21/04/2021
হাজারো বেকার চাকরি খুঁজছে
আর লক্ষ প্রতিষ্ঠান পারফেক্ট কাউকে খুঁজছে যে সবচেয়ে ভালো সার্ভিসটা দিতে পারবে। এমন কাউকে বেকার দেখিনি যে সময়ের সাথে পাল্লা দিয়ে চলে এবং সময়ের সদ্ব্যবহার করে। অন্তত মিনিমাম লেভেলের হলেও একটি চাকরি আপনি পাবেনই।
যেহেতু আজকের লেখাটা কম্পিউটার নিয়ে তাই আমি শুধু কম্পিউটার শেখা কেন জরুরী এবং কী কী বিষয় শিখতে হবে সেটাই বলব।
বর্তমানে প্রায় প্রতিটি চাকরিতে কম্পিউটার জানা লাগে। কিছু কিছু পোস্টে কম্পিউটার জানা বাধ্যতামূলক না হলেও, জানা থাকলে প্রমোশনের ক্ষেত্রে এবং অফিসে ভালো পারফরমেন্সের ক্ষেত্রে দারুণ কাজ দেবে। কম্পিউটার জানা থাকলে আপনার হেল্প চাইতে সবাই আসবে। জানা না থাকলে আপনাকেই অন্যের কাছে হেল্প চাইতে হবে। এমনকি কম্পিউটার জানা ব্যক্তির মনোরঞ্জনের জন্য তাকে চা-পানিও খাওয়াতে হতে পারে। এটাই আমার অভিজ্ঞতা বলে। সবেচেয়ে বড় কথা হলো; কম্পিউটার জানা থাকলে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার প্রতিদন্ধীও কমে যাবে। কারণ যারা কম্পিউটার জানে না তারা অনেকেই ইন্টারভিউ থেকে বাদ পড়ে যাবে।
এখন হয়ত বুঝতে পারছেন কম্পিউটার জানাটা কতটা জরুরী। কিন্তু কোথায় শিখবেন, কীভাবে শিখবেন এবং কী কী বিষয় শিখবেন। এ ব্যাপারে জটিলতা এখনো রয়েই গেলো। চিন্তার কিছু নেই, সব পরিষ্কার করে দিচ্ছি। প্রথমে বলব কী কী শিখবেন। কম্পিউটার এমন একটি যন্ত্র যা দিয়ে ছোট বড় অনেক কিছুই করা যায়। কেউ এটা দিয়ে শুধু গান শুনে আবার কেউ এটা দিয়ে বিভিন্ন গ্রহ-নক্ষত্রে পাঠানো নভোযান নিয়ন্ত্রণ করে। এখন আপনার যা প্রয়োজন, তা হলো;
1) অপারেটিং সিস্টেম: আপনার হাতের এন্ড্রয়েড ফোন যেভাবে ব্যবহার করেন, ঠিক তেমনি কম্পিউটারের প্রাথমিক ব্যবহার আপনাকে জানতে হবে। যেমন; কম্পিউটার ওপেন-বন্ধ করা, ফাইল-ফোল্ডার চেনা, বিভিন্ন ফাইল সংরক্ষণ করে রাখা, ডিলিট হয়ে যাওয়া ফাইল ফেরত নিয়ে আসা। বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করা, অপ্রয়োজনীয় সষফটওয়্যার আন-ইনস্টল করা। ফাইল জিপ আনজিপ করা, ফাইল কপি ও মুভ করা, রি-নেইম করা ইত্যাদি বিষয়াবলি।
2। অফিস অ্যাপ্লিকেশন্স:
দ্বিতীয় নাম্বারে আপনাকে যে বিষয়টা জানতেই হবে তা হলো মাইক্রোসপ্ট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। বিশেষ করে এস.এস. ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট। এ তিনটি অ্যাপ্লিকেশনে আপনাকে হতে হবে সুপার বস। সরকারি বেসরকারি যে কোন অফিসে এগুলো লাগবেই। বিশেষ করে ওয়ার্ড ও এক্সেলের বিকল্প নেই। এম. এস. ওয়ার্ড যে কোন ডকুমেন্ট তৈরি করার জন্য বিশেষ করে টাইপিং করার জন্য, এক্সেল বিভিন্ন হিসাব করার কাজে আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন তৈরির কাজে ব্যবহার হয়।
এখন সমস্যা হলো কোথাই শিখবেন এই কাজগুলো।
চিন্তার কোনো কারন নেই কারন আমরা অপনাদেরকে Zoom App।ication–এর মাধ্যমে ঘরে বসে অনলাইনে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছি ।
প্রয়োজনে:01711432466