে একেবারে সিলেক্টিভ গ্রাহকের কাছে পৌছনো সম্ভব। যদি আমরা চাই আমাদের পণ্য শুধুমাত্র ঢাকা শহরের উত্তরায় বসবাসকারী নারী অথবা পুরুষরা দেখতে পাবে, Paid Facebook Marketing এর মাধ্যমে এটা সম্ভব। Paid Facebook Marketing এর জন্য page এবং Post কে প্রমোট করা হয়। Facebook কর্তৃপক্ষকে অর্থ প্রদানের মাধ্যমে বিজ্ঞাপন আকারে Page এবং Post নির্ধারিত গ্রাহকের কাছে উপস্থাপন করে Facebook. এটি Free Facebook Marketing এর মাধ্যমে সম্ভব হয় না।

07/08/2021

৭ স্ট্র্যাটেজী ফলো করুন, সেলসের বন্যা আনুন!
ধরুন, আপনি একজন ডিজিটাল মার্কেটার। আপনার কাছে একটি অনলাইন শপের মালিক এসে বললো আমার মান্থলি ডিজিটাল মার্কেটিং বাজেট ১০০ ডলার (কথার কথা) । এখন আপনি আমাকে একটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি দেন। আপনি কি করবেন?
আপনি কি করবেন জানিনা, তবে আমি হলে এতো প্যাঁচপুঁছে না গিয়ে একটা সহজ-সরল মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে দিতাম।
একদম সহজ-সরল ৭ টি ধাপ।
১। প্যারেটো প্রিন্সিপাল বা ৮০/২০ রুলস বলে একটি রুলস আছে যার সারকথা হচ্ছে ৮০% আউটপুট আসে ২০% ইনপুট থেকে। অন্যান্য বিষয়ের মতো মার্কেটিং এর ক্ষেত্রেও আমরা এই বিষয়টি খেয়াল করি। যখন কোনো মার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করা হয় তখন দেখা যায় যে, কোম্পানির ৮০% রেভিনিউ আসছে ২০% কাস্টমার থেকে।
তো মার্কেটার হিসেবে আমাদের কাজ হবে বিভিন্ন টার্গেটেড অডিয়েন্সের উপর এ/বি টেস্টিং করে সেই ২০% পটেনশিয়াল টার্গেট অডিয়েন্সটিকে খুঁজে বের করা যারা আমাদের কোম্পানির ৮০% রেভিনিউ এনে দিবে। ডেমোগ্রাফি, বিহেভিয়ার লোকেশন, ইন্টারেস্ট, প্রফেশন ইত্যাদি ফাইন্ড আউট করতে হবে। এক্ষেত্রে প্রথম দিকে আপনার উচিত হবে অধৈর্য না হয়ে ব্যাপারটা পুরোপুরি সেই মার্কেটার বা এজেন্সির উপর ছেড়ে দেওয়া। কারণ যেহেতু এই মুহূর্তে এ/বি টেস্টিং চলছে সেহেতু এই মুহূর্তে রেভিনিউ কম বা আশানুরূপ না আসতেই পারে। তাই বলে হতাশ হওয়া যাবে না বা সেই মার্কেটার খারাপ এই ধারণা পোষন করা যাবে না। অ্যাড অপটিমাইজেশনের পর আপনি ভালো রেজাল্ট আশা করবেন।
এরপর সেই অডিয়েন্সকে টার্গেট করে আপনার মান্থলি বাজেটের ৬০-৭০% খরচ করতে পারেন। এতে করে আশা করা যায় আপনি সম্ভাব্য সর্বোচ্চ ROI পাবেন।
২। পুরো মাসের সেলস প্যাটার্ন এনালাইসিস করতে হবে। সাপোজ আপনার টার্গেটেড কাস্টমার যদি হয় ওয়ার্কিং প্রফেশনালস তাহলে দেখবেন যে মাসের প্রথম ১০ দিনে সেলস রেভিনিউ সর্বোচ্চ হবে, পরের ১০+১০ দিনের তুলনায়।
কারণ কি? কারণ এই সময়ে প্রফেশনালসরা সেলারি পায়। তাই বেশিরভাগ কেনাকাটা তারা এই সময়টাতেই করে। আপনার মার্কেটিং বাজেটের ৫০% এই প্রথম ১০ দিনে খরচ করুন। একটা নির্দিষ্ট এমাউন্টের পারচেজে ডেলিভারি চার্জ ফ্রি করে দিন বা নির্দিষ্ট পরিমাণ এমাউন্টের ডিস্কাউন্ট দিন।
এরপর ধীরে ধীরে বাজেটের পরিমাণ কমাতে থাকুন। মাসের শেষ সপ্তাহে বা শেষ ১০ দিনে কম বিক্রি হওয়া প্রোডাক্টগুলোতে অফার দিন বা বেশি বিক্রি হওয়া প্রোডাক্টগুলোর সাথে কম্বো প্যাকেজ তৈরি করে অফার দিন।
৩। যখন কোনো ক্যাম্পেইন তৈরি করবেন তখন শুরুতেই সেলসের ব্যাপারটা তুলে না ধরে বরং ক্যাম্পেইনে ডাবল বা ট্রিপল লেয়ার তৈরি করেন। যেমন ধরুন, আপনি একটি অনলাইন ফার্মেসির ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন চালাবেন। এখন প্রথমেই পণ্য বিক্রির কথা তুলে না ধরে আপনি পুরো ক্যাম্পেইন স্ট্র্যাটেজিকে তিনটা লেয়ারে ভাগ করতে পারেন। ১। Awareness, ২। Consideration, ৩। Conversion। এজন্য প্রথমেই আপনি আপনার প্রোডাক্টগুলোকে বিভিন্ন ক্যাটাগরীতে ভাগ করতে পারেন। ডায়াবেটিকস, হৃদরোগ, বেবী কেয়ার, মেডিক্যাল ডিভাইস ইত্যাদি। এখন প্রোডাক্ট অনুযায়ী কিছু Awareness ক্যাম্পেইন চালাবেন। ডায়াবেটিকস এর জন্য আপনি কিছু ব্লগ লিখতে পারেন, ব্লগের টপিক হতে পারে- ডায়াবেটিকস সম্পর্কিত ১০০টি কমন প্রশ্নউত্তর , ব্লাড সুগার সম্পর্কিত ১০০টি কমন প্রশ্নউত্তর । এই ব্লগগুলোকে আপনি প্রমোশন করবেন। ল্যান্ডিং পেজ হিসেবে দিবেন এইসব ব্লগের লিংকগুলোকে। এখন যারা একটা নির্দিষ্ট সময় এই ব্লগগুলো পড়বে তাদেরকে নিয়ে আপনি একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন। কারন এরা যেহেতু এই ব্লগ পড়েছে তার মানে তাদের এই রোগের সলিউশন প্রয়োজন। হয় তারা নিজেরাই রোগী অথবা তাদের বাসায় রোগী আছে এবং তাদের অবশ্যই অবশ্যই ডায়াবেটিকস এর মেডিসিন প্রয়োজন।
এরপরের লেয়ারে আপনি যে অনলাইনে মেডিসিন বিক্রি করেন + আপনার আরও যেসব USP আছে সেগুলো তাদেরকে রিটার্গেটিং করে তাদের সামনে বারবার তুলে ধরেন। ওয়েবসাইটে তাদের বিভিন্ন বিহেভিয়ার ট্র্যাক করেন। এভাবে একটা সময় বারবার অ্যাড দেখতে দেখতে Consideration স্টেজে পৌঁছে যাবে।
শেষ লেয়ারে আপনি মোস্ট পটেনশিয়াল কাস্টমারদের টার্গেট করে সরাসরি পণ্যের প্রমোশন চালাবেন।
যদিও বিষয়গুলো আপনার মার্কেটিং বাজেট অনুযায়ী কিছুটা পরিবর্তীত হতে পারে। আপনার বাজেট স্বল্পতা থাকলে চাইলে Consideration স্টেজ বাদ দিতে পারেন।
৪। অন্যান্য কনভেনশনাল মার্কেটিং এর মতো শুধুমাত্র ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ না থেকে ৩৬০* এপ্রোচ নিন। ফেসবুকের পাশাপাশি বিভিন্ন মিডিয়াম থেকে আপনার ওয়েবসাইটে আসা কাস্টমারদের ফানেলে ফেলে রিটার্গেট করতে থাকুন, রিলেটেড সার্চ টার্মের জন্য গুগল পেইড অ্যাড (পিপিসি) চালাতে থাকুন, ডিসপ্লে অ্যাড চালান ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্য, ইউটিউবেও ভিডিও অ্যাড ক্যাম্পেইন চালাতে থাকুন। যারা ইতোমধ্যেই ওয়েবসাইটে বিভিন্ন কনভার্সন সম্পন্ন করেছে তাদেরকে ক্রসসেলিং/ আপসেলিং এর জন্য বিভিন্ন মিডিয়ামে রিটার্গেটিং করতে থাকুন।
৫। শুধুমাত্র পেইড মার্কেটিং এর দিকে ফোকাস না করে ব্র্যান্ড বিল্ডিং এ মনোযোগ দেন। নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করে একটা ফোকাসড ব্র্যান্ড পজিশনিং ক্রিয়েট করুন। এর কারন হচ্ছে ব্র্যান্ড সবসময়ই কাস্টমারদের মনে একটা জায়গা তৈরি করে নেয়। ব্র্যান্ড এমন একটা জিনিস যা মানুষ একটু বেশি টাকা দিয়ে হলেও কিনে। ব্র্যান্ড আপনাকে আপনার কম্পিটিটরদের থেকে আলাদা করে। এজন্য আপনাকে ইউনিক কনটেন্ট তৈরি করতে হবে। কনটেন্ট মার্কেটিং এর জন্য ভালো বাজেট রাখুন। কন্টেন্টের মাধ্যমেই আপনার কাস্টমাররা আপনার সাথে এনগেজড থাকবে। নতুন কাস্টমার গ্রুপ ক্রিয়েট হবে। আর আপনারা তো জানেনই অর্গানিক্যালি যে কাস্টমার বেস তৈরি হয় তা খুবই পটেনশিয়াল হয়। ইউনিক কনটেন্ট অডিয়েন্সদের মনে ব্র্যান্ড সম্পর্কে একটা বিশেষ জায়গা দখল করে। ব্র্যান্ড বা অডিয়েন্স অনুযায়ী কন্টেন্টের টপিক ইনফো, এন্টারটেইনমেন্ট, পেইনপয়েন্ট সল্ভিং ইত্যাদি বিভিন্ন টাইপ হতে পারে।
৬। একটা নির্দিষ্ট টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করে প্রতিনিয়ত ইম্প্রেশন অ্যাড চালাতে হবে। ফেসবুক + গুগল ডিসপ্লে অ্যাড ব্যবহার করে এটা করা যেতে পারে। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এতে আপনার কোম্পানির ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে যা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকালকার এতো এতো ব্র্যান্ডের ভিড়ে মানুষ কেন আপনার কাছ থেকে কিনবে? তাই আপনার বিজনেসের জন্যও একটা আলাদা ব্র্যান্ড আইডেন্টিটি প্রয়োজন। একই অডিয়েন্সকে বারবার অ্যাড দেখনোর জন্য ফ্রিকুয়েন্সি ক্যাপ ব্যবহার করুন।
৭। যতদ্রুত সম্ভব একটি নির্দিষ্ট সংখ্যক (সেটা হতে পারে ১ হাজার, ২ হাজার, বা যেকোনো সংখ্যা আপনার বিজনেস অনুযায়ী) রিকারিং কাস্টমার বেসড তৈরি করতে হবে যারা আপনার কাছ থেকে বারবার কিনবে। এতে করে আপনার মার্কেটিং খরচ অনেকটাই কমে আসবে।
আর এর জন্য আপনার প্রিভিয়াস কাস্টমারদের সাথে যারা অলরেডি আপনার কাছ থেকে পারচেসড করেছে বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা করে যেতে হবে নিয়মিতভাবে। এর জন্য ব্যবহার করতে পারেন মেসেজ, ইমেইল, স্পন্সরড মেসেজ, ডিসপ্লে অ্যাডস, রিমার্কেটিং অ্যাডস (ফেসবুক নিউজফিড, গুগল ডিসপ্লে, ইউটিউব ব্যানার অ্যাডস ইত্যাদি) ।

21/07/2021

Eid Mubarak❤🌙

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when WebView-ওয়েবভিউ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WebView-ওয়েবভিউ:

Share