03/11/2021
থিফ গার্ড কি?
এই এ্যাপটি আপনার মূল্যবান মোবাইল ফোনটি কে সুরক্ষিত রাখবে। এমনকি মোবাইল ফোনটি চুরি হয়ে গেলেও খুব সহজেই আপনি চোরের ছবি ও লোকেশন জানতে পারবেন। আরো আকর্ষণীয় বিষয় হচ্ছে চোর মোবাইল ফোনটি কে বন্ধ করতে পারবে না, ফ্লাশ করতে পারবে না এমনকি চুরি হওয়ার পরও মোবাইল ফোনটিকে আপনি নিজেই নিয়ন্ত্রন করতে পারবেন। ফলে আপনার মোবাইল ফোনটি ফিরে পেতে সহজ হবে। Thief Guard আপনার তৃতীয় নয়ন হিসেবে কাজ করবে সবসময়ই। তাই আজই আপনার মোবাইল ফোনে ব্যাবহার করুন Thief Guard এ্যাপ
ইনট্রুডার সেলফি
চোর মোবাইলটি চুরি করার পর পিন অথবা প্যাটার্ন কিংবা ফিঙ্গার প্রিন্ট দিয়ে মোবাইলটি আনলক করতে গেলে, ভুল প্যাটার্ন বা পাসওয়ার্ড প্রবেশ করালে তাৎক্ষণিক চোরের ছবি ও অবস্থান আপনার ইমেইলে চলে আসবে। আপনার বিকল্প নাম্বারে এসএমএস এর মাধ্যমেও চোরের লোকেশন জানাবে। তবে চোরের সঠিক লোকেশন জানার জন্য অবশ্যই আপনার মোবাইলে জিপিএস/লোকেশন সিস্টেম চালু রাখতে হবে। এসএমএস চার্জ প্রযোজ্য*
স্টপ শাট- ডাউন
আপনার অনুমতি ছাড়া আপনার মোবাইলটি অন্য কেউ বন্ধ করতে পারবে না। এটি আপনার মোবাইলটিকে চুরি যাওয়া থেকে রক্ষা করতে এবং আপনার মোবাইলের ডেটা সংরক্ষণ করতে সহায়ক।
স্টপ পিসি কানেকশন
যদি কেউ আপনার ফোনটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে পিসি (কম্পিউটার) এর সাথে সংযুক্ত করে, মোবাইলটি অটোমেটিক লক হয়ে যাবে। সঠিক প্যাটার্ন / পিন / পাসওয়ার্ড প্রবেশ না করা পর্যন্ত মোবাইলে অ্যালার্ম বাজতে থাকবে। এটি আপনার ডিভাইসটিকে চুরি থেকে রক্ষা করতে এবং আপনার মোবাইলের ডেটা সংরক্ষণ করতে সহায়ক।
পকেট থিফ
ফোনটি আপনার পকেট থেকে বের করা হলে অথবা বের হয়ে গেলে আপনার বিকল্প নম্বরে একটি নোটিফিকেশন যাবে। এছাড়া এটি আপনাকে তৎক্ষণাৎ অ্যালার্ম বাজিয়েও সতর্ক করবে।
সাইলেন্ট ক্যামেরা
যেকোনও ডিভাইস থেকে আপনার ফোনে এসএমএস করে আপনার সংরক্ষিত পাসওয়ার্ড প্রেরণ করুন। ডিভাইসটি এসএমএস পাওয়ার পরে এটি স্বয়ংক্রিয়ভাবে সামনের / পিছনের ক্যামেরা ব্যবহার করে মোবাইল চোরের ছবি তুলবে এবং আপনার ইমেইল আইডিতে পাঠানোর পাশাপাশি মোবাইল নম্বরটিতেও এসএমএস প্রেরণ করবে। ওয়েব অ্যাডমিন বিভাগের মাধ্যমে আপনি ছবিটি সংগ্রহ করতে পারবেন। এসএমএস চার্জ প্রযোজ্য*
রিং সেটআপ
এই ফিচারটির কারণে আপনার ফোনটি সাইলেন্ট বা ভাইব্রেটেড মুডে থাকলেও রিং বেজে উঠবে।
জিপিএস সেটআপ
জিপিএস ফিচার আপনাকে মোবাইল টেক্সটিং ব্যবহার করে আপনার ফোনের অবস্থান জানাবে।
মুভমেন্ট এলার্ট
যখনই আপনার ফোনটি সরানো হবে এটি আপনাকে অবহিত করবে। আপনার ফোনটি কোথাও রাখা অবস্থায় কেউ যদি এটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে তখনই এটি আপনাকে সতর্ক করবে। আপনাকে সতর্ক করতে অ্যাপ্লিকেশনটি অ্যালার্ম বাজাবে।
আনপ্লাগ চার্জার এলার্ট
চার্জে রাখা অবস্থায় কেউ যদি আপনার ফোনের চার্জারটি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, অ্যাপ্লিকেশন আপনাকে অ্যালার্ম দিয়ে সতর্ক করবে। অর্থাৎ আনপ্লাগড বা চার্জ ব্যাহত হলে এটি আপনাকে নোটিফিকেশন/ রিং বাজানো মাধ্যমে সতর্ক করবে।
প্যাসিভ লোকেশন & ট্র্যাক ইওর ফোন
এই অপশনটি সেট করে, যদি আপনার ফোনটি কখনও হারিয়ে যায় বা আপনি মোবাইলটি কোথায় রেখেছেন ঠিক মনে করতে পারছেন না এমতাবস্থায় আপনি ফোনটি সহজে সনাক্ত করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে প্রতি ৩০ মিনিট অন্তর এসএমএস এর মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইলটির বর্তমান অবস্থান জানাবে। আপনি ওয়েব অ্যাডমিন বিভাগের মাধ্যমেও মোবাইলটির অবস্থান জানতে পারবেন। এসএমএস চার্জ প্রযোজ্য*
সিম কার্ড সিকিউরিটি
সিম সুরক্ষার প্রমাণীকরণের জন্য। পাসওয়ার্ড এবং বিকল্প মোবাইল নম্বর সেট করুন।