Perahin Digital

Perahin Digital We build high-converting websites and automation systems that turn businesses into 24/7 sales machines. Websites. Workflows. Growth Infrastructure.

সব সমস্যা মানুষকে action নিতে বাধ্য করে না। কিছু সমস্যা মানুষ অনুভব করে, কিন্তু গুরুত্ব দেয় না। ভাবে, “পরে দেখব।” আর আম...
23/05/2026

সব সমস্যা মানুষকে action নিতে বাধ্য করে না। কিছু সমস্যা মানুষ অনুভব করে, কিন্তু গুরুত্ব দেয় না। ভাবে, “পরে দেখব।” আর আমাদের business-এ “পরে দেখব” অনেক সময় মানে “কখনোই না।”

এটাই low-pain market-এর সবচেয়ে বড় সমস্যা। আমরা হয়তো এমন কিছু বিক্রি করছি, যা ভালো, useful, সুন্দর, এমনকি দরকারিও। কিন্তু সেটা urgent না। মানুষ বুঝছে আমাদের product বা service helpful হতে পারে, কিন্তু এখনই টাকা খরচ করার মতো জরুরি মনে করছে না। তাই তারা আগ্রহ দেখায়, save করে, ভাবার কথা বলে—কিন্তু action নেয় না।

এখানেই আমরা অনেক সময় ভুল করি। আমরা ভাবি, মানুষ বুঝতে পারছে না product কত ভালো। তাই আমরা আরও বেশি feature বলি, আরও বেশি benefit বলি, আরও বেশি offer দিই। কিন্তু সমস্যা সবসময় আমাদের offer-এ থাকে না। সমস্যা হলো, customer এখনো তার নিজের সমস্যার গুরুত্ব বুঝতে পারেনি।

আমাদের নতুন pain তৈরি করতে হবে না। বরং যে pain already আছে, সেটা customer-এর সামনে পরিষ্কার করে দেখাতে হবে। কারণ মানুষ অনেক সময় নিজের সমস্যার cost বুঝতে পারে না। তারা জানে সমস্যা আছে, কিন্তু জানে না সেই সমস্যাটা ignore করার কারণে তারা কী হারাচ্ছে—টাকা, সময়, opportunity, trust, confidence, অথবা growth.

ধরুন কেউ branding-কে গুরুত্ব দেয় না। আমরা যদি তাকে শুধু বলি, “আপনার একটা ভালো logo দরকার”, তাহলে সে হয়তো ভাববে, “আচ্ছা, পরে করব।” কারণ তার কাছে logo একটা design item, business priority না। কিন্তু যদি আমরা দেখাতে পারি যে poor branding-এর কারণে মানুষ তাকে মনে রাখছে না, trust করছে না, premium price দিতে চাইছে না, এবং competitor-এর দিকে চলে যাচ্ছে—তাহলে একই বিষয় suddenly অনেক বেশি important হয়ে যায়।

এটাই pain-aware communication। আমরা সরাসরি product বিক্রি করার আগে customer-কে তার সমস্যার বাস্তব impact বুঝতে সাহায্য করতে পারি। “এটা কিনুন” বলার আগে আমাদের দেখাতে হবে, “এটা না করলে আপনি কী হারাচ্ছেন।” কারণ মানুষ অনেক সময় gain-এর জন্য action নেয় না, কিন্তু loss avoid করার জন্য দ্রুত decision নেয়।

তাই low-pain market-এ content বানানোর সময় আমাদের শুধু product-এর feature বা benefit বললে হবে না। সমস্যার financial cost দেখাতে হবে, time cost দেখাতে হবে, emotional cost দেখাতে হবে। দেখাতে হবে delay করলে কী ক্ষতি হচ্ছে। before-after example ব্যবহার করতে হবে। customer-এর real frustration নিয়ে আমাদের কথা বলতে হবে। এমন situation ধরতে হবে যেখানে problem suddenly urgent হয়ে যায়—launch, campaign, wedding, exam, deadline, business loss, client presentation, বা কোনো important event.

আমাদের Problem-aware content আগে দিতে হবে, product-aware content পরে দিতে হবে। কারণ customer যদি এখনো problem-টাই seriously না নেয়, তাহলে আমাদের solution যত ভালোই হোক, সেটা তার কাছে optional মনে হবে।

আমাদের মনে রাখতে হবে, মানুষ শুধু solution কেনে না। মানুষ pain থেকে বের হওয়ার রাস্তা কেনে। যদি pain কম মনে হয়, আমাদের আগে pain-এর গুরুত্ব বোঝাতে হবে। তারপর product বিক্রি করতে হবে।

আমরা অনেক সময়  ব্যবসা শুরুতেই একটা ভুল করি। আমরা এমন মানুষদের টার্গেট্রাকরি, যারা পণ্যটা পছন্দ করে, আগ্রহ দেখায়, কমেন্ট ...
22/05/2026

আমরা অনেক সময় ব্যবসা শুরুতেই একটা ভুল করি। আমরা এমন মানুষদের টার্গেট্রাকরি, যারা পণ্যটা পছন্দ করে, আগ্রহ দেখায়, কমেন্ট করে, ইনবক্সও করে—কিন্তু শেষ পর্যন্ত কিনে না। তখন মনে হয়, “মানুষ তো আগ্রহী, তাহলে সেল হচ্ছে না কেন?”

কারণ আগ্রহ আর কেনার সক্ষমতা এক জিনিস না।

কেউ আমাদের পণ্য পছন্দ করতে পারে, আমাদের পোস্টে রিঅ্যাক্ট করতে পারে, দাম জানতে পারে, এমনকি ইনবক্সেও আসতে পারে। কিন্তু তার মানে এই না যে সে এখনই টাকা খরচ করার অবস্থায় আছে। অনেক সময় আমরা এমন audience-এর সামনে offer্রাকরি, যাদের সমস্যা আছে ঠিকই, কিন্তু সেই সমস্যা সমাধানের জন্য টাকা খরচ করার urgency বা ability নেই।

এখানেই আমাদের অনেক সময় ব্যবসা আটকে যায়। আমরা ভাবি offer দুর্বল, copy দুর্বল, price বেশি, অথবা ads কাজ করছে না। কিন্তু আসল সমস্যা হতে পারে আমাদের audience selection-এ। আমরা এমন মানুষদের convince করার চেষ্টা করি, যারা আগ্রহী হলেও buyer না।

তাহলে আমাদের কী করা উচিত? প্রথমে আমাদের দেখতে হবে, একই সমস্যাটা আর কার আছে—যাদের সেই সমস্যা সমাধানের জন্য টাকা দেওয়ার সামর্থ্য এবং প্রয়োজন দুটোই বেশি। যেমন আমরা যদি students-দের জন্য productivity tool বিক্রি করি, হয়তো সেটাকে professionals বা small teams-এর জন্য reposition করা যায়। কারণ তাদের জন্য productivity শুধু ভালো অভ্যাস না, সরাসরি কাজের efficiency, time saving, এবং income-এর সঙ্গে জড়িত।

আবার আমরা যদি hobbyist designer-দের কাছে course বিক্রি করি, হয়তো সেটাকে small business owners-দের জন্য “business growth-এর জন্য practical design” হিসেবে offer করা যায়। কারণ একজন hobbyist design শিখতে চায় আগ্রহ থেকে, কিন্তু একজন business owner design শিখতে বা কিনতে পারে sales, branding, এবং customer attraction-এর জন্য।

মানে আমাদের সবসময় পণ্য বদলাতে হবে না। অনেক সময় শুধু audience বদলালেই আমাদের business-এর result বদলে যায়। একই পণ্য, একই skill, একই knowledge—কিন্তু যখন আমরা সেটা এমন মানুষের সামনে নিয়ে যাই, যারা problem solve করার জন্য টাকা খরচ করতে প্রস্তুত, তখন conversion অনেক সহজ হয়।

তাই শুধু যারা like, comment বা inbox করছে তাদের দেখে আমাদের excited হওয়া ঠিক হবে না। আমাদের দেখতে হবে, তারা আসলেই buyer কি না। তারা কি এই সমস্যার জন্য আগে টাকা খরচ করেছে? তারা কি এই solution থেকে কোনো measurable benefit পাবে? এটা কি তাদের জন্য “nice to have”, নাকি এমন কিছু যা তাদের time save করবে, money save করবে, অথবা money make করতে সাহায্য করবে?

আমাদের offer যদি শুধু hobby, curiosity বা interest-এর জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে conversion কঠিন হবে। কিন্তু একই offer যদি আমরা result, growth, saving, income, efficiency বা business outcome-এর সঙ্গে connect করতে পারি, তাহলে সেটার value অনেক পরিষ্কার হয়ে যায়।

আমাদের মনে রাখতে হবে, যারা শুধু আগ্রহী তারা সবসময় আমাদের best audience না। best audience হলো তারা, যাদের problem আছে, সেই problem solve করার urgency আছে, এবং solution-এর জন্য টাকা খরচ করার সক্ষমতা আছে।

সমস্যা সবসময় আমাদের পণ্যে থাকে না। অনেক সময় সমস্যা হলো, আমরা সঠিক মানুষের সামনে দাঁড়িয়ে নেই।

অনেক অনলাইন পেইজে পণ্য খারাপ না। ছবি সুন্দর, দামও ঠিকঠাক, মালিক সিরিয়াস, নিয়মিত পোস্টও হয়। তবু সেল আসে না। তখন মালিক ভাব...
21/05/2026

অনেক অনলাইন পেইজে পণ্য খারাপ না। ছবি সুন্দর, দামও ঠিকঠাক, মালিক সিরিয়াস, নিয়মিত পোস্টও হয়। তবু সেল আসে না। তখন মালিক ভাবতে শুরু করে—প্রোডাক্টে সমস্যা? দাম বেশি? রিচ কম? মানুষ কিনছে না কেন?
কিন্তু বেশিরভাগ সময় সমস্যা পণ্যে থাকে না। সমস্যা হলো, মানুষ আপনাকে দেখছে, কিন্তু বুঝতে পারছে না। আর বুঝলেও, এখনো বিশ্বাস করতে পারছে না। কারণ অনলাইনে মানুষ খুব সাবধানে কেনে। অফলাইনে দোকানে গেলে পণ্য হাতে নিয়ে দেখা যায়, দোকানদারের মুখ দেখা যায়, সমস্যা হলে আবার গিয়ে কথা বলা যায়। কিন্তু অনলাইনে মানুষ শুধু একটা পেইজ দেখে, কিছু ছবি দেখে, কয়েকটা ক্যাপশন পড়ে। তারপর তার মাথায় প্রশ্ন আসে—ছবির মতো পণ্য পাব তো? সময়মতো ডেলিভারি দেবে তো? আগে কেউ কিনেছে? সমস্যা হলে রিপ্লাই দেবে? এই পেইজটা কি বিশ্বাস করা যায়?
এখন আপনি যদি শুধু পণ্যের ছবি দিয়ে লেখেন, “অর্ডার করতে ইনবক্স করুন”, তাহলে মানুষ দেখবে, কিন্তু অনেক সময় এগোবে না। কারণ পণ্য পোস্ট করা আর মার্কেটিং করা এক জিনিস না। পণ্য পোস্ট করা মানে আপনি দেখাচ্ছেন আপনি কী বিক্রি করেন। কিন্তু মার্কেটিং মানে হলো মানুষকে বোঝানো—এই পণ্যটা কেন দরকার, কার জন্য দরকার, কী সমস্যার সমাধান করে, আর কেন আপনার কাছ থেকেই নেওয়া উচিত।
অনেক পেইজ এই জায়গাতেই আটকে যায়। তারা পণ্যের ছবি দেয়, কিন্তু পণ্যের গল্প বলে না। দাম দেয়, কিন্তু ভ্যালু বোঝায় না। “ইনবক্স করুন” লেখে, কিন্তু ইনবক্স করার কারণ তৈরি করে না। নিজেদের কথা বলে, কিন্তু কাস্টমারের চিন্তা নিয়ে কথা বলে না। আর অনলাইনে মানুষ শুধু পণ্য কেনে না। মানুষ নিশ্চয়তা কেনে, বিশ্বাস কেনে, একটা ভালো অভিজ্ঞতার সম্ভাবনা কেনে।
আপনার পেইজে যদি শুধু ছবি থাকে, কিন্তু বিশ্বাস করার মতো কোনো প্রমাণ না থাকে, তাহলে মানুষ থেমে যায়। কিন্তু যখন আপনি রিভিউ দেখান, কাস্টমারের প্রশ্নের উত্তর দেন, পণ্যের ব্যবহার বুঝিয়ে বলেন, ডেলিভারি প্রসেস পরিষ্কার করেন, নিজের কাজের পেছনের গল্প দেখান—তখন মানুষ একটু একটু করে স্বস্তি পায়। তখন আপনার পেইজটা আর শুধু “আরেকটা অনলাইন শপ” থাকে না। মানুষ ভাবতে শুরু করে, “আচ্ছা, এরা নিয়মিত। এরা জানে কী করছে। কাস্টমাররা ভালো বলছে। হয়তো অর্ডার করা যায়।” এই “হয়তো” থেকেই সেল শুরু হয়।
তাই অনলাইনে কম সেল মানেই পণ্য খারাপ—এটা ভাবা ঠিক না। অনেক সময় পণ্য ভালো থাকে, কিন্তু কমিউনিকেশন দুর্বল থাকে। মানুষ বুঝতে পারে না আপনি কেন আলাদা, আপনার পণ্য তাদের কোন সমস্যার সমাধান করে, আর সবচেয়ে বড় কথা—তারা আপনাকে বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ পায় না।
ট্রাফিক দরকার, অবশ্যই। মানুষ আপনার পেইজে আসবে, পোস্ট দেখবে—এটা জরুরি। কিন্তু শুধু মানুষ আসলেই হবে না। দোকানে ভিড় থাকলেই বিক্রি হয় না, যদি মানুষ বিশ্বাস না করে। ওয়েবসাইটে ভিজিটর থাকলেই অর্ডার আসে না, যদি মানুষ কনফিউজড থাকে। পোস্টে রিচ থাকলেই ইনকাম হয় না, যদি আপনার কথা মানুষের মনে জায়গা না করে।
Traffic without trust is useless.
মানুষ আপনাকে দেখলেই কিনবে না। মানুষ তখনই কিনবে, যখন তারা বুঝবে—আপনি কী দিচ্ছেন, কেন দিচ্ছেন, এবং আপনাকে বিশ্বাস করা যায় কি না। তাই অনলাইনে সেল বাড়াতে চাইলে শুধু পণ্য পোস্ট করবেন না। মানুষের প্রশ্নের উত্তর দিন, তাদের ভয় কমান, তাদের সমস্যা নিয়ে কথা বলুন, প্রমাণ দেখান, ভ্যালু দিন, স্পষ্টভাবে বলুন আপনি কার জন্য, কীভাবে সাহায্য করছেন।
কারণ অনলাইনে বিক্রি শুরু হয় visibility দিয়ে, কিন্তু শেষ হয় trust দিয়ে। মানুষ আগে দেখে, তারপর বোঝে, তারপর বিশ্বাস করে, তারপর কেনে।

ধরুন আপনার একটা গরু আছে.... এবং তার গায়ে একটা আলাদা দাগ আছে—যে দাগ দেখলেই সবাই বুঝতে পারে, এটা আপনারই গরু। একদিন গরুটি হ...
20/05/2026

ধরুন আপনার একটা গরু আছে....

এবং তার গায়ে একটা আলাদা দাগ আছে—যে দাগ দেখলেই সবাই বুঝতে পারে, এটা আপনারই গরু। একদিন গরুটি হারিয়ে গেল, আর পাশের গ্রামের একজন সেটাকে রাস্তায় পেল। গায়ের দাগ দেখে সে চিনে ফেলল, “এটা তো আপনার গরু।” এই দাগটাই আসলে আপনার লোগোর মতো। লোগো, নাম, রং—এই জিনিসগুলো মানুষকে আপনাকে চিনতে সাহায্য করে। আপনি যদি বারবার নিজেকে একইভাবে দেখান, মানুষ ধীরে ধীরে সেটা মনে রাখতে শেখে।

কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। গরুর দাগ দেখে লোকটা চিনল ঠিকই, কিন্তু সে গরুটা আপনাকে ফিরিয়ে দেবে কি না, সেটা শুধু দাগের ওপর নির্ভর করে না। সেটা নির্ভর করে আপনার সঙ্গে তার সম্পর্ক কেমন, সে আপনাকে বিশ্বাস করে কি না, আপনার সম্পর্কে তার অভিজ্ঞতা কী। যদি সম্পর্ক ভালো হয়, সে হয়তো নিজে থেকেই গরুটা ফিরিয়ে দেবে। আর যদি সম্পর্ক খারাপ হয়, তাহলে চিনলেও সে আর তেমন গুরুত্ব নাও দিতে পারে।

ঠিক একইভাবে branding কাজ করে। লোগো আপনাকে noticeable আর recognizable করে তোলে, কিন্তু trust তৈরি করে আপনার কাজ, ব্যবহার, consistency, communication এবং customer experience। শুধু একটা সুন্দর লোগো বা visual identity থাকলেই কোনো business শক্তিশালী brand হয়ে যায় না। লোগো হলো শুধু চেনার একটা দাগ, কিন্তু ব্র্যান্ড হলো সেই দাগ দেখলে মানুষের মনে যে অনুভূতিটা তৈরি হয়।

আপনি যদি ভালো কাজ করেন, মানুষের সমস্যা solve করেন, কথা রাখেন, useful content দেন এবং ধারাবাহিকভাবে ভালো experience তৈরি করেন, তাহলে ধীরে ধীরে আপনার লোগোটা অর্থপূর্ণ হয়ে ওঠে। মানুষ সেই লোগো দেখলেই একটা positive অনুভূতি পায় এবং ভাবে, “এদের বিশ্বাস করা যায়।” আর যদি অভিজ্ঞতা খারাপ হয়, service খারাপ হয়, বা কথার সঙ্গে কাজ মেলে না, তাহলে একই লোগো উল্টো negative signal দিতে শুরু করে।

তাই শুধু চিনে নেওয়াটা শেষ না। মানুষ আগে আপনাকে চিনবে, তারপর আপনার সঙ্গে তাদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে আপনাকে বিশ্বাস করবে কি না। মনে রাখবেন, লোগো আপনাকে চেনায়, কিন্তু আপনার কাজই আপনাকে মনে রাখায় এবং শেষ পর্যন্ত আপনার brand তৈরি করে।

ফেসবুকে স্ক্রল করতে করতে একটা পোস্ট দেখে আটকে গেলাম। (মূল ছবি কমেন্টে)আমরা সবাই কোনো না কোনো জিনিস নিয়ে ফ্যান্টাসাইজ কর...
06/05/2026

ফেসবুকে স্ক্রল করতে করতে একটা পোস্ট দেখে আটকে গেলাম। (মূল ছবি কমেন্টে)

আমরা সবাই কোনো না কোনো জিনিস নিয়ে ফ্যান্টাসাইজ করি — ব্যবসা করব, পড়াশোনায় ফিরব, একটা কোর্স করব, চাকরির প্রিপারেশন নেব। কিন্তু বেশিরভাগ সময় সেই কাজটা আর হয় না।

তখন আমরা নিজেদের বলি — "আমি অলস।"

কিন্তু সবসময় রিয়ালিটি এটা না।

এই "অলসতা" আসলে অনেক সময় একটা ভয় থেকে জন্ম নেয় — What if I actually try… and I'm still just ordinary?

আমি নিজেও এই রোগের রোগী। কিন্তু একটা জিনিস বুঝেছি — এই ভয় কখনো পুরোপুরি যাবে না। আর ভালো করার জন্য আপনাকে "স্পেশাল" হতে হবে না।

আপনার প্রথম পোস্ট, প্রথম ভিডিও, প্রথম প্রচেষ্টা — কখনোই সেই ফিল্ডের সফল মানুষগুলোর বর্তমান কাজের মতো হবে না। সেটা হওয়ার কথাও না।

কিন্তু যদি ১০০ বার চেষ্টা করেন?

বিশ্বাস করেন, নিজের আউটপুট নিজেই চিনতে পারবেন না। (বিশ্বাস না হলে যেকোনো বড় কন্টেন্ট ক্রিয়েটরের প্রথম ভিডিও আর এখনকার ভিডিও পাশাপাশি দেখেন।)

Mastery comes from repetition, not talent.

তাই যারা কোনো স্টেজে আটকে আছেন — বিজনেস হোক, একাডেমিক কামব্যাক হোক, যাই হোক — বিসমিল্লাহ বইলা শুরু কইরা দেন।

Trust me, It just gets easier.
May Allah help you in your endeavours.

আপনার ব্যাবসায় সম্পর্কিত একটা প্রশ্ন,আপনার পুরো ব্যবসা কি ফেসবুকের ভরসায়?যদি কাল ফেসবুক আপনার পেজ রিচ কমিয়ে দেয়?অথবা হ্য...
20/02/2026

আপনার ব্যাবসায় সম্পর্কিত একটা প্রশ্ন,
আপনার পুরো ব্যবসা কি ফেসবুকের ভরসায়?

যদি কাল ফেসবুক আপনার পেজ রিচ কমিয়ে দেয়?
অথবা হ্যাক হয়?
অথবা ব্লক হয়?

তখন?

আজ অনেক ব্যবসার সম্পূর্ণ ইনকাম নির্ভর করে
একটা প্ল্যাটফর্মের উপর।

এটা ব্যবসা না।
এটা ঝুঁকি।

স্মার্ট ব্যবসা কী করে?

• নিজের ওয়েবসাইট রাখে
• নিজের ডাটাবেস বানায়
• নিজের লিড নিজের কন্ট্রোলে রাখে
• অটোমেটেড ফলোআপ সেট করে

কারণ —

যেটা আপনার নিজের না,
ওটার উপর ব্যবসা দাঁড় করানো বুদ্ধিমানের কাজ না।

ওয়েবসাইট মানে শুধু ডিজাইন না।
এটা আপনার ডিজিটাল এসেট।

১০ মার্চ পর্যন্ত —

Perahin Digital থেকে যেকোনো ওয়েবসাইট প্ল্যান নিলেই পাচ্ছেন:

✔ ফ্রি ডোমেইন
✔ ফ্রি প্রিমিয়াম হোস্টিং
✔ ফ্রি ডেমো ওয়েবসাইট (আগে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন)

কমেন্ট করুন “Demo”

www.perahindigital.com
Phone: 01794-778889

আপনার ইন্ডাস্ট্রি বিগ প্লেয়ার এবং কম্পিটিটর এখন কী করছে জানেন?কেউ নরমাল সিস্টেমে বসে নেই।তারা সবাই —• গুগলে র‍্যাঙ্ক• ওয়...
17/02/2026

আপনার ইন্ডাস্ট্রি বিগ প্লেয়ার এবং কম্পিটিটর এখন কী করছে জানেন?

কেউ নরমাল সিস্টেমে বসে নেই।

তারা সবাই —

• গুগলে র‍্যাঙ্ক
• ওয়েবসাইট দিয়ে লিড কালেক্ট
• অটোমেটেড ফলোআপ
• কাস্টমার ডেটা স্টোর করছে

প্রতিদিন।

আর আপনি?

শুধু ইনবক্সে রিপ্লাই দিচ্ছেন।

আজকের মার্কেটে
হার্ড ওয়ার্ক এর জায়গায় ভালো সিস্টেম সব জায়গায় উইন সিচুয়েশন এ আছে। যারা সিস্টেম বিল্ড করছে, তারাই বিজনেস স্কেল করতে পারছে।

১০ মার্চ পর্যন্ত —
Perahin Digital থেকে যেকোনো ওয়েবসাইট প্ল্যান নিলেই পাচ্ছেন:

✔ ফ্রি ডোমেইন
✔ ফ্রি প্রিমিয়াম হোস্টিং
✔ আপনার ব্যবসার জন্য ফ্রি ডেমো ওয়েবসাইট (আগে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন)

পিছিয়ে থাকবেন, নাকি এগোবেন, ডিসিশন আপনার।

কমেন্ট করুন “Demo”
অথবা ইনবক্স করুন।

www.perahindigital.com
Phone: 01794-778889

ধরুন, আপনার ব্যাবসায় এ আপনি খুব অথেনটিক প্রফেশনাল এবং খুব ভালো সার্ভিস দেন, কিন্তু কাস্টমার এর কাছে  আনপ্রোফেশনাল দেখায়।...
15/02/2026

ধরুন, আপনার ব্যাবসায় এ আপনি খুব অথেনটিক প্রফেশনাল এবং খুব ভালো সার্ভিস দেন, কিন্তু কাস্টমার এর কাছে আনপ্রোফেশনাল দেখায়।

কঠিন কথা, কিন্তু তিতা সত্য। ভেবেছেন কেন দেখায়?

আজকের কাস্টমার কী দেখে আগে?
• গুগল সার্চ • ওয়েবসাইট • রিভিউ • প্রেজেন্টেশন

আপনার শুধু ফেসবুক পেইজ থাকলে —
আপনি সিরিয়াস ব্র্যান্ড না।
শখের ব্যবসা মনে হয়।
মানুষ টাকা দেয় বিশ্বাসে।
বিশ্বাস আসে প্রেজেন্টেশন থেকে।

মনে রাখবেন:
ওয়েবসাইট মানে শুধু অনলাইন উপস্থিতি না।
ওয়েবসাইট = বিশ্বাস।
ওয়েবসাইট = অথরিটি।
ওয়েবসাইট = আপনি সিরিয়াস।

১০ মার্চ পর্যন্ত —
Perahin Digital থেকে যেকোনো ওয়েবসাইট প্ল্যান নিলেই পাচ্ছেন:
✔ ফ্রি ডোমেইন
✔ ফ্রি প্রিমিয়াম হোস্টিং
✔ ফ্রি কাস্টম ডেমো ওয়েবসাইট (আগে দেখুন, তারপর সিদ্ধান্ত)

সিরিয়াস হলে “Demo” লিখুন।
অথবা ইনবক্স করুন।
www.perahindigital.com
Phone: 01794-778889

একটি রানিং ব্যবসার ওয়েবসাইট না থাকা মানে দোকান খোলা রেখে সাইনবোর্ড না লাগানো। মানুষজন কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিশ্বস্ত...
13/02/2026

একটি রানিং ব্যবসার ওয়েবসাইট না থাকা মানে দোকান খোলা রেখে সাইনবোর্ড না লাগানো।
মানুষজন কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিশ্বস্ত কিনা দেখার জন্য আগে গুগল আর ওয়েবসাইট খুঁজে, আপনার না থাকলে আপনার কম্পিটিটর এর আছে...
শুধু ফেসবুক পেইজ দিয়ে সিরিয়াস ব্যবসা হয় না।

তাই ১০ মার্চ পর্যন্ত: Perahin Digital থেকে যেকোনো ওয়েবসাইট এর প্ল্যান নিলেই পাচ্ছেন—
✔ ফ্রি ডোমেইন
✔ ফ্রি প্রিমিয়াম হোস্টিং
✔ আপনার ব্যবসার জন্য ফ্রি ডেমো ওয়েবসাইট ((আগে ডেমো দেখুন, তারপর সিদ্ধান্ত নিন))

সিরিয়াস হলে কমেন্ট করুন “Demo”
অথবা ইনবক্স করুন।
www.perahindigital.com
Phone: 01794-778889

Address

Opposite To International COnvention Center, Kazir Dewri
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Perahin Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category