PixelMuse By Jinea

PixelMuse By Jinea Affordable & Creative Designs | Posters, Banners, Flyer logo, Social Media Posts | Inbox for Orders

“সৌন্দর্যের সাথে ঈমানের ছোঁয়া…”আপনার বিশেষ দিনের জন্য একদম পারফেক্ট ইসলামিক ডিজাইন—
18/03/2026

“সৌন্দর্যের সাথে ঈমানের ছোঁয়া…”
আপনার বিশেষ দিনের জন্য একদম পারফেক্ট ইসলামিক ডিজাইন




লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন।সর্বপ্রথম চেষ্টা করবেন দুপুরের দিকে একটু বিশ্রাম করে নিতে, যেন রা...
10/03/2026

লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন।

সর্বপ্রথম চেষ্টা করবেন দুপুরের দিকে একটু বিশ্রাম করে নিতে, যেন রাত জেগে ইবাদত করার এনার্জি পাওয়া যায় ইন শা আল্লাহ। গোসল থেকে শুরু করে সকল ধরনের বড় কাজ আগেভাগেই সেরে রাখুন যাতে মাগরিবের পর এক মুহূর্ত সময় নষ্ট না করতে হয়।

১। মাগরিবের পর থেকে অহেতুক স্ক্রিন টাইম, আনমনে স্ক্রল করে যাওয়া, টিভি দেখা থেকে একদম বিরত থাকুন। হাতের কোন কাজ থাকলেও মুখে দোয়া জিকির করতেই থাকুন।

২। মাগরিবের পর থেকেই কিন্তু কদরের রাতের শুরু, তাই ইফতারের পরে আপনি কোন ধরনের কথা উচ্চারণ করছেন খেয়াল রাখবেন। গীবত, পরনিন্দা হয়ে গেলে এ সমস্ত গুনাহের প্রভাবে যেন আপনার কদরের রাত যেন নষ্ট না হয়ে যায়।

৩| মাগরিবের নামাজের পর সন্ধ্যার দোয়া জিকির গুলো বই দেখে ভালোভাবে সবগুলো শেষ করুন। এগুলো আপনার পুরো রাতের ইবাদতকে সহজ করে তুলবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ।

৪। এশার নামাজ ভাইরা তো মসজিদে পড়বেন আর বোনেরা যারা ঘরে থাকবেন একই সময়ে নামাজ শুরু করে দিবেন যাতে সম্পূর্ণ এনার্জি নিয়ে লম্বা সময় ধরে নামাজ পড়তে পারেন।

৫। এরপর কিছুটা বিশ্রাম নিন, কুরআন পড়তে পারলে রাত ১২টা ১টা পর্যন্ত কুরআন পড়ুন।

৬। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন।

যেমনঃ-

🔸 কদরের রাতে সর্বশ্রেষ্ঠ দুয়াটি বেশি বেশি পড়তে থাকুন— "আল্লাহুম্মা ইন্নাকা আ'ফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি!"

🔸‌ আপনার জান্নাতে একটা একটা করে গাছ লাগাতে থাকুন লাইলাতুল কদরের রাতে " সুবহানাল্লাহিল আ'যিম ওয়া বিহামদিহ" এই জিকিরের মাধ্যমে।

আরো জিকির করুন ~
🔸 সুবহান আল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার।
(১০০+ বার করে)
🔸 লা ইলাহা ইল্লাল্লহ (১০০+ বার)
🔸আস্তাগফিরুল্লহ ( ১০০+ বার, যত বেশি সম্ভব হয়)
🔸বেশী বেশী দুরুদ পড়া।
🔸 সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)

🔸 "লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

🔸 দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।(যত পারেন)

🔸 "সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।

🌹"লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

🌹 সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

🌹স্যায়েদুল ইস্তগফার পাঠ করা।

🌹সুরাহ মুলক পাঠ করা।

🌹সুরাহ বাকারাহ এর শেষ দুই আয়াত পাঠ করা।

🌹 কুরআনে উল্লেখিত দুআগুলো পাঠ করা।

🌹জান্নাত প্রার্থনা করা এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা ~
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফিরদাউস
আল্লাহুম্মা আজিরনি মিনান্নার "

রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত আবার নামাজ পড়ুন। (তারাবির নামাজ) এবার ধীরে-সুস্থে রুকুতে এবং সিজদায় অনেকক্ষণ সময় দিবেন। বিশেষ করে সিজদায় অসম্ভব সময় নিয়ে দুয়া করবেন। সিজদায় বেশী বেশী সময় ব্যয় করুন।

৭।তারপর বিতরের নামাজ পরুন।

৮। শেষ রাতে অবশ্যই হাত তুলুন মালিকের কাছে।
আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন. চোখের পানি ফেলে বলুন, "হে আমার মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি...।
৯। সাহরি খান।

১০। ফজরের নামাজ পড়ুন।
***
*রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোন রাত শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে, দশ রাতেই আমল করুন। ***

আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছে দিন।

আমিন
✍️PixelMuse By Jinea

গ্রাফিক ডিজাইন শুরু করলে আমরা যে ভুলগুলো করি⁉️গ্রাফিক ডিজাইন শেখার শুরুতে অনেকেই কিছু সাধারণ ভুল করে বসে। এই ভুলগুলো জান...
09/03/2026

গ্রাফিক ডিজাইন শুরু করলে আমরা যে ভুলগুলো করি⁉️

গ্রাফিক ডিজাইন শেখার শুরুতে অনেকেই কিছু সাধারণ ভুল করে বসে। এই ভুলগুলো জানা থাকলে শুরু থেকেই নিজের কাজ অনেক বেশি প্রফেশনাল করা যায়।

নতুন গ্রাফিক্স ডিজাইনারদের সাধারণ ভুল

1️⃣ অতিরিক্ত ফন্ট ব্যবহার করা
একটা ডিজাইনে অনেক ধরনের ফন্ট ব্যবহার করলে ডিজাইন এলোমেলো লাগে। সাধারণত ২–৩ টার বেশি ফন্ট ব্যবহার না করাই ভালো।
2️⃣ খুব বেশি কালার ব্যবহার করা
নতুনরা অনেক সময় ৫–৬টা কালার দিয়ে ডিজাইন করে। এতে ডিজাইন ক্লিন থাকে না। ২–৩টা কালার প্যালেট ব্যবহার করাই ভালো।
3️⃣ স্পেস (Whitespace) না রাখা
অনেকে পুরো জায়গা টেক্সট ও এলিমেন্ট দিয়ে ভরে ফেলে। এতে ডিজাইন ভারী লাগে। খালি জায়গা রাখা ডিজাইনকে সুন্দর করে।
4️⃣ Alignment ঠিক না রাখা
টেক্সট, ছবি, আইকন সবকিছু ঠিকভাবে লাইন না করলে ডিজাইন অগোছালো লাগে।
5️⃣ লো কোয়ালিটি ছবি ব্যবহার করা
কম রেজুলেশনের ছবি ব্যবহার করলে ডিজাইন প্রফেশনাল লাগে না।
6️⃣ টাইপোগ্রাফির নিয়ম না মানা
হেডিং, সাবহেডিং, বডি টেক্সটের সাইজ ঠিক না রাখলে ডিজাইন ব্যালান্স থাকে না।
7️⃣ কপি করা ডিজাইন বেশি করা
শেখার সময় রেফারেন্স দেখা ভালো, কিন্তু হুবহু কপি করলে নিজের ক্রিয়েটিভিটি বাড়ে না।
8️⃣ গ্রিড ব্যবহার না করা
গ্রিড ছাড়া ডিজাইন করলে অনেক সময় এলিমেন্ট ঠিকভাবে বসে না।
9️⃣ কম্পোজিশন না বোঝা
ডিজাইনের কোন জায়গায় কি থাকবে সেটা না বুঝলে ডিজাইন অগোছালো হয়ে যায়।
🔟 প্র্যাকটিস কম করা
গ্রাফিক্স ডিজাইন শেখার সবচেয়ে বড় উপায় হলো নিয়মিত প্র্যাকটিস করা।

আরো কিছু ভুল ধারনা আছে যেমন
👉একটা ডিজাইন দেখলে মনে করি এমন ডিজাইন একদিনেই শিখে ফেলব!
👉 য়ার থেকে ডিজাইন শিখব সে আমাকে দুনিয়ার সব ডিজাইন শিখিয়ে দিবে!

✅ মনে রাখবেন প্রেক্টিস এর বিকল্প নেই

❤️যদিও তাক্বদীর মত মিলিবে আহার
তবুও তদবীর করা উচিত সবার।❤️

📌পোস্ট টি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন

এক নজরে কম্পিউটার কীবোর্ডের F1 থেকে F12 পর্যন্ত বাটনের কাজ📌
09/03/2026

এক নজরে কম্পিউটার কীবোর্ডের F1 থেকে F12 পর্যন্ত বাটনের কাজ📌

Right person will never leave you in any situation🥹
05/03/2026

Right person will never leave you in any situation🥹

- Yaa Allah, I'm still waiting for your beautiful plan 🥺🤲
01/03/2026

- Yaa Allah, I'm still waiting for your beautiful plan 🥺🤲

ইফতারের সেরা মুহূর্তে থাকুক বিশুদ্ধতার নিশ্চয়তা Quality you can trust.. —
20/02/2026

ইফতারের সেরা মুহূর্তে থাকুক বিশুদ্ধতার নিশ্চয়তা
Quality you can trust..




In shaa Allah 🤲Dream 🫶One day with my halal person ♥️🤲
19/02/2026

In shaa Allah 🤲
Dream 🫶
One day with my halal person ♥️🤲

প্রতিটি রঙের পেছনে আছে একেকটা স্বপ্ন।PixelMuse সেই স্বপ্নকে দেয় দৃশ্যমান রূপ আপনার স্বপ্নের ব্র্যান্ড তৈরি করতে ইনবক্স ক...
16/02/2026

প্রতিটি রঙের পেছনে আছে একেকটা স্বপ্ন।
PixelMuse সেই স্বপ্নকে দেয় দৃশ্যমান রূপ
আপনার স্বপ্নের ব্র্যান্ড তৈরি করতে ইনবক্স করুন




সৃজনশীলতার ছোঁয়ায় তৈরি এবং নিখুঁততায় পরিশীলিত একটি লোগো যা শুধু দেখা যায় না—বরং অনুভব করা যায়।চলুন এমন কিছু তৈরি করি, যা...
16/02/2026

সৃজনশীলতার ছোঁয়ায় তৈরি এবং নিখুঁততায় পরিশীলিত
একটি লোগো যা শুধু দেখা যায় না—বরং অনুভব করা যায়।

চলুন এমন কিছু তৈরি করি, যা ভিড়ের মাঝে আলাদা করে নজর কাড়বে এবং দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাবে।




Address

"
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when PixelMuse By Jinea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share