07/08/2026
যখন আপনি বেকার থাকবেন, তখন চারপাশের মানুষ আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, অবহেলা করবে—এটাই তিতো বাস্তব। কিন্তু মনে রাখবেন, বেকারত্ব কোনো স্থায়ী পরিচয় নয়, এটি কেবল জীবনের একটা কঠিন অধ্যায় মাত্র।
এই পরিস্থিতিটা আপনি চাইলে নিজেই পরিবর্তন করতে পারেন। এর জন্য কোনো অলৌকিক কিছুর প্রয়োজন নেই; শুধু দরকার আপনার সততা, একনিষ্ঠ লক্ষ্য, তীব্র চেষ্টা আর কঠোর পরিশ্রম।
ঘুমিয়ে দেখা স্বপ্নের চেয়ে, রাতের ঘুম হারাম করা স্বপ্নগুলোই একদিন ইতিহাস তৈরি করে। পকেটের শূন্যতা আর সমাজের অবহেলাকে নিজের জেদ বানিয়ে নিন। অলস ভাগ্যকে লাথি মেরে ভাঙার একমাত্র চাবিকাঠি হলো আপনার গায়ের ঘাম আর অক্লান্ত পরিশ্রম
নিজের ওপর বিশ্বাস রাখুন, পরিশ্রম কখনো বিশ্বাসঘাতকতা করে না। লড়াইটা জারি রাখুন, দিন আপনারও আসবে!
💪🔥