MISYS Institute Of IT

MISYS Institute Of IT Address: Kader Tower(3rd Floor),128 Jublee Road,Tin Poler Matha,New Market, Chittagong. Website: ht

ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখেছেন, ক্যারিয়ার হিসেবে দুটি পথ রেডি হলো। চাকুরি অথবা ফ্রিল্যান্সিং। আপনি কোন পথে হাটবেন? দৈনিক ই...
31/10/2018

ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখেছেন, ক্যারিয়ার হিসেবে দুটি পথ রেডি হলো। চাকুরি অথবা ফ্রিল্যান্সিং। আপনি কোন পথে হাটবেন? দৈনিক ইনকিলাব এ আজকে পড়ুন, এ সম্পর্কিত লেখাটি। সবার সাথে শেয়ার করারও অনুরোধ রইলো।

চাকরি নাকি ফ্রিল্যান্সিং সব শিখে যখন কাজ করার জন্য প্রস্তুত, তখন ক্যারিয়ারের পথ দুটি : চাকরি অথবা ফ্রিল্যান্সিং। ....

কক্সবাজারের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের ডিজিটাল মার্কেটিংয়ের স্টুডেন্ট Rahul Chakraborty কোর্সটিং সম্পন্ন...
23/03/2017

কক্সবাজারের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের ডিজিটাল মার্কেটিংয়ের স্টুডেন্ট Rahul Chakraborty কোর্সটিং সম্পন্ন করার পর, যা যা শিখেছে, সেটিকে নিয়ে একটি চ্যানেল তৈরি করেছে, যাতে অন্যরা যারা কোর্সের সুযোগ পায়নি, তারাও যাতে দেখে শিখে নিতে পারে।
মার্কেটপ্লেসে কি কি কাজ রয়েছে, সেগুলো কিভাবে করবেন, তা হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়েছে প্রতিটা ভিডিওতে।
চ্যানেল লিংকঃ https://goo.gl/i6yvom
চ্যানেলটি সাবস্ক্রাইভ করে রাখুন।
♦ এ চ্যানেলটিতে যা যা দেখানো হয়েছেঃ
- ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত কি কি গিগ রয়েছে, সেগুলো দেখানো হয়েছে।
- প্রত্যেক ভিডিওতে একটা গিগ দেখানো হয়েছে, এরপর সেই গিগের বর্ণনা অনুযায়ি হাতে কলমে কাজ শিখানো হয়েছে।
♦ সুতরাং চ্যানেলটির ভিডিওগুলো দেখার পর, বুঝতে পারবেন,
- যা যা শিখেছেন, সেই অনুযায়ি অনলাইনে কি কি কাজ রয়েছে।
- হয়ত অনেক কিছু শিখেছেন কিন্তু মনে নাই, সেই বিষয়টিও এ ভিডিও দেখে আবার শিখে নিতে পারবেন।
মুলত এখানে কাজগুলো শিখাতে ফাইভারের গিগের উপর ভিত্তি করে শিখানো হয়েছে।
ফাইভারের উপর দক্ষ হতে এ চ্যানেলটি দেখুনঃ
https://goo.gl/7LmF2v
চ্যানেলটি সাবস্ক্রাইভ করে রাখুন।

Hi Guys! My name is Rahul, and I'm a 27 year old You tuber. On this channel I bring you guys reviews on all the latest and greatest how to income worldwide m...

14/07/2016

♦ ঘটনা:১
সমাজের কলেজ পড়ুয়া ছেলে। তার চোখে সমাজের অনেক অন্যায় ধরা পড়েছে। সে তাই অন্যায়কারীদের শায়েস্তা করতে নিজে লাঠি তুলে নিল।
ফলাফল: এলাকাতে নতুন মাস্তানের জন্ম , সেই সাথে এলাকাতে অশান্তি শুরু হলো।
♦ ঘটনা:২
দেশের তরুন সমাজের একটি অংশ। নামাজ- রোজাতে সিরিয়াস না। কিন্তু তার চোখে ধর্মকে অপমান করছে এরকম কিছু চোখে পড়ল। রক্ত হয়ে গেল। শাস্তি দিতে নিজেই দায়িত্ব নিয়ে নিল।
ফলাফল: দেশে নতুন জঙ্গীর আমদানী, সেই সাথে দেশে অশান্তি শুরু।
♦ ঘটনা:৩
অনলাইনে নতুন সফল কিছু ফ্রিল্যান্সার। তাদের চোখে হঠাৎ মনে হলো, অনলাইনে কে কারা ক্ষতিগ্রস্থ করছে। তার হয়ে রক্ত গরম। শায়েস্তা করার দায়িত্ব নিয়ে নিল। নিজেই এবার তার বিরুদ্ধে অ্যাকশন শুরু করলো।
ফলাফল: অনলাইনের মোড়লের জন্ম, সেই সাথে অনলাইনের অশান্তি শুরু।
উপরের ৩টি ঘটনাই একই। নতুন, উঠতিদের হঠাৎ করে এটা যখন মাথাতে ঢুকে যায়, অন্যায়ের প্রতিবাদ মানে শায়েস্তা করা, তখনই শুরু হয় সেইসব ক্ষেত্রে অশান্তি। অন্যায়ের প্রতিবাদের এধরনটি শুধুমাত্র অল্প বিদ্যানদের মাথাতেই আছে। কোন জায়গাতেই সিনিয়রদের মাথাতে আসেনা। নতুন এসব তরুণদের যতই বোঝাবেন, এরকম বিশৃংখল সৃষ্টি ভালো না, তাদের বোঝানো সম্ভব হবেনা। তাদের মাথাতে ঢুকেছে। সুতরাং জংগী, মাস্তান কিংবা অনলাইনে মোড়লগীরি করবেই।

08/05/2016
মাত্র একটি অ্যাপ আনইন্সটল করে অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যাটারির আয়ু ২০% বৃদ্ধি করুনআপনার এন্ড্রয়েড স্মার্টফোনটিতে থাকা শুধু...
04/02/2016

মাত্র একটি অ্যাপ আনইন্সটল করে অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যাটারির আয়ু ২০% বৃদ্ধি করুন
আপনার এন্ড্রয়েড স্মার্টফোনটিতে থাকা শুধুমাত্র ফেসবুক অ্যাপটি আনইন্সটল করে আপনি আপনার ফেনের চার্জের পরিমান ২০% পর্যন্ত সাশ্রয় করতে পারেন। সম্প্রতি সারা বিশ্বের অসংখ্য ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুক অ্যাপের প্রভাব পর্যবেক্ষন করে দেখা যায় ফেসবুক অ্যাপ রিমুভ করার ফলে সকল মোবাইলের চার্জ প্রায় ২০% পর্যন্ত বেশি স্থায়ী হয়।
আপনাদের অনেকের মোবাইলেই সবচেয়ে বেশি ব্যাবহৃত অ্যাপসগুলোর মধ্যে অন্যতম হলো ফেসবুক তাই অনেকেই আমার এই কথাটি মেনে নিলেও অ্যাপসটি রিমুভ করতে দ্বিধাবোধ করবেন। কিন্তু আমি নিশ্চিত আপনি এইটা জেনে খুশি হবেন যে ফেসবুক অ্যাপটি আপনার মোবাইলের চার্জের শত্রু হলেও ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ কিন্তু মোটেই তেমন চার্জ নষ্ট করে না। তাই ফেসবুক অ্যাপটি রিমুভ করেও আপনি অনায়াসেই সবার সাথে ফেসবুকে যোগাযোগ রেখে যেতে পারেন। এছারা যদি টাইমলাইন ব্যাবহার করতেই চান সে ক্ষেত্রে ক্রোম ব্রাউজার ব্যাবহার করে ফেসবুকের সকল সুবিধা পেতে পারেন ব্যাটারির ওপর কোনো চাপ ছাড়াই! আর একান্ত প্রয়োজন হলে ফেসবুক লাইট নামক ফেসবুকের ছোট সাইজের অ্যাপটি ব্যাবহার করতে পারেন যদিও তার কোনো প্রয়োজন নেই।
তাই যারা সবসময় এন্ড্রয়েড ফোনে বেশি চার্জ থাকে না বলে আফসোস করেন তারা ফেসবুক অ্যাপ এবং আরও অপ্রয়োজনীয় অ্যাপগুলো আপনার ফোন থেকে আনইন্সটল করে তার ফলাফল নিজেই লক্ষ করুন!

ডিসকাউন্টে ফ্রিল্যান্সিং কোর্স------------------------------------ফেব্রুয়ারি মাস থেকে বিশেষ শর্তে  ডিসকাউন্টে কোর্স অফার...
02/02/2016

ডিসকাউন্টে ফ্রিল্যান্সিং কোর্স
------------------------------------
ফেব্রুয়ারি মাস থেকে বিশেষ শর্তে ডিসকাউন্টে কোর্স অফার থাকছে।
শর্ত: শনি-বৃহস্পতিবারের মধ্যে যেকোন দুদিন হবে কোর্স।
সময়: - বিকাল ৫টা থেকে
♦ ♦ যে যে কোর্সে ডিসকাউন্ট:
- গ্রাফিক ডিজাইন (নিয়মিত কোর্স ফি: 15000টাকা)
- এসইও (নিয়মিত কোর্স ফি: 15000,টাকা)
-ইমেল মার্কেটিং কোর্স ফি-10000
- ওয়েব ডিজাইন (নিয়মিত কোর্স ফি: 15000টাকা)
♦কোর্সে ভর্তির শেষ সময়:14ফেব্রুয়ারি 2016 ♦
♦ আগ্রহীরা যোগাযোগ করুন:
লোকেশন: Misys Institute of It, kader tower (3rd floor), 128 jubilee Road, Tin poler Matha, Chittagong, Bangladesh
যে কোন যোগাযোগের জন্য: ফোন: 01856-497371

গুগল ডট কম এর সাময়িক মালিককে দেওয়া পুরষ্কারের কথা প্রকাশ করলো গুগলগত বছরে হটাৎ করেই কোনো একটা ত্রুটির কারনে ইন্টারনেট জা...
31/01/2016

গুগল ডট কম এর সাময়িক মালিককে দেওয়া পুরষ্কারের কথা প্রকাশ করলো গুগল
গত বছরে হটাৎ করেই কোনো একটা ত্রুটির কারনে ইন্টারনেট জায়ান্ট গুগলের ডোমেইনটি বিক্রির জন্য উন্মুক্ত হয়ে যায়। স্যানমাই ভেড নামক একজন ব্যাক্তি গুগল ডোমেইন সার্ভিসে Google.com ডোমেইনটি কেনার জন্য উন্মুক্ত দেখতে পেয়ে মাত্র ১২ ডলারে সেটি কিনে ফেলেন!
এর কয়েক মিনিটের মধ্যে গুগল তাদের ভূল বুঝতে পেরে অর্ডারটি বাতিল করে দেয় এবং ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য স্যানমাই ভেড-কে ৬০০৬.১৩ ডলার পুরষ্কার দেয়। Google কে নাম্বারে প্রকাশ করলে হয় 6006.13 আর সেই কারনেই তারা এই টাকা তাকে উপহার হিসেবে দেওয়া হয়।
টাকাটি পাওয়ার পর ভেড তার প্রাপ্ত টাকা গুলো একটি দাতা সংস্থাকে দান করে দেন এবং এই খবর পাওয়ার পর গুগল তার ভালো কাজের জন্য তাকে আরও ৬০০৬.১৩ ডলার উপহার হিসেবে দেয়।
টাকার পরিমানটি স্যানমাই ভেড সে সময় প্রকাশ না করলেও সম্প্রতি গুগল তাদের ব্লগে এই বিষয়টি তুলে ধরে।
Misys Institute of IT
Kader Tower (3rd Floor), 128 Jublee Road, Tin Poler Matha.
4000 Chittagong, Bangladesh

সোশ্যালমিডিয়া মার্কেটিং শিখতে যারা আগ্রহী, তাদের জন্য এ পোস্টটি। Genesisblogs এ এখন পযন্ত প্রকাশিত সোশ্যালমিডিয়া মার্কেট...
16/12/2015

সোশ্যালমিডিয়া মার্কেটিং শিখতে যারা আগ্রহী, তাদের জন্য এ পোস্টটি। Genesisblogs এ এখন পযন্ত প্রকাশিত সোশ্যালমিডিয়া মার্কেটিং সম্পর্কিত সকল লেখার লিংক একসাথে পাবেন, এ পোস্টটিতে।
http://genesisblogs.com/tutorial-2/18961

এক সময় যখন সোস্যাল মিডিয়া ছিল শুধু আমাদের ব্যাক্তিগত যোগাযোগের মাধ্যম। ফেসবুকের কথাই ভাবুন না, যখন শুধু স্ট্যাটাস

27/11/2015

কিভাবে অসাধারন একজন ফ্রীল্যান্সার হয়ে উঠবেন?
নতুন নতুন ফ্রিল্যান্সিং শুরু করার পর কাজ পাওয়াটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। অনলাইনে নিজের উপস্থিতি তুলে ধরা, পোর্টফোলিও তৈরি করা কাজে বিড করা ইত্যাদি অনেক ঝামেলাই পার করতে হয় একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে। এই সমস্যাগুলোর সমাধান সম্পর্কে আমাদের পেজে আগেও অনেক পোস্ট করা হয়েছে এবং ভবিশ্যতে আরও করা হবে। তবে আজকের লেখার বিষয় হলো আপনি প্রথম ধাপ পার করার পর যখন ধীরে ধীরে কিছু কাজ পেতে শুরু করবেন তখন কিভাবে নিজের কাজের মান আরও বৃদ্ধি করবেন। কিভাবে আরও প্রফেশনাল হিসেবে নিজের কাজের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ন অবস্থানে আসতে পারবেন। এই বিষয়গুলোকে গুরুত্ব না দিলে আপনাকে সবসময় আপনার যোগ্যতার চেয়ে কম রেটেই কাজ করে যেতে হবে। তাহলে আসুন সেই বিষয়গুলো দেখে নেওয়া যাক:
১. একটু বেশিই দিন
আপনাকে যে কাজের জন্য ক্লায়েন্ট হায়ার করবে সম্ভব হলে তার চেয়ে সামান্য একটু হলেও বেশি কিছু দেওয়ার চেষ্টা করুন। তার মানে এই নয় যে ফ্রি-তে কাজ করে দেওয়া বা খুব কম রেটে কাজ করা। আমি বলতে চাইছি আপনার কাজের সাথেই এমন কিছু করুন যা আপনার ক্লায়েন্ট আশা করেনি কিন্তু সেই কাজটি আপনাদের মধ্যে সম্পর্ক আরও ভালো করবে।
একটা উদাহরন দেই: আমি একবার এক ক্লায়েন্টের জন্য তার ইবুক কভার ডিজাইন করেছিলাম।তার সাথে কাজ করেও অনেক আনন্দ পেয়েছিলাম। তার ইবুকটি আমাজনে প্রকাশিত হওয়ার পর আমি পুরো বইটি পড়ে একটি রিভিউ লিখে দিয়েছিলাম, এতে কি আমার কোনো খরচ হয়েছিলো? :না। লাভ হয়েছিলো?:অবশ্যই, রিভিউ এর ফলে ক্লায়েন্ট আমার ওপর খুবই খুশি হয়েছিলো এবং এর পর থেকে তার অনেক কাজই আমার থেকে করিয়ে নিয়েছে এবং এখনও নিচ্ছে।
২. ক্লায়েন্টের কথা ভাবুন
আপনি যদি কোনো বড় প্রোজেক্টে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন তাহলে মাঝে মাঝে পুরো প্রজেক্ট এর অগ্রগতি সম্পর্কে খোজখবর নিন। এতে ক্লায়েন্ট বুঝতে পারবে আপনি শুধু টাকার জন্যই কাজ করছেন না, আপনি তাদের সম্পর্কেও ভাবেন। বিশেষ করে ছোট কোম্পানি হলে তো কথাই নেই। এতে করে অন্যদের মধ্যেও ক্লায়েন্ট আপনাকে আলাদা চোখে দেখবে।
৩. সবসময় শান্ত থাকুন
ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে মাঝে মাঝে অনেক চাপের মধ্য দিয়ে যেতে হয়। সেটা হতে পারে কাজের চাপ বা কোনো ক্লায়েন্ট কাজ করিয়ে টাকা দিচ্ছে না তার দু:শ্চিন্তা। এ রকম চাপের ক্ষেত্রেও আপনাকে ধৈর্য ধরে শান্ত থাকতে হবে। মনে রাখবেন, যে সকল ফ্রিল্যান্সার চাপের মধ্যেও শান্ত থাকতে পারে, ক্লায়েন্ট সেই ধরনের ফ্রিল্যান্সারই বেশি পছন্দ করে।
৪. পুরোপুরি নির্ভরযোগ্য হোন
ফ্রিল্যান্সার হিসেবে আপনার কাজ হচ্ছে প্রফেশনাল ভাবে আপনার সার্ভিস বিক্রি করা। আপনি যদি কোনো ক্লায়েন্টকে বলেন যে নির্দিষ্ট কোনো দিনের ভেতর কাজ সম্পন্ন করবেন তাহলে যে করেই হোক কাজটি শেষ করুন। প্রয়োজন হলে আরও ফ্রিল্যান্সার হায়ার করিয়ে হলেও নির্দিষ্ট সময়েই কাজটি শেষ করুন। ক্লায়েন্ট হারানোর সবচেয়ে সহজ উপায় হলো সময়মতো কাজ জমা না দেওয়া, তাই এমনটি কখনোই করবেন না।
৫. আপনার যোগ্যতা অনুসারে কাজের রেট ঠিক করুন এবং সেই সিদ্ধান্তে অটল থাকুন
আপনার যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্দিষ্ট আওয়ারলি রেট তৈরি করুন এবং সেই অনুযায়ী যে কোনো প্রজেক্টের কাজে বিড করুন। প্রতিঘন্টায় আপনার কাজের মুল্য কতটা হবে তা আপনি শুধুমাত্র অভিজ্ঞতার ভিত্তিতেই বুঝতে পারবেন।
মাঝে মাঝে এমন ক্লায়েন্ট পেতে পারেন যারা আপনাকে খুব কম রেটে কাজ করতে বলবে এবং লোভ দেখাবে ভবিশ্যতে বড় কাজ করিয়ে নেওয়ার অথবা ফ্রি পাবলিসিটি দেওয়ার। আমার মতে এদের থেকে যত দুরে থাকা যায় ততই ভালো। এসব ক্লায়েন্টের কথায় আপনার নির্ধারিত রেটের চেয়ে কমে কাজ করতে যাবেন না।
৬. আপনার কাজটিকে ভালোবাসুন বা এমন কাজ করুন যা আপনি ভালোবাসেন
এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ন। আপনি যদি এমন কোনো কাজ করেন যা আপনি একেবারেই পছন্দ করেন না তাহলে কেন সেই কাজটিই করবেন? নতুন যারা ফ্রিল্যান্সিংএ এসতে চায় তাদের আমরা সবসময় বলে থাকি সম্ভব হলে বিভিন্ন বিষয়ের ব্যাসিক ধারনা নিয়ে তারপর যেই কাজটি তার ভালো লাগে সেই বিষয়ে ট্রেইনিং নিতে বা নিজে নিজেই শিখতে। তাই আশা করছি আপনি ফ্রিল্যান্সার হিসেবে যেই কাজটি এখন করছেন সেই কাজ আপনি মন থেকেই ভালোবেসে করছেন। আর মাঝে মধ্যে কাজের মাঝে ছোট-বড় বিরতি নিতে ভুলবেন না।

16/11/2015

জেনে নিন ইমেইল মার্কেটিং কি? কিভাবে করতে হয় বিস্তারিত

ইমেইল মার্কেটিং হচ্ছে একটি অনলাইন মার্কেটিং পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার পন্যের এবং সেবার প্রচার করতে করতে পারবেন এবং আপনার সাইটের প্রচার করতে পারবেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠান এই পদ্ধতির মাধ্যমে তাদের আয় বৃদ্ধি করছে।

ইমেইল মার্কেটিং এর সুবিধাঃ

আগে ইমেইলকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে ভাবা হতো কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এর ও অনেক উন্নয়ন ঘটেছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠান তাদের পন্যের প্রচারের জন্য এবং তাদের বিভিন্ন সাইট এবং সেবা প্রচারের জন্য ইমেইল মার্কেটিং করে থাকে । ইমেইল মার্কেটিং এর অনেক সুবিধা রয়েছে । নিচে ইমেইল মার্কেটিং এর সুবিধা নিয়ে আলোচনা করা হলঃ-

১. ইমেইল মার্কেটিং এর মাধ্যমে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে অর্থ উপার্জন করা যায়।

২. ইমেইল মার্কেটিং এ ওয়েব ডিজাইন এর জন্য বেশি অর্থের দরকার হয়না।

৩. ইমেইল মার্কেটিং ব্যাবসার জন্য আপনাকে উচ্চ পরিমানের হোস্টিং ফি খরচ করতে হবেনা।

৪. ইমেইল মার্কেটিং এর মাধ্যমে নিজের সাইটের প্রচার, সেবা বিক্রি, অন্যের পণ্য বিক্রি এবং পন্যের বিক্রয়কৃত কমিশন ইত্যাদি সহ অনেক ভাবে আয় করতে পারবেন ।

৫. ইমেইল মার্কেটিং এর মাধ্যমে অন্য প্রতিষ্ঠানকে রেফার বা তাদের জন্য রিভিউ লিখে পূর্বেই সেই প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আয় করতে পারা যায় ।

ইমেইল মার্কেটিং কিভাবে করা হয়?

ইমেইল মার্কেটিং এর জন্য প্রয়োজন একটি ওয়েবসাইট, মার্কেটিং টুলস এবং পন্য বা সেবা। আপনি চাইলে নিজের পন্য যেমন ইবুক এবং টিউটোরিয়াল তৈরি করে বিক্রি করতে পারেন অথবা অন্যের পন্য বিক্রয় করে কমিশন পেতে পারেন বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের রিভিউ দিয়ে বা অন্য কোথাও ভিজিটরকে রেফার করে আয় করতে পারেন। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আর তাহল আপনার সাবস্ক্রাইবার সংখ্যা । আপনার যদি মাত্র দশ জন সাবস্ক্রাইবার থাকে তবে তা থেকে আপনি আয় করতে পারবেন না। এজন্য প্রথমেই আপনাকে সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধি করতে হবে । মনে রাখবেন, আপনার যত বেশী সাবস্ক্রাইবার থাকবে আপনি ততো বেশী আয় করতে পারবেন এবং ততো বেশী আয়ের নতুন নতুন মাধ্যম তৈরি করতে পারবেন।

ইমেইল মার্কেটিং এর মাধ্যমে মুহূর্তেই আপনি আপনার পণ্য এবং সেবা কে হাজার হাজার গ্রাহকের কাছে তুলে ধরতে পরবেন এবং এতে করে আপনার পন্যটি জনপ্রিয় হতে থাকবে। ফলে স্বয়ংক্রিয়ভাবে আপনার পণ্য অধিক পরিমানে বিক্রি হতে থাকবে ।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের অনেক জনপ্রিয় ওয়েব সাইট রয়েছে যাদের মাত্র একটি প্রধান পাতা থাকে এবং শুধুমাত্র ইমেইল মার্কেটিং এর মাধ্যমে তারা প্রচুর পরিমানে আয় করে থাকে ।

Address

Kader Tower(3rd Floor), 128 Jublee Road, Tin Poler Matha
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when MISYS Institute Of IT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share