Munna gaming

Munna gaming Tttt

ফুলগাজীতে দুর্গাপূজা উপলক্ষে ৩৫ মণ্ডপে আওয়ামীলীগ নেতাদের ২ লক্ষ ৫০ হাজার টাকার অনুদান মোঃ সাইফুল ইসলাম মজুমদারঃফুলগাজীতে...
19/10/2023

ফুলগাজীতে দুর্গাপূজা উপলক্ষে ৩৫ মণ্ডপে আওয়ামীলীগ নেতাদের ২ লক্ষ ৫০ হাজার টাকার অনুদান

মোঃ সাইফুল ইসলাম মজুমদারঃ
ফুলগাজীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৫টি মণ্ডপে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারের নিজস্ব অর্থায়নে এ সহায়তা দেওয়া হয়। এসময় আর্থিক সহায়তা অংশ নেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি আবদুল আলিম মজুমদার, সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ফুলগাজী উপজেলা হলরুমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও ফেনী জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুশেন চন্দ্র শীল।

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার। ফুলগাজী উপজেলা পূজা উদযাপন কমিটির সাঃ সম্পাদক সঞ্জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু বিপ্লব কান্তি দত্ত।
এসময় উপজেলার ৩৫টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শুশেন চন্দ্র শীল বলেন, এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ রক্ত দিয়েছে। তাই সব ধর্মের মানুষ তাদের ধর্ম চর্চা করবে। নির্বাচনকে সামনে রেখে কিছু কুচক্রী বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা নিতে চাইবে। সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। ফেনী জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক সাংসদ নিজাম উদ্দিন হাজারীকে এই জনপদের অসাম্প্রদায়িক চেতনার মহান নেতা উল্লেখ করে শুসেন চন্দ্র শীল বলেন আগামী নির্বাচনে আমাদের সবাইকে বাঙালির উৎসবের মতোই নৌকার পক্ষে কাজ করবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পোর্টল্যান্ড গ্রুপের এমডি মিজানুর রহমান মজুমদার বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরভাবে পূজা উদযাপনে জন্য কঠোর নিরাপত্তা নিশ্চিতসহ সব ধরণের ব্যবস্থা করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সব ধর্মের নিরাপদ থাকবে। তাই আগামী নির্বাচনকে সামনে

29/05/2022

Hi

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Munna gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munna gaming:

Share