শ্রদ্ধেয় আরিয়াধেম্মা ভিক্ষু

শ্রদ্ধেয়  আরিয়াধেম্মা ভিক্ষু Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শ্রদ্ধেয় আরিয়াধেম্মা ভিক্ষু, Internet Company, Mohalchari, Cox's Bazar.

26/12/2024
কর্মই সৃষ্টিকর্তাএইভাবেই যারা চেতনা বা কর্মকে বিশ্বাস করবে তারা বিশ্বাস করবে, যে কর্ম বা চেতনা আমাকে সৃষ্টি করেছে সেই আম...
28/08/2024

কর্মই সৃষ্টিকর্তা

এইভাবেই যারা চেতনা বা কর্মকে বিশ্বাস করবে তারা বিশ্বাস করবে, যে কর্ম বা চেতনা আমাকে সৃষ্টি করেছে সেই আমার সৃষ্টিকর্তা। সুখ-দুঃখ দানকারী কোন শক্তিও নেই, দুঃখ কষ্ট ভোগকারী কোন বস্তু নেই বলে সে বিশ্বাস করবে। শুধুমাত্র চেতনা ও বেদনা নামক পরমার্থ দুটো ধর্ম আছে বলে তার অন্তরে এক জ্ঞান, দর্শন (Knowledge Philosophy) জাগ্রত হবে। যিনি তা দেখবেন, বুঝবেন, তাকেই বলা হয় সম্যক দৃষ্টিধারী।

09/08/2024
সাধু সাধু সাধু 🙏🙏🙏
20/02/2024

সাধু সাধু সাধু 🙏🙏🙏

দেহ পেলে কষ্ট হবে, দেহ পেলে বেদনা দায়ক হবে,দেহ পেলে রোগ  হবে,দেহ পেলে জরা হবে, দেহ পেলে মৃত্যু হবে,দেন অনিত্য,সেটা আমরা ...
08/01/2024

দেহ পেলে কষ্ট হবে, দেহ পেলে বেদনা দায়ক হবে,দেহ পেলে রোগ হবে,দেহ পেলে জরা হবে, দেহ পেলে মৃত্যু হবে,দেন অনিত্য,সেটা আমরা মনে রাখতে হবে।

06/01/2024

শুভ সকাল

বিদর্শন জ্ঞান না থাকলে টেরও পায়নাঃ----টেরও পায়না প্রতিটি মুহুর্তে মুহুর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া এ জরার জগতে আনন্দ ফূ...
12/12/2023

বিদর্শন জ্ঞান না থাকলে টেরও পায়নাঃ
----
টেরও পায়না প্রতিটি মুহুর্তে মুহুর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া এ জরার জগতে আনন্দ ফূর্তি করছে বলতে অন্ধ পৃথজনেরাই করে। কল্যাণ পৃথকজনেরা করলেও জানে। স্রোতাপন্নরা- সময় অপচয় হচ্ছে মনে করে, সকৃদামীরা আনন্দ করার ইচ্ছা খুবিই দুর্বল। অনাগামীরা মোটেও আনন্দ করেনা। অরহত হয়ে গেলে আনন্দ সংসার থেকে বিমুক্ত। সবার কল্যাণ হোক।

কুশল কর্মের দ্বারা মানুষ নীরোগ হয়। দীর্ঘায়ু লাভ করে। অনেক ধন- সম্পদের অধিকারী হয়। উচ্চকুলে জন্মগ্রহণ করে। জ্ঞানী হয়। যা...
07/12/2023

কুশল কর্মের দ্বারা মানুষ নীরোগ হয়। দীর্ঘায়ু লাভ করে। অনেক ধন- সম্পদের অধিকারী হয়। উচ্চকুলে জন্মগ্রহণ করে। জ্ঞানী হয়। যারা প্রাণী হত্যা করে না তারা অনেক দিন বেঁচে থাকে। দীর্ঘজীবি হয়। যাদের মনে হিংসা নেই তারা সুশ্রী হয়, সুন্দর হয়। কুশল কর্মের ফল সুখদায়ক। যারা জীবের প্রতি দয়াশীল, তারা মৃত্যুর পর সুগতি লাভ করে।

সব্বে সত্তা সুখীতা ভবন্তু জগতের সকল প্রাণী সুখী হউক। সাধু, সাধু, সাধু

06/12/2023

মন হচ্ছে নদীতে পানির মতো যা কখনো থেমে থাকে না।

sadhu sadhu sadhu,🙏🙏🙏
28/11/2023

sadhu sadhu sadhu,🙏🙏🙏

অকুশল ধর্ম কি?কুশল ধর্মকে আমরা আপনারা চিনি না। তাই সর্বদা অকুশল ধর্ম করে থাকি। অকুশল ধর্ম কোনটি? অকুশল ধর্ম আমি আর বিস্ত...
20/11/2023

অকুশল ধর্ম কি?

কুশল ধর্মকে আমরা আপনারা চিনি না। তাই সর্বদা অকুশল ধর্ম করে থাকি। অকুশল ধর্ম কোনটি? অকুশল ধর্ম আমি আর বিস্তৃত বলতে চাই না। আমরা-আপনারা প্রতিনিয়ত যাই করি তার অধিকাংশই অকুশল ধর্ম। অর্থাৎ-

(১) প্রতিনিয়ত যখন আমি চোখ দিয়ে তাকাই সুন্দর একটি গয়না দেখি, শাড়ি দেখি, বাড়ি দেখি, টেলিভিশন দেখি তখন বলি, ঐগুলো কিনে দেন না। ঐটা কতো সুন্দর, আমার লাগবে। সাথে সাথে আমি আমার চোখ দিয়ে একটা চোরকে ঘরে আশ্রয় দিলাম। অকুশল কর্ম ও অকুশল ধর্ম সৃষ্টি করলাম।

(২) তদ্রূপভাবে কান দিয়ে যখন আমি শুনলাম আমার প্রশংসা-আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। কিছু আর বুঝলাম না। আর যখন শুনলাম যে, আমায় দুর্নাম করছে আমাকে গালি দিচ্ছে। তখন আমি তার প্রতি বিদ্বেষ পরায়ণ হই। তাকে হত্যা ও ক্ষতি করার জিঘাংসা জাগ্রত হয়। এভাবে সাথে সাথে আর একটি চোরকে আমি আশ্রয় দিলাম।

(৩) এইভাবে জিহ্বা দিয়ে যখন আমি একটি জিনিস খেয়ে দেখলাম- শাক, আলুভর্তা ভালো লাগে না, যখনি খুব ভালো খাবার খেলাম, আহ্! এটা যদি চিরদিন খেতে পারতাম, এইজন্য বারবার পীড়াপীড়ি করি মা- বাবা এটা খাবো না, ওটা দাও। ছোটকালে আমরাও করেছি। বুড়ো বয়সেও কিন্তু অনেকে করে। আমার জামাই আমার ছেলে, এগুলো খাওয়ায় কেন? তারাও মাছ-মাংস খেতে চায়। সাথে সাথে একটি চোরকে আবার আশ্রয় দিই।(৪) এইভাবে নাক দিয়ে যখন কোন সুগন্ধ পাই-ঐ 'সেন্ট বা পারফিউম' কেনার জন্য বাজারে ছুটে যাই। ৩০০ টাকা বললেও কিনে ফেলি ফ্রান্সের তৈরী সেন্ট। সাথে সাথে একটি চোরকে আশ্রয় দিই।

৪) এইভাবে নাক দিয়ে যখন কোন সুগন্ধ পাই-ঐ 'সেন্ট বা পারফিউম' কেনার জন্য বাজারে ছুটে যাই। ৩০০ টাকা বললেও কিনে ফেলি ফ্রান্সের তৈরী সেন্ট। সাথে সাথে একটি চোরকে আশ্রয় দিই।

এভাবে এই পঞ্চ কামতৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণাসহ অভিজ়া ও ব্যাপাদ সবই অকুশলধর্ম হয়।

(৫) এইভাবে শরীরের এই ত্বক নামক জিনিসকে সুখ দেয়ার জন্য সুন্দর সুন্দর রমণীর সংশ্রব গ্রহণ করি, সংসর্গে যাই। রমণীগণও সুন্দর সুন্দর পুরুষের সংস্পর্শ কামনা করেন। এভাবে আর একটা চোরকে আশ্রয় দিই।

চোরের বংশ বৃদ্ধি

এইভাবে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা প্রতিনিয়ত আমরা চোরের বংশ বৃদ্ধি করে করে চলেছি। আমি যদি সত্যি সত্যিই একজন চোর হয়ে থাকি, আমার ছেলে চোর হবে এমন কোন গ্যারান্টি নেই। তাই না? আমার বংশ চোর হবে এমন কোন গ্যারান্টি নেই। আমি একাই হয়তো চোর। আমি মরে গেলে, চোর আর নাও হতে পারি। আগামী জন্মেও যে আমি আবার চোর হবো-এটা নিশ্চিত বলাও যায় না। কিন্তু যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দ্বারা আমরা প্রতিনিয়ত চোরের বংশ বৃদ্ধি করে করে চলেছি-এই চোরের বংশ কিন্তু জন্ম পরম্পরায়, জন্ম-জন্মান্তর আমাদের অন্তরের মধ্যে বাসা বেঁধে থাকে। বংশ বৃদ্ধি করায়। এটিই অকুশল ধর্ম, অকুশল কর্ম।

Address

Mohalchari
Cox's Bazar
SAONGPRU

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রদ্ধেয় আরিয়াধেম্মা ভিক্ষু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share