30/05/2017
ইংরেজী তারিখ থেকে বাংলা সন
বের করা পদ্ধতি ও বাংলা-
ইংরেজী সনের বিভিন্ন তথ্য:
ভাষার মাস ফেব্রুয়ারি। ১৯৭১ সালের
২১শে ফেব্রুয়ারি এই দিনে ভাষার
জন্য জীবন দিয়েছিলো অনেকেই।
যে বাংলা
ভাষার জন্য এত কিছু সেই ভাষার দিন
তারিখ
মনে রাখি আমরা ইংরেজী ক্যালেন্ডার
থেকে।
আপনি কি জানেন
ইংরেজি ২১শে ফেব্রুয়ারি বাংলা কোন
মাসের, কত তারিখ!
বাংলা মাসের ৮ই ফাল্গুন আমাদের
২১শে ফেব্রুয়ারি। আমরা নিজ দেশের
ভাষায় কথা বলার জন্য যুদ্ধ
করেছি ,প্রাণ
দিয়েছি তার পর এই ভাষা পেয়েছি,
আর এই ভাষা দিবস
মনে রাখি ইংরেজি তারিখ দিয়ে"!!!!
যাই হোক কিভিন্ন সময় যেমন চাকরির
ইন্টারভিওর ক্ষেত্রে বাংলার কোন
সনে আপনার জন্ম
হয়েছিলো জানতে চাইলে
কি করবেন তখন? বা যে কেও প্রশ্ন
করলো ১৯৭১ সালটি বাংলায় কত ছিল?
এখন আমাদের ১৯৪৭,১৯৫২,১৯৭১,
ইত্যাদি সনে জাতীয় পর্যায় বিভিন্ন
প্রশ্ন থাকে যেগুলো ইংরেজী সন
দিয়েই আমরা মনে রাখি । কিন্তু
বাংলায় শিখতে
গেলে প্যাচ লেগে যাওর
সম্ভাবনা থাকবে । তাই শুধু
ইংরেজী সনটি জানা থাকলেই
বাংলা সনটি খুব সহজেই বের করতে
পারবেন।
ইংরেজি সাল দিয়ে,
কিভাবে বাংলা সাল বের করবেন??
ইংরেজী সন থেকে 593 বিয়োগ
করলে বাংলা সন পাওয়া যাবে।
তাহলে ১৯৭১সালটি বাংলায়
(১৯৭১-৫৯৩)সন ছিলো বা ১৩৭৭ সন
ছিলো।
অথবা ইংরেজী সনের
জোড়া সংখা থেকে ৬ বিয়োগ ও
যোগ করেও বের করা যায় ।
১৯৭১=(১৯-৬)(৭১+৬)=(১৩)(৭৭)=১৩৭৭
ধরুন ২০১৫ সনটি বাংলায় কত সন
সেটি কিভাবে বের করবো । ২০১৫
সংখাটিতে ২০ ও ১৫ থেকে ২০-৬=১৪
এবং
১৫+৬=২১ তাহলে ১৪২১ সন হয়।
এখন ইংরেজী তারিখ
থেকে বাংলা তারিখ বের করবেন
কিভাবে?
যে কোন ইংরেজী তারিখ ও সন
থেকে ৫৯৩বছর ৩মাস ১৩দিন বিয়োগ
করুন, দেখবেন বাংলা তারিখ
পেয়ে গেছেন!
যেমনঃ ১৯৫২সালের
২১শে ফেব্রুয়ারী বাংলা তারিখ
ছিল-
সন-মাস-তারিখ
১৯৫২-০২-২১
-৫৯৩-০৩-১৩
─────────
উঃ১৩৫৮-১১-০৮(বিয়োগফল)
শুধু সন বের করার জন্য ১৯৫২=(১৯-৬)(৫২+৬)
=১৩৫৮ পদ্ধতিটি মনে রাখলেই হবে।
অর্থাত, ভাষা দিবসের
বাংলা তারিখটি ছিলো ১৩৫৮সালের
৮ই ফাল্গুন।
অনুরূপভাবে যেকোন ইংরেজী সনের
বাংলা আপনি সহজেই
জানতে পারবেন।
এবার বাংলা মাসের নাম ও তারিখ
জানার পালা।
বাংলা ১ লা বৈশাখ সবসময়
ইংরেজি এপ্রিল মাসের ১৪
তারিখে শুরু হয় এবং অন্যান্য মাস
গুলো ইংরেজি মাসের ১৩-১৬
তারিখের মধ্যে হয়ে থাকে। ১৯৯৬
সালের পর থেকে এপ্রিল মাসের ১৪
তারিখকে বাংলা ১লা বৈশাখ
হিসাবে উদযাপন
করা হয়।
বাংলা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়,
শ্রাবণ, ভাদ্র এই পাঁচ মাস ৩১ দিনের হয়
আর বাকি সব মাস ৩০ দিনের হয়।
এবার জেনে নিন ইংরেজি মাসের
কত তারিখে বাংলা মাস শুরু হয়।
ইংরেজি মাসের ১৩ থেকে ১৬
তারিখের মধ্যে বাংলা
মাসের শুরু হয়। যেহেতু ইংরেজি ১৩-১৬
তারিখের মধ্যে বাংলা সব মাসের
শুরুর দিন থাকে । আমাদের
বাংলা মাসের
কোড শুরু হয়েছে ইংরেজি এপ্রিল মাস
থেকে। এপ্রিলের ১৪ তারিখ ১
বৈশাখ। মাসের নাম বের
হয়ে গেলে তারিখ বের
করার জন্য নিচের নিয়মটি মনে রাখুন।
তারিখ থেকে মাসের কোড বাদ দিন
সাথে ১ যোগ করুন। ২৮-১৪= ১৪+১ =১৫
বৈশাখ। তাহলে ২০১৪ সালের ২৮
এপ্রিল হল ১৫ বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ
রোজ সোমবার। আশা করি বুঝবার
পারছেন।
এবার নিজেকে যাচাই করুন নিচের
তারিখটির সমাধান বের করে
কাজী নজরুল ইসলামের জম্ম ১৮৯৯
সালের ২৫ মে জন্ম গ্রহণ করেন।
আপনাদেরকে বলতে হবে এই বছর কাজী
নজরুল ইসলামের কত তম জন্মদিন,
বাংলা কোন মাসের কত তারিখ ও
কি বার।
বিঃ দ্রঃ ফেব্রুয়ারির ৩০ তারিখ
কিংবা জুনের ৩১ তারিখ কি বার।
এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নবেম্বর এই চার
মাস কখনো
৩১শা হয় না। অপর
পক্ষে ফেব্রুয়ারি কখনো ৩০শা হয় না।
খেয়াল রাখবেন কিন্তু।
যেমন ২১/০২/১৯৫২ ইংরেজি তারিখ
টি বাংলায় কত তারিখ ছিল-
১৯৫২ বছর ২ মাস ২১ দিন
(-) ৫৯৩ ।। ৩ ।। ১৩ ।।
-----------------------------------------
= ১৩৫৮ ।। ১১ ।। ০৮ ।।
৮ ই ফাল্গুন ১৩৫৮ সাল ।