09/04/2026
লাকসামে ০৮বছরের শিশুকে ভুল চিকিৎসায় হত্যা করার অভিযোগ উঠেছে ডাঃ বিরুদ্ধে
লাকসাম উপজেলাধীন কেমতলী গ্রামের হারুনুর রশিদের একমাত্র পুত্র সন্তান আব্দুল্লাহ আল হোসাইন (০৮) ভুল চিকিৎসায় হত্যা করা হয়েছে বলে দাবী স্বজনদের। লাকসাম ইউনিটি ট্রমা হসপিটালের পরিচালক ডা: শাহেদ আনোয়ার ভুঁইয়ার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
ভিকটিমের পিতা আব্দুর রশিদ জানান, আমার একমাত্র ছেলে খেলতে গিয়ে হাতে ব্যাথা পায়। পরে আমি তাৎক্ষণিক লাকসাম ইউনিটি ট্রমা হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহেদ আনোয়ার ভুঁইয়া আমার ছেলেকে ভর্তি দেয়। পরবর্তী সময় ডাঃ বলেন, তাকে অপারেশন করতে হবে এবং অপারেশন খরচ বাবত ৩৫হাজার টাকা লাগবে, এক টাকা কম হবে না। ভিকটিমের পিতা আব্দুর রশিদ তার একমাত্র ছেলের সুস্থতার কথা চিন্তা করে রাজি হয় অপারেশন করার জন্য।
আজ দুপুর ২ঘটিকায় অপারেশন থিয়েটারে নিয়ে যায়, এবং আমাদের বিকাল ৫টায় এ্যাম্বুলেন্স নিয়ে এসে রোগীকে কুমিল্লা নিয়ে যাওয়ার জন্য বলে, রোগী ক্রিটিকাল অবস্থায় আছে বলেন হসপিটালের ডাঃ শাহেদ আনোয়ার ভুঁইয়া। ভিকটিমের স্বজনরা কুমিল্লা মডার্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বলেন, তার মৃত্যু অনেক আগে হয়েছে। স্বজনরা কুমিল্লা থেকে লাশ নিয়ে হাসপাতালে বিচারের দাবীতে বসে আছেন। হসপিটালের বাহিরে বিক্ষুদ্ব জনতা বিচারের দাবীতে রাস্তায় আগুন জ্বালিয়ে মিছিল করেন।
ভিকটিমের পিতা ও আত্মীয়-স্বজনদের দাবী তাদের সুস্থ সন্তান ফিরিয়ে দেওয়ার জন্য এবং ডা নামক কসাই কে বিচারের মুখোমুখি করা হয়।
উক্ত ঘটনা সঠিক সমাধান করার ভিকটিমের পরিবারকে আশ্বাস দেন হসপিটাল কতৃপক্ষ। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, লাকসাম থানা পুলিশ।