Senani It Park

Senani It Park Senani IT Park is a Professional IT based Company in Bangladesh. We offer Webdesign, Web management, Senani IT Park is IT based company in Bangladesh.

Senani IT has 5 years of experience working in Web Development, Android App Development, Digital Marketing service provider company in Bangladesh. Please
Like and Subscribe our Chennel and Pages
ইউটিউব �
https://youtube.com/c/SenaniTV
ফেইজবুক পেইজ�
https://www.facebook.com/senanibangladesh/
https://www.facebook.com/senanitv.bd/ আমাদের অনলাইন নিউজ পোর্টাল
সেনানী নিউজ.কম
https://www.senaninews.com

ছাত্রসেনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
29/12/2021

ছাত্রসেনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ছাত্রসেনার কেন্দ্রীয় ওয়েবসাইট সম্বন্ধীয় তথ্য
__________________________

২০২১-২২ সেশনের শুরুতেই ছাত্রসেনা, কেন্দ্রীয় আইটি সেলের পরিকল্পনা নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয় অনলাইন জগতে ছাত্রসেনার অকৃত্রিম বন্ধু সেনানী আইটি পার্কের সাথে। সেখানে একসাথে হাতে নেওয়া হয় বেশ কিছু উদ্যোগ। সময়ের সাথে উল্লেখযোগ্য সংখ্যক পরিকল্পনা আগিয়েছে পরিকল্পনামাফিক, আর কিছু সম্ভব হয়নি, যেহেতু রিসোর্স সীমাবদ্ধ, আর চাহিদা অসীম।

তবে সেনানী আইটি পার্কের সাথে চুক্তিকৃত এবছরের অন্যতম বড় প্রজেক্ট, একটি গুণগত মানসম্পন্ন ওয়েবসাইট সকলকে উপহার দেওয়া। সে কাজটি আমরা করতে সক্ষম হয়েছি, আপনাদের সকলের দোয়া ও অকৃত্রিম ভালোবাসার বদৌলতে। যার পেছনে মুখ্য ভূমিকা পালন করেন সেনানী আইটি পার্কের দায়িত্বশীলবৃন্দ।

গতকাল আনুষ্ঠানিকভাবে ছাত্রসেনার কেন্দ্রীয় ওয়েবসাইট সম্বন্ধীয় সকল কাজ সম্পন্ন করে আমাদের বুঝিয়ে দেয় সেনানী আইটি পার্কের দায়িত্বশীলবৃন্দ, যার একটি চিত্র নিচে সংযুক্ত করা হলো।

ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ সেনানী আইটি পার্কের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে, আর এই উদ্যমী তরুণদের নিয়ে অনলাইন জগতে ছাত্রসেনা আরো বহুদূর এগিয়ে যাবে, গতকালের আনুষ্ঠানিকতা থেকে সেব্যাপারে গৃহীত হয় বেশ কিছু পরিকল্পনাও।

আল্লাহ আমাদের সকল পরিকল্পনায় সফলতা দান করুক। Senani It Park এর কাজ-কর্মে বরকত দান করুক, অনলাইন জগতে ছাত্রসেনার এই অগ্রযাত্রায় আরো বহুগুণ শক্তি দান করুক।

ছাত্রসেনার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক সংযুক্ত করা হলো কমেন্ট সেকশনে।

আসসালামু আলাইকুম..প্রিয় সেনানি শুভাকাঙ্ক্ষী, অনেকে আমাদের  #সেনানী আইটি পার্কের পেইজে ফেইসবুক পেইজ, প্রমোট,প্রডাক্ট মার্...
15/12/2021

আসসালামু আলাইকুম..
প্রিয় সেনানি শুভাকাঙ্ক্ষী,

অনেকে আমাদের #সেনানী আইটি পার্কের পেইজে ফেইসবুক পেইজ, প্রমোট,প্রডাক্ট মার্কেটিং ও পোস্ট বোস্ট করতে রিকোয়েস্ট করেছেন।

ইনশাআল্লাহ এখন থেকে আমাদের সেবা সমূহে আপনাদের রিকোয়ারমেন্টগুলো যুক্ত করেছি।

আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সেনানী আইটি★
আপনার বিশ্বস্ত সঙ্গী
কল /মেসেজ +880 1639-235430

যে বয়ানে পাল্টে যাবে আপনার জীবনের ধারনাশাহজাদা মুহাম্মদ শফিউল বশর নঈমী
21/09/2021

যে বয়ানে পাল্টে যাবে আপনার জীবনের ধারনা
শাহজাদা মুহাম্মদ শফিউল বশর নঈমী

বিষয় : নামাজের ইতিহাসআলোচক : শাহজাদা মুহাম্মদ শফিউল বশর নঈমীপ্রযোজনায় ও পরিবেশনায়,সেনানী টিভি | Senani TVযোগাযোগঃ 01639-2356430....

08/09/2021

রবের আরশের ছায়া যদি পেতে চাও
তবে দরুদে মোজতবায় মগ্ন হও......☂️🌦🌦

আপনার বিশ্বস্ত ঠিকানা.....
15/03/2021

আপনার বিশ্বস্ত ঠিকানা.....

আলহামদুলিল্লাহ, একঝাঁক মেধাবীদের  নিয়ে সেনানী আইটি পার্কের অগ্রযাত্রা শুরু-ইসলামের গৌরবময় ঐতিহ্য, ইতিহাস ও ধর্মীয় বিভিন্...
02/02/2021

আলহামদুলিল্লাহ,
একঝাঁক মেধাবীদের নিয়ে সেনানী আইটি পার্কের অগ্রযাত্রা শুরু-
ইসলামের গৌরবময় ঐতিহ্য, ইতিহাস ও ধর্মীয় বিভিন্ন তথ্য উপাত্ত তথ্যপ্রযুক্তির সাহায্যে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সেনানী আইটি পার্কের অগ্রযাত্রা শুরু হয়েছে। গতকাল পহেলা ফেব্রুয়ারী ২১ইং চট্টগ্রামের জিইসির মোড়স্থ সেনানী আইটি পার্কের কর্পোরেট অফিসে ডিরেক্টর ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সঞ্চালনায় চেয়ারম্যান মুহাম্মদ শফিউল বশরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মুহাম্মদ আব্দুর রহিম বলেন- যদি স্বপ্ন না থাকে তবে অর্জনের কিছুই থাকবে না।
প্রতিটি মানুষের রোড টু সাকসেস রুল ফলোআপ খুঁজে বের করতে হবে। সুন্নিয়তের অগ্রযাত্রায় সেনানী আইটি কাজ করে যাবে। সুন্নিভিত্তিক বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি ও সুসম্পর্ক গড়ে শক্তিশালী ইসলামী কমিউনিটি তৈরি সময়ের দাবী। তথ্য প্রযুক্তি নির্ভর এযুগে সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেদেরকে এগিয়ে নিতে হবে। যে জাতির নতুন কিছু আবিষ্কার করতে পারে না, সেই জাতি বৈশ্বিক উন্নয়নে পিছিয়ে থাকবে। পিছিয়ে থাকবে তাদের শিক্ষা, ব্যবসা বানিজ্যে ইত্যাদি । তিনি বলেন সেনানী আইটি পার্ক আগামীতে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তরুণদের মেধা বিকাশে সেবা দিয়ে যাবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনানীর অন্যতম ডিরেক্টর ইঞ্জিনিয়ার তৌহিদুল আলম।

এসময় সেনানী আইটির লক্ষ্য, উদ্দেশ্য, রূপরেখা ও কার্যক্রম বিষয়ে সেনানীর সম্মানিত সিইও জনাব সামসুল আরেফিন খালেদ বলেন- সেনানী তারুণ্যের প্রতিক। সেনানী শব্দটি আমাদের মনে নব উদ্যমের সৃষ্টি করে, তাই আমাদের এই কর্মযজ্ঞে ”সেনানী” নামকরণ করেছি। ইনশাআল্লাহ ইতিমধ্যে ১১জন নিয়ে সেনানী আইটি যাত্রা শুরু করেছি, আগামীতে আমাদের প্রতিষ্ঠানে মেধাবী তরুণদের কর্মসংস্থান করে দেশে বেকারত্বের অবসান করতে চেষ্টা করবো। আমাদের সার্ভিসগুলো ইউনিক হবে, নতুন কিছু আবিষ্কার আমাদের প্রধান লক্ষ্য, আমরা সেবা সমূহের মধ্যে সফটওয়ার ডেভেলপমেন্ট, ওয়ভ এপ্লিকেশন, ওয়েভ ডেভেলপমেন্ট, ওয়েভসাইট ম্যানেজম্যান্ট, এন্ড্রয়েড আপস ডেভলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ই-পেমেন্ট, ভিডিওগ্রাফি, অডিওগ্রাফি, সেনানী নিউজ, সেনানী পাবলিকেশন, সেনানী ই লাইব্রেরী, ডোমেন এন্ড হোস্টিং সার্ভিস ইত্যাদি। আগামীতে ‘সেনানী’র মাধ্যমে তথ্যপ্রযুক্তি নির্ভর জাতি গঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্সের মাধ্যমে তরুণদের আইটি এক্সপার্ট তৈরির উদ্যোগ নেয়া হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এমটিআর ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সম্মানিত ডিরেক্টর ইঞ্জিনিয়ার জুনাইদ হোসেন, ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ, মুহাম্মদ রুবাইয়াত, জুনাইদ রেজা, রাশেদুল বারী,মুহাম্মদ মুশফিক ইলাহি, মুহাম্মদ ইমরান খান, মুহাম্মদ আদিল, মুহাম্মদ সাইফ, মুহাম্মদ আমির হামজা, মুহাম্মদ আব্দুল আলিম, প্রমুখ।

31/01/2021

আসসালামু আলাইকুম।
প্রিয় সেনানী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আগামীকাল পহেলা ফেব্রুয়ারী ২০২১ইং হতে আপনাদের প্রিয় টিম সেনানী Senani IT Park নামে আবির্ভাব হতে যাচ্ছে...

দীর্ঘপথ চলার অভিজ্ঞতা ও আপনাদের প্রত্যাশার পূর্ণাঙ্গ সেবা দিতে আমরা বদ্ধপরিকর।
ইনশাআল্লাহ সেনানী এগিয়ে যাবে আপনাদের ভালোবাসায়।

নিবেদক-
#সেনানী_আইটি_পার্ক

শুভ জন্মদিনমুহাম্মদ শফিউল বশর নঈমীমহাপরিচালক, সেনানী ইন্টারন্যাশনালসৌজন্যে : সেনানী পরিবার
26/11/2020

শুভ জন্মদিন

মুহাম্মদ শফিউল বশর নঈমী
মহাপরিচালক, সেনানী ইন্টারন্যাশনাল

সৌজন্যে : সেনানী পরিবার

আলহামদুলিল্লাহ, আপনাদেরকে পুনরায় অজিফা অ্যাপটি উপহার দিতে পেরে আমরা আনন্দিত। নিত্যপ্রয়োজনীয় দো'আ, দরূদ ও যিকরসমূহ পেতে আ...
17/11/2020

আলহামদুলিল্লাহ, আপনাদেরকে পুনরায় অজিফা অ্যাপটি উপহার দিতে পেরে আমরা আনন্দিত। নিত্যপ্রয়োজনীয় দো'আ, দরূদ ও যিকরসমূহ পেতে আজই ইনস্টল করুন মূল্যবান এই অ্যাপটি। ইবাদত হোক সবসময়, সবখানে। শেয়ার করে সবার কাছে আবার পৌঁছে দিন মূল্যবান এই অ্যাপটি।

https://play.google.com/store/apps/details?id=com.senani.wazifa

14/10/2020

আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে। আমাদের গুগল প্লেস্টোর একাউন্টটি গুগল কর্তৃক বন্ধ করে দেওয়া হয়েছে, তাই আমাদের সবগুলো অ্যাপ প্লেস্টোর থেকে রিমোভ করা হয়েছে। প্লেস্টোরে এখন সেনানীর কোনো অ্যাপ পাবেন না 😑।

আলহামদুলিল্লাহ, আমাদের অজিফা অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। সবার ভালোবাসার কাছে আমরা কৃতজ্ঞ। লিংক : https:...
15/07/2020

আলহামদুলিল্লাহ, আমাদের অজিফা অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। সবার ভালোবাসার কাছে আমরা কৃতজ্ঞ। লিংক : https://bit.ly/daily_wazifa

Address

Bahaddarhat, Chandgoan, 4212
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Senani It Park posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Senani It Park:

Share