04/11/2026
page আছে, Customer আসছে কিন্তু সেল নেই কেন? 🤔
অনেক Business Owner এই কথাটাই বলেন: “Page খুলেছি, নিয়মিত Post-ও দিচ্ছি, কিন্তু Order তো আসে না!”
আসল কথা হলো, Page খুললেই Customer আসে না। Page হলো আপনার দোকানের Signboard। Signboard টাঙালেই লোক আসে না। দোকানে কী আছে, কেন কিনবে, আর কিভাবে কিনবে, এটা পরিষ্কার থাকতে হয়।
বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা শুরু হয় Page এর একদম প্রথম ধাপ থেকে। কেউ Page-এ ঢুকে ৫ সেকেন্ডের মধ্যে যদি না বোঝে আপনি কী বিক্রি করেন, সে Back করে চলে যায়। তাই Page Name, Bio আর Cover Photo তে পরিষ্কার লিখে দিন আপনি বিক্রি করেন , কাদের জন্য বিক্রি করেন , আর কিভাবে Contact করবে।
এরপর আসে Post-এর বিষয়। শুধু “Good Morning” বা Festival Wish দিলে Like আসে, কিন্তু Order আসে না। Customer জানতে চায় আপনার Product বা Service-এর Quality কেমন, দাম কত, আর অন্য Customer কী বলছে। তাই আসল Product-এর Photo ও Video, Customer Review, Before After Result আর Offer নিয়ে নিয়মিত Post করুন।
Customer যখন আগ্রহ দেখিয়ে Inbox এ মেসেজ করে, তখন Reply দিতে দেরি করলে সে সহজেই অন্য দোকানে চলে যায়। Auto Reply সেট করে রাখুন, আর চেষ্টা করুন ১ ঘণ্টার মধ্যে Reply দিতে।
Facebook এ প্রতারণা বেশি হয় বলে নতুন Page এ টাকা দিতে মানুষ ভয় পায়। এই ভয় দূর করতে Real Review, Delivery-র Photo আর Return Policy দিন। নিজের Face আর দোকানের আসল ছবি দেখান, তাতে Trust অনেক দ্রুত তৈরি হয়।
শুধু Organic Reach এর ওপর ভরসা করলে আপনার Follower-দেরই অল্প কিছু মানুষ Post দেখে। মাত্র ৫০০-১০০০ টাকা দিয়ে Boost শুরু করতে পারেন। এলাকা, বয়স আর আগ্রহ ঠিক করে Target করুন, সাথে "এখনই Inbox করুন" Call to Action রাখুন।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো Consistency। আজ ৫টা Post দিয়ে ১৫ দিন Silent থাকলে Page চলে না। সপ্তাহে অন্তত ৩-৪টা Post দিন, সাথে Reels ও Story নিয়মিত রাখুন।
📩 বিস্তারিত জানতে আজই Inbox করুন।
যুব উন্নয়ন ট্রেনিং কমপ্লেক্স
কোতোয়ালী, চট্টগ্রাম