Chattogram Broadband Internet Providers and Users Community

Chattogram Broadband Internet Providers and Users Community Chattogram Broadband Internet Providers and Users Community.

৫ দিন ইন্টারনেটের গতি কিছুটা ধীর থাকতে পারেদেশে আগামী পাঁচ দিন কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেটের গতি কিছুটা কম পেতে পারেন গ...
26/10/2020

৫ দিন ইন্টারনেটের গতি কিছুটা ধীর থাকতে পারে

দেশে আগামী পাঁচ দিন কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেটের গতি কিছুটা কম পেতে পারেন গ্রাহকেরা। সাবমেরিন কেবলের জরুরি মেইনটেন্যান্স বা মেরামতকাজের জন্য এই সমস্যা হতে পারে।

দেশে আগামী পাঁচ দিন কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেটের গতি কিছুটা কম পেতে পারেন গ্রাহকেরা। সাবমেরিন কেবলের জরুরি মে....

17/10/2020

আগামীকাল ইন্টারনেট ধর্মঘট প্রত্যাহার

স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা দক্ষিণ ও উত্তরকে চিঠি দিয়ে বিকল্প ব্যবস্থা না করে নগরীর ইন্টারনেট ও ক্যাবল টিভির ‘ঝুলন্ত তার’ না কাটার আহ্বান জানানো হয়েছে। বিষয়টি আইন মন্ত্রীও গুরুত্বের সঙ্গে নিয়েছেন। আগামীকাল রবিবার বিষয়টি প্রধানমন্ত্রীর ডেস্কে যাচ্ছে। তিনিই সাত দিনের মধ্যেই সমস্যার সমাধান করে দেবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মেস্তাফা জব্বার।

(সময় টিভি)

17/10/2020
YouTube is Down on below Countries Due to System Upgrade. Nothing wrong with your Internet or Phone.
06/03/2020

YouTube is Down on below Countries Due to System Upgrade. Nothing wrong with your Internet or Phone.

BTRC Notice about ISP Company.
14/05/2019

BTRC Notice about ISP Company.

চট্টগ্রামের প্রযুক্তিপ্রেমীদের জন্য বিরাট সুখবর ! চট্টগ্রামে BCS Digital Expo 2019 !! ==================================...
22/03/2019

চট্টগ্রামের প্রযুক্তিপ্রেমীদের জন্য বিরাট সুখবর ! চট্টগ্রামে BCS Digital Expo 2019 !!
===================================================

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আগামী ২৮ থেকে ৩১ শে মার্চ ২০১৯ ইংরেজী চট্টগ্রামের প্রাণকেন্দ্র GEC Convension Center এ বাংলাদেশ কম্পিউটার সমিতি, চট্টগ্রাম শাখার উদ্যোগে BCS Digital Expo, Chittagong 2019 অনুষ্ঠিত হবে। বিশ্বসেরা সকল ব্র্যান্ডের প্যাভিলিয়ন ও পণ্য নিয়ে ঢাকা ও চট্টগ্রামের শীর্ষস্থানীয় কম্পিউটার ও ইন্টারনেট কোম্পানীগুলি এতে অংশ নিবেন। এতে ল্যাপটপ, ডেস্কটপ, ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন এবং অন্যান্য পণ্যের উপর থাকবে আকর্ষনীয় ছাড় ও উপহার। এছাড়াও মেলায় গেমিং জোন, কর্পোরেট কর্ণার, ফ্রী ওয়াইফাই সহ অত্যাধুনিক প্রযুক্তির প্রদর্শনীর ব্যবস্থা এবং সেমিনারের আয়োজন করা হবে। দীর্ঘ প্রতিক্ষার পর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য এই প্রযুক্তিমেলায় চট্টগ্রামের সকল প্রযুক্তিপ্রেমিককে সবান্ধব আমন্ত্রন জানাচ্ছি।

ফেসবুক-ইউটিউবের বিজ্ঞাপন থেকে ভ্যাট নেওয়ার নির্দেশ==========================================সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক...
06/03/2019

ফেসবুক-ইউটিউবের বিজ্ঞাপন থেকে ভ্যাট নেওয়ার নির্দেশ
==========================================

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ও সার্চ ইঞ্জিন গুগলে বিজ্ঞাপনের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের এই নির্দেশ বাস্তবায়ন করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পৃথক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশের ভৌগোলিক সীমার বাইরে থেকে সেবা সরবরাহের ক্ষেত্রে সেবা গ্রহণকারীর কাছ থেকে মূসক (ভ্যাট) আদায় নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় বলা হয়, ‘মূল্য সংযোগ কর আইন-১৯৯১’-এর ধারা ৩-এর উপধারা (৩)-এর দফা (ঘ) অনুযায়ী, বাংলাদেশের ভৌগোলিক সীমার বাইরে থেকে সেবা (যেমন- রয়্যালটি, বিভিন্ন ইন্টারনেট সার্ভিস, ফেসবুক, ইউটিউবসহ সব মাধ্যমে বিজ্ঞাপন প্রচার ইত্যাদি) সরবরাহের ক্ষেত্রে সেবা গ্রহণকারীর কাছ থেকে ১৫ শতাংশ হারে মূসক আদায়যোগ্য।

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন ইন্টারনেট সার্ভিস তথা এসব সেবার বিপরীতে পণ্যমূল্য বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠানো হয়। কিন্তু কোনও কোনও ব্যাংক এই খাত থেকে মূসক আদায় করছে না। এ অবস্থায় মাস্টার কার্ড, ভিসা কার্ড বা টিটি অথবা যেকোনও মাধ্যমে পেমেন্ট হলেই ১৫ শতাংশ হারে ভ্যাট কেটে সরাসরি ট্রেজারিতে জমা করতে হবে।

(সংগৃহীতঃ বাংলা ট্রিবিউন)

হুমকির মুখে শহরের ইন্টারনেট সেবা -
30/01/2019

হুমকির মুখে শহরের ইন্টারনেট সেবা -

নতুন (তৃতীয়) সাবমেরিন ক্যাবলের কনসোর্টিয়ামে বাংলাদেশতৃতীয় সাবমেরিন ক্যাবলের জন্য নতুন সি-মি-উই ৬ কনসোর্টিয়ামে যুক্ত হয়েছ...
29/01/2019

নতুন (তৃতীয়) সাবমেরিন ক্যাবলের কনসোর্টিয়ামে বাংলাদেশ

তৃতীয় সাবমেরিন ক্যাবলের জন্য নতুন সি-মি-উই ৬ কনসোর্টিয়ামে যুক্ত হয়েছে বাংলাদেশ।

ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই কনসোর্টিয়ামের উদ্যোক্তাদের জানিয়ে দেয়া হয়েছে যে, বাংলাদেশ এই ক্যাবলে থাকছে।

হাওয়াইয়ের হনুলুলুতে সি-মি-উই ৬ নিয়ে উদ্যোক্তাদের বৈঠকের বিস্তারিত কাগজপত্র এখনও ‘অফিসিয়ালিভাবে মেলেনি’ বলে এই কনসোর্টিয়ামে কারা যুক্ত হয়েছেন, এর সক্ষমতা, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে এখনও কিছু জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সি-মি-উই (SEA-ME-WE) হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পশ্চিম ইউরোপের সংক্ষিপ্ত নাম। এই এলাকার মধ্য দিয়ে ক্যাবলটি স্থাপিত বলে প্রতিটি ক্যাবলের নামে এমনটা যুক্ত থাকে। যেমন সি-মি-উই ৪, সি-মি-উই ৫।

সর্বশেষ সি-মি-উই ৫ কনসোর্টিয়ামে এই এলাকার দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার, ওমান, ইউএই, জিবুতি, মিসর, তুরস্ক, ইতালি, ফ্রান্স, মিয়ানমার, ইয়েমেন। এই ১৯ দেশ ১৯টি ল্যান্ডিং পয়েন্টের মাধ্যমে এর সঙ্গে যুক্ত হয়েছে।

নতুন সি-মি-উই ৬ কনসোর্টিয়ামেও দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পশ্চিম ইউরোপ হতেই দেশগুলো যুক্ত হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার টেকশহরডটকমকে জানান, সি-মি-উই ৬ এ যোগ দেয়ার বিষয়টি ইতোমধ্যে অফিসিয়ালভাবে জানিয়ে দেয়া হয়েছে। অতীতের ৫টি কনসোর্টিয়ামই খুব সাকসেসফুলি রান করা হয়েছে। ক্যাবল লাইন কেবলমাত্র হওয়া না, ক্যাবল লাইন সিগনেফিকেন্টটি-টেকনোলজিক্যালি সাউন্ড হয় সেটাই ফ্যাক্টর। এই সি-মি-উই রুটে এখন যেকোনো কনসোর্টিয়াম সাকসেসফুল হবে।

মোস্তাফা জব্বার বলেন, আমাদের সামনে তৃতীয় সাবমেরিন ক্যাবল অনিবার্য বিষয় । যেভাবে আমরা ইন্টারনেট ব্যবহার শুরু করেছি তাতে কিছু দিন পরে আমাদের ব্যান্ডউইথের চাহিদা এমন জায়গায় গিয়ে ঠেকবে যে, সি-মি-উই ৫ দিয়ে তা আর সামাল দেয়া যাবে না।’

এখন দেশে ব্যান্ডউইথের ব্যবহার এক হাজার জিবিপিএস ছুঁয়েছে।

২০১৮ সালের নভেম্বরের শেষে দেশে মোট কার্যকর ইন্টারনেট সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ১৮ লাখ। যার মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে সংযোগ আছে আট কোটি ৬২ লাখ। সংখ্যায় মাত্র ৫৭ লাখ ৩৫ হাজার হলেও ব্রা্ডব্যান্ডের মাধ্যমেই ইন্টারনেট ব্যান্ডউইথের বেশীর ভাগ ব্যবহার হয়ে থাকে।

এর বাইরে ওয়াইম্যাক্স সংযোগ আছে আরো ৬১ হাজার।

(সংগৃহীত)

Don't miss 2nd "Chittagong IT Fair" in Chattogram on 26, 27, 28th January -8pm.
26/01/2019

Don't miss 2nd "Chittagong IT Fair" in Chattogram on 26, 27, 28th January -8pm.

ইন্টারনেটের সর্বাধুনিক প্রটোকলে যাচ্ছে বাংলাদেশআল-আমীন দেওয়ান, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেট ব্যবহারের সর্বাধুনি...
26/01/2019

ইন্টারনেটের সর্বাধুনিক প্রটোকলে যাচ্ছে বাংলাদেশ

আল-আমীন দেওয়ান, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেট ব্যবহারের সর্বাধুনিক ইন্টারনেট প্রটোকল বা আইপি অ্যাড্রেসিং পদ্ধতি আইপিভি-৬ এ যুক্ত হচ্ছে বাংলাদেশ।

এ পদ্ধতি চালু হলে দেশের সব ইন্টারনেট ব্যবহারকারীকে আসল আইপি ঠিকানা দেওয়া সম্ভব হবে ।

আইপিভি-৬ চালুর অন্যান্য সুবিধার পাশাপাশি প্রতিটি ডিভাইসের অবস্থান সনাক্ত হওয়ায় ‘স্পুফিং’ বা ‘মাস্কিং’ পদ্ধতিতে সংঘটিত অপরাধসহ সব সাইবার অপরাধ কমে আসবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার টেকশহরডটকমকে জানান, বাংলাদেশ সর্বাধুনিক সংস্করণের তথ্যপ্রযুক্তি গ্রহণে পিছিয়ে থাকবে না। বিশ্বের সঙ্গে সমানতালে এগিয়ে যেতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার।

নতুন আইপি অ্যাড্রেসিং পদ্ধতিতে যেতে ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি স্টাডি গ্রুপ গঠন করেছে। এর নেতৃত্ব দিচ্ছেন কমিশনের প্রকৌশল বিভাগের মহাপরিচালক।

বাংলাদেশ এখনও আইপিভি-৪ অ্যাড্রেসিং পদ্ধতি ব্যবহার করছে। অথচ অনেক দেশেরই আইপিভি-৪ ঠিকানা ফুরিয়েছে। কোনো কোনো দেশ পুরোপুরি আইপিভি-৬ ব্যবহার করছে। অনেক দেশে আইপিভি-৬ সবার কাছে না যাওয়ায় আইপিভি-৪ পদ্ধতিও পাশাপাশি ব্যবহার করা হচ্ছে।

স্টাডি গ্রুপ ডিসেম্বর মাসে দুটি বৈঠকও করেছে। এতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, ইন্টারনেট গেটওয়ে ও মোবাইল ফোন অপারেটররা অংশ নেন।

বৈঠকগুলোতে আইপিভি-৬ গ্রহণের ক্ষেত্রে চ্যালেঞ্জে ও দায়িত্বগুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে।সংশ্লিষ্ট সবাই আইপিভি-৬ গ্রহণের সম্ভাব্য সমস্যা, চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সবার পক্ষ থেকে কাজ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান আইভিপি ৬ বাস্তবায়ন কার্যক্রমের পরামর্শক সুমন আহমেদ সাবির।

সাবির বিডিনগ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এবং জাতিসংঘের ইন্টারনেট গর্ভনেন্স ফোরামে (আইজিএফ) মাল্টি স্টেকহোল্ডার এডভাইজারি গ্রুপের সদস্য।

টেকশহরডটকমকে তিনি জানান, চাইলে ছয় মাসের মধ্যে দেশে আইপিভি-৬ চালু করা সম্ভব। চ্যালেঞ্জও খুব বেশি তাও নয়। অপারেটরগুলো এপনিকের কাছ হতে বরাদ্দ নিয়েই তা চালু করতে পারে। যেসব কারিগরি বিষয় রয়েছে, সেগুলো ঠিকঠাক করতে খুব বেশি সময় লাগবে না।

ইন্টারনেট যোগাযোগ বিশেষজ্ঞ সাবির আরও জানান, আইপিভি-৬ চালু হলেও আইপিভি-৪ বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। দেশের সব নেটওয়ার্ক যখন আইপিভি-৬ এ আসবে তখনই শুধু আইপিভি-৪ বাদ দেওয়া যাবে।

দেশের ইন্টারনেট গেটওয়ে অপারেটরগুলো আইপিভি-৬ প্রযুক্তি গ্রহণের জন্য কারিগরিভাবে তৈরি আছে বলে ওই বৈঠকে জানানো হয়েছে।

ওই স্টাডি গ্রুপে অংশগ্রহণকারীদের ২৮ জানুয়ারির মধ্যে দেশে আইপিভি-৬ চালুর বিষয়ে বিস্তারিত রোডম্যাপ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

দেশে অনেক দিন থেকে বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে সরকারকে আইপিভি-৬ ইন্টারনেট অ্যাড্রেসিং পদ্ধতি গ্রহণের অনুরোধ জানানো হলেও সরকারের দিক থেকে উল্লেখযোগ্য সাড়া মিলেছে এবার।

**আইপিভি ৬ কী, কীভাবে ও কখন এলো ?

আমরা জানি ইন্টারনেটের সংযুক্ত থাকা ডিভাইসগুলোর ইন্টারনেটভিত্তিক ঠিকানা থাকে। যেটিকে আইপি ঠিকানা বলা হয়। এই ঠিকানা দিয়ে ইন্টারনেট বিশ্বে সংযুক্ত থাকা একটি ডিভাইস সনাক্ত এবং সেটি কোথায় আছে বের করা যায়।

এ আইপি ঠিকানার দুটি ভার্সনের একটি ইন্টারনেট প্রটোকল ভার্সন ৬ বা আইপিভি ৬।

১৯৮৩ সালে আইপিভি ৪-এর জন্ম। এরপর ১৯৯০ এর দিকে বিশ্বে দ্রুত ইন্টারনেট সম্প্রসারণের পর ভাবনায় আসে আইপিভি ৪-এর যে ‘নির্দিষ্ট ঠিকানা’ তা দিয়ে বিশ্বের সব সংযুক্ত ডিভাইসের মৌলিক ঠিকানা দেওয়া সম্ভব হবে না।

এ সময় হতে ১৯৯২ সালে আসতেই দেখা যায় আইপিভি ৪-এর মোট ঠিকানার ৬০ শতাংশ ঠিকানা দেওয়া হয়ে গেছে। এর সক্ষমতা ছিল ৪৩০ কোটি ঠিকানা।

তখন দুটি পরিকল্পনা নেয় ইন্টারনেট কর্পোরেশেন ফর অ্যাসাইন নেইমস অ্যান্ড নাম্বারস বা আইক্যান। একটি হলো, আইপি ঠিকানা যেন আর অপচয় না হয়। আইপিভি ৪-এ যেগুলো আছে তা পরিকল্পনা অনুয়ায়ী বিতরণ করা। আর একটি হলো নতুন আইপি ভার্সন তৈরির পরিকল্পনা।

এসবের জন্য আইক্যান গঠন করলো ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অথরিটি (আইএএনএ)। কাজ শুরু করে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্স।

১৯৯৭-১৯৯৮ সালে নতুন ভার্সনের ড্রাফট স্ট্যান্ডার্ড ঠিক হলো এবং আইবিএম প্রথম তাদের এআইএক্স চার দশমিক তিন অপারেটিং সিস্টেমে আইপিভি ৬ ব্যবহার করে।

ততদিনে নতুন করে বরাদ্দ দেয়ার মতো আইপিভি ৪ শেষ। এরপর ২০১২ সালে ছাড়া হলো আইপিভি ৬। যদিও এর চূড়ান্ত সংস্করণ আসে ২০১৭ সালে। এতে ঠিকানা ফুরানোর ভয় নেই। কারণ এখানে ৩৪০ ট্রিলিয়নের বেশি ঠিকানা রয়েছে।

**আইপিভি ৬ এর সাধারণ প্রকৌশল :

আইপিভি ৬ হলো ১২৮ বিটের ঠিকানা পদ্ধতি। এ ঠিকানা দেখা যায় চারটি হেক্সাডেসিম্যাল সংখ্যার আট গ্রুপে। এতে প্রতিটি গ্রুপ আলাদা হয় কোলন চিহ্ন দিয়ে। যেমন- 2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7334 ।

**আইপিভি-৬ এর সুবিধা কী ?

প্রথম সুবিধা বিশ্বে যত ডিভাইস রয়েছে প্রতিটির একটি করে আসল ইন্টারনেট ঠিকানা দেওয়া সম্ভব। আইপিভি ৪-এ সেটা সম্ভব নয়।

ধরা যাক, গ্রামীণফোন। অপারেটরটির কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীর সবাইকে কি আসল আইপি ঠিকানা দেওয়া গেছে ? উত্তর হলো, না।

আসলে এ সংখ্যা হয়তো লাখখানেক বা এর চেয়ে একটু বেশি মূল বা আসল আইপি ঠিকানা রয়েছে। এ আসল ঠিকানার একেকটির পেছনে দেখা গেল অসংখ্য ঠিকানার জাল তৈরি করা হয়েছে।

বিষয়টি প্রতিটি মোবাইল ফোন অপারেটর এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ক্ষেত্রেই প্রযোজ্য।

এখন আসল ঠিকানার বিপরীতে যে অসংখ্য ঠিকানা দেওয়া হলো তাদের কিন্তু কোনো আইডেন্টি বা স্বীকৃতি নেই। যেখানে আরও অসুবিধা হলো এগুলোর ব্যবহারকারীকে কোনো প্রয়োজনে চিহ্নিত করা যায় না এবং অপারেটরগুলোকে এই নেট তৈরিতে বাড়তি খরচও করতে হয়।

আইপিভি ৬-এ এসব কোনো সমস্যা নেই।

আইপিভি ৪ এর নেটওয়ার্কে সেবা দেওয়ার ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা দেখা যায়। সেখানে অনেক সেবা ক্ষেত্র বিশেষে চালানো যায় না।

একটি আসল ঠিকানার বিপরীতে যখন অসংখ্য ব্যবহারকারী হয়ে যায় এবং তারা যদি অনেক সেবা নিতে চায় সেক্ষেত্রে এক পর্যায়ে দেখা যায় কিছু কিছু সার্ভিস চলছে না।

আইপিভি ৬-এ এই সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই। এটি পরীক্ষিত যে আইপিভি ৪-এর চেয়েছে উন্নত ডিজাইন এবং সংগঠিত প্রযুক্তি আইপিভি ৬। তাই কারগরি দিক থেকেও আইপিভি ৬ -এর পারফরমেন্স ভালো।

ইন্টারনেটে ভিডিও বা অডিও স্ট্রিমিং, ইন্টারেক্টিভ গেইম, আইপি টেলিফোন ও ই-কমার্সের মতো ওয়েব সেবা ও অনলাইন অ্যাপে আইপিভি ৬ -এর সেবা পাওয়া যায় স্বাচ্ছন্দ্যে।

এ ছাড়া ফেইসবুক, আকামাই এদের ব্যবহারকারী ফলাফল হতে দেখেছে এ নেটওয়ার্কে বিলম্ব কম হয়। এটা অনেক অ্যাডভান্স।

এ নেটওয়ার্ক স্বয়ংক্রিয়ভাবে কনফিগারেশন হয়ে থাকে।

(সংগৃহীত : টেক শহর)

ইন্টারনেটের সীমাবদ্ধতা কি?> ব্যক্তিগত তথ্য চুরি:-ইন্টারনেটের মাধ্যমে পাঠানো ইলেকট্রনিক বার্তাগুলি সহজেই স্নোড এবং ট্র্যা...
16/01/2019

ইন্টারনেটের সীমাবদ্ধতা কি?

> ব্যক্তিগত তথ্য চুরি:-
ইন্টারনেটের মাধ্যমে পাঠানো ইলেকট্রনিক বার্তাগুলি সহজেই স্নোড এবং ট্র্যাকড করা যায়, প্রকাশের সাথে কারা কাকে এবং কী বিষয়ে কথা বলছে তা প্রকাশ করে। আপনি যদি ইন্টারনেটটি ব্যবহার করেন তবে আপনার নাম, ঠিকানা, ক্রেডিট কার্ড, ব্যাংকের বিবরণ এবং অন্যান্য তথ্য যেমন আপনার ব্যক্তিগত তথ্য অননুমোদিত ব্যক্তিদের দ্বারা অ্যাক্সেস করা যায়। আপনি অনলাইন কেনাকাটা করার জন্য একটি ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন, তাহলে আপনার বিবরণ এছাড়াও 'চুরি করা' হতে পারে।

> পারিবারিক যোগাযোগের উপর নেতিবাচক প্রভাব:-
এটি সাধারণত দেখা যায় যে ইন্টারনেটে ব্যয় করা আরও বেশি সময়, পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগের অনুভূতি হ্রাস এবং একত্রীকরণের অনুভূতি রয়েছে।

> ইন্টারনেটের ব্যবধানঃ-
ইন্টারনেটে আসক্ত হওয়ার প্রবণ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা নিয়ে কিছু বিতর্ক রয়েছে। কিছু গবেষক দাবি করেন যে এটি কেবল মানুষই একটি অনলাইন জগতে তাদের সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে।

> ইন্টারনেট:-
ব্যবহার করে শিশু একটি বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। বেশিরভাগ বাবা-মায়েরা তাদের সন্তানদের ইন্টারনেটে লগ ইন করার সময় জড়িত বিপদ বুঝতে পারে না। যখন ছেলেমেয়েরা অনলাইনের সাথে কথা বলবে তখন তারা বুঝতে পারবে না যে তারা প্রকৃতপক্ষে একটি ক্ষতিকারক ব্যক্তির সাথে কথা বলতে পারে। তাছাড়া, পর্নোগ্রাফি ইন্টারনেটের বিষয়ে খুবই মারাত্মক একটি সমস্যা, বিশেষ করে যখন ছোট শিশুদের কাছে আসে ইন্টারনেটে হাজার হাজার অশ্লীল সাইট রয়েছে যা সহজে পাওয়া যায় এবং শিশুদেরকে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ দিতে পারে।

> ভাইরাস হুমকি:-
আজ, কেবল মানুষের ভাইরাস পাওয়া যায় না, কিন্তু কম্পিউটারও রয়েছে। কম্পিউটারগুলি প্রধানত ইন্টারনেট থেকে এই ভাইরাসগুলি পেয়ে থাকে। ভাইরাস হল একটি প্রোগ্রাম যা আপনার কম্পিউটার সিস্টেমের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করে। ইন্টারনেটের সাথে সংযুক্ত কম্পিউটারগুলি ভাইরাস আক্রমণের প্রবণতা এবং তারা আপনার সম্পূর্ণ হার্ড ডিস্ক ক্র্যাশ করতে পারে।

> স্প্যামিং:-
এটি প্রায়ই অযাচিত ইমেল পাঠানোর কাজ হিসেবে দেখা হয়। এই বহুবিধ বা প্রশস্ত ইমেলিং প্রায়ই ভর জাঙ্ক মেইলিং সাথে তুলনা করা হয় এটি অবাঞ্ছিতভাবে পুরো সিস্টেম আটকানো। সর্বাধিক স্প্যাম বাণিজ্যিক বিজ্ঞাপন, প্রায়ই সন্দেহজনক পণ্য জন্য, পেতে সমৃদ্ধ-দ্রুত পরিকল্পনা, বা আধা আইনি সেবা। স্প্যাম প্রেরণকারীকে পাঠাতে খুব কম খরচ করে - অধিকাংশ খরচ প্রেরকের দ্বারা প্রাপকের বা ক্যারিয়ারের জন্য প্রদান করা হয়

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chattogram Broadband Internet Providers and Users Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share