15/09/2026
আমাদের সকল প্রিয় কাস্টমারের কাছে প্রথমেই আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। ❤️
গত কয়েকদিন ঝিনেদা হোটেলের খাবারের মান ও স্বাদ নিয়ে যারা হতাশ হয়েছেন, যারা আমাদের কাছ থেকে প্রথমদিকে ভালো কিছু পাওয়ার পর পরবর্তীতে সেই অভিজ্ঞতাটা পাননি—আপনাদের হতাশ করার জন্য আমরা সত্যিই দুঃখিত।
গত কয়েকটা দিন আমাদের জন্য সত্যিই কঠিন ছিল।
ঝিনেদা হোটেল শুরু করার প্রথম সপ্তাহে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, সেটা আমাদের প্রত্যাশার চেয়েও বেশি ছিল। ২ নং গেটের প্রচলিত খাবারের স্বাদের বাইরে আমাদের তেহেরি, খিচুড়ি ও অন্যান্য খাবারে একটু ভিন্ন স্বাদ রাখার চেষ্টা করেছিলাম। অনেকেই সেই স্বাদ পছন্দ করেছেন, প্রশংসা করেছেন এবং আমাদের সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছেন।
কিন্তু হঠাৎ করেই আমাদের দুইজন বাবুর্চি ও ২জন স্টাফকে পারিবারিক সমস্যার কারণে ঝিনাইদহে ফিরে যেতে হয়।
আমরা তাদের ফিরে আসার অপেক্ষা না রেখে ২ নং গেটের একটি পরিচিত হোটেলে আগে কাজ করা একজন বাবুর্চি ও নতুন স্টাফকে অস্থায়ীভাবে দায়িত্ব দিই।
কিন্তু খুব দ্রুতই আমরা বুঝতে পারি—স্বাদটা আগের জায়গায় নেই।
আপনাদের কাছ থেকেও একই ধরনের অভিযোগ আসতে থাকে। আর আমরা কোনোভাবেই এমন খাবার দিয়ে ঝিনেদা হোটেল চালিয়ে যেতে চাইনি।
এর পাশাপাশি আমাদের রান্নাঘরের পানি নিষ্কাশন ব্যবস্থাতেও সমস্যা দেখা দেয়। জায়গাটি নেওয়ার আগে দীর্ঘদিন বন্ধ থাকায় রান্নাঘরের কিছু সমস্যা ধীরে ধীরে সামনে আসছে।
সব মিলিয়ে গত কয়েকটা দিন যেন আমাদের ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে।
একদিকে বাবুর্চি-স্টাফের সমস্যা, অন্যদিকে রান্নাঘরের সমস্যা—আর এর মাঝে আমাদের কিছু সন্তুষ্ট কাস্টমারও অসন্তুষ্ট হয়েছেন।
আমরা আবার ফিরছি। 🔥
এবার খুলনা–ঝিনাইদহ থেকে আমাদের অভিজ্ঞ বাবুর্চি এসেছেন। নতুন স্টাফ নিয়ে পুরো ম্যানেজমেন্ট নতুন করে সাজানো হচ্ছে। রান্নাঘরের সমস্যাগুলোও সমাধানের কাজ চলছে। আমরা আবারও সেই প্রথম দিনের জোশ নিয়ে শুরু করছি। আপনারা আবার পাবেন আমাদের সেই মজার তেহেরি, খিচুড়ি—আর ভর্তা ও তরকারিতেও থাকবে আমাদের নিজেদের কিছুটা আলাদা স্বাদ।
আমরা জানি, শুধু একটা পোস্ট দিয়ে আপনাদের বিশ্বাস ফিরে পাওয়া সম্ভব নয়।
তাই এবার কথা নয়, খাবার দিয়েই নিজেদের প্রমাণ করতে চাই।
যারা শুরুতে আমাদের ভালোবেসেছেন, যারা ভুল ধরিয়ে দিয়েছেন, যারা খারাপ অভিজ্ঞতার পরও আমাদের সুযোগ দিয়েছেন—সবার কাছে আমরা কৃতজ্ঞ।
আরেকবার আপনাদের ভরসা ও সমর্থন চাই।
আবার আসুন, আবার খেয়ে দেখুন। ❤️
ঝিনেদা হোটেল — পূবালী ব্যাংকের অপজিটে, ২ নং গেট। আগামী কাল হতে আমরা আবার শুরু করছি।