22/07/2023
বিশ্লেষণ করেই নতুন মাত্রা দেওয়া হয়েছে। তাঁদের শিক্ষাদর্শনে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক ছিলো আধ্যাত্মিক, শ্রদ্ধার। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘শ্রদ্ধার সঙ্গে দান করলেই শ্রদ্ধার সঙ্গে জ্ঞান গ্রহণ করা সম্ভব হয়। যেখানে সেই শ্রদ্ধার সম্পর্ক নেই, সেখানে আাদান-প্রদানের সম্বন্ধ কলুষিত হইয়া উঠে।’ তাই শিক্ষককে শ্রদ্ধেয় না হয়ে উপায় নেই। সৃষ্টির আদিকাল থেকেই সমাজের অস্পৃশ্যরা যেমন শিক্ষককে শ্রদ্ধা করেছেন, তেমনি সমাজের বা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিও শিক্ষককে শ্রদ্ধা করেন। এটাই শিক্ষককের সুখ। এটাই শিক্ষককের এগিয়ে যাওয়ার প্রেরণা।
শিক্ষকের মর্যাদার কথা বলতে গিয়ে চাণক্য পণ্ডিত বলেছেন, ‘গুরু যদি একবর্ণ শিষ্যরে শিক্ষায় কোনো দিন, পৃথিবীতে নাই দ্রব্য যা দিয়ে শোধ দিবে ঋণ।’ কিন্তু শিক্ষকদের জীবনযাত্রার মান নিয়ে, অর্থনৈতিক দুরবস্থা নিয়ে কেউ তেমন কাজ করছেন না। পৃথিবীর বিখ্যাত শিক্ষকের জীবনী থেকে জানা যায়, তাঁরা সবাই ছিলেন অর্থনৈতিকভাবে অস্বচ্ছল। আর অস্বচ্ছলতাই হলো শিক্ষক জীবনের বড় অসুবিধা। ‘পেশা হিসেবে শিক্ষকের বেতন সত্যি কম। কখনও কখনও তিনি একজন অদক্ষ মজুরের মতোই সামান্য মজুরি পেয়ে থাকেন, অথচ শিক্ষক মজুরের মত পোশাক পরে তাদের মতো জীবন-যাপন করতে পারেন না’ (গিলবাট হায়েট-দি আর্ট অব টিচিং, পৃ-১৬)। শিক্ষকতা হলো ব্রত যে ব্রতের মাধ্যমে শিক্ষক ইহকাল ও পরকালের আলো বিতরণ করেন। এক অন্তর থেকে অন্য অন্তরে, এক মানুষ থেকে অন্য মানুষে এবং এক যুগ থেকে অন্য যুগে প্রবেশ করেন। শিক্ষক কৃষ্টি-সভ্যতার নির্মাতা ও রক্ষক।
ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, দর্শন, সাহিত্য, শিল্পকলার অর্ন্তমাধুর্য প্রসারে উদ্ব্যস্ত থাকেন। আলোকিত মানুষ হিসেবে বিবর্তনের অনুঘটকের দায়িত্ব পালন করেন। সৎ কর্মশীল ব্যক্তি হিসেবে যুগের সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞান-প্রযুক্তি ব্যবহারে আত্মপ্রত্যয়ী। শিক্ষকের চেতনায় বিকশিত হয় স্বদেশ প্রেম। দেশের কল্যাণ ভাবনায় শিক্ষক অগ্রগামী। অজ্ঞতার অন্ধকার দূরীভূত করার জন্য তিনি থাকেন সচেষ্ট। ইচ্ছা করলেই যে মানুষ শিক্ষক না হয়ে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবন অতিবাহিত করতে পারতেন অথবা কর্মের অন্যান্য শাখায় অনুপ্রবেশ করে ঊধর্¦তনে জয়ী হতেন। কিন্তু যে শিক্ষকতাকেই জীবনের পরম ব্রত হিসেবে গ্রহণ করলেন, তিনিই তো মাথা উঁচু করে বলতে পারবেন- শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার।
লেখক : অধ্যক্ষ, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ