29/06/2026
আমাদের একসঙ্গে পথচলা শেষ!
দেখতে দেখতে প্রায় দুই বছর কেটে গেল। এই সময়ে ক্লাসরুমে তোমাদের সঙ্গে অসংখ্য সুন্দর মুহূর্ত কাটিয়েছি। ২০১৭ সাল থেকে বিভিন্ন কোচিংয়ের সাথে এনগেজ থাকলেও, তোমরাই ছিলে আমার প্রথম পার্সোনাল ব্যাচ। এই ব্যাচের সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের অনেক আবেগ, অনেক স্মৃতি।
প্রতিটি টপিক আমি সর্বোচ্চ যত্ন নিয়ে, একদম বেসিক থেকে ধাপে ধাপে শেষ করার চেষ্টা করেছি। সত্যি বলতে, নিজের প্রোগ্রামিং ক্যারিয়ারের পাশাপাশি তোমরাই ছিলে আমার প্রতিদিনের প্রাণশক্তি। সারারাত কম্পিউটারের সামনে কাজ করে যে ক্লান্তি আর চাপ অনুভব করতাম, ক্লাসে এসে তোমাদের সঙ্গে সময় কাটানোর পর সব যেন মিলিয়ে যেত। দুপুর পর্যন্ত ঘুম, তারপর দুপুর ২টা থেকে আবার তোমাদের নিয়েই নতুন একটি দিন শুরু হতো।
সবচেয়ে বড় তৃপ্তির জায়গা হলো তোমরা প্রতিটি টপিক ধাপে ধাপে শেষ করেছ। প্রতিটি টপিক শেষ হওয়ার পর শুধু সেই টপিক থেকেই পরীক্ষা দিয়েছ, ভুলগুলো শুধরে আবার সামনে এগিয়েছ। এই ধারাবাহিক পরিশ্রমই তোমাদের সবচেয়ে বড় শক্তি।
আমি বিশ্বাস করি, তোমাদের খুব ভালো একটি ফলাফল হবে, ইনশা আল্লাহ। যারা নিয়মিত প্রতিটি ক্লাস করেছে এবং মনোযোগ দিয়ে শিখেছে, তারা পরীক্ষার হলে আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্নের উত্তর লিখতে পারবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।
এখন শুধু অপেক্ষা তোমাদের ৯০+ নম্বর আর সেই কাঙ্ক্ষিত সাফল্যের খবর শোনার। তোমাদের ভালো ফলাফলই হবে আমার এই দুই বছরের পরিশ্রমের সবচেয়ে বড় প্রাপ্তি।
অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তোমাদের জন্য। আল্লাহ তোমাদের সবাইকে উত্তম ফলাফল, সুন্দর ভবিষ্যৎ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করবে, ইনশা আল্লাহ।