School of Skills

School of Skills Best platform to Graphic Design & Creative house

03/12/2025

1.ℹ️NEWS -এর পূর্ণরূপ North, East, West, South, (নিউজ) নর্থ, ইষ্ট, ওয়েষ্ট, সাউথ
2.ℹ️E-MAIL -এর পূর্ণরূপ Electronic Mail, (ই-মেইল) ইলেকট্রনিক মেইল
3.ℹ️GIF -এর পূর্ণরূপ Graphics interchange format, (গিফ) গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরমেট
4.ℹ️Date -এর পূর্ণরূপ Day and Time Evolution, (ডেট) ডে এন্ড টাইম ইভোলুশন।
5.ℹ️LCD -এর পূর্ণরূপ Liquid crystal display, (এলসিডি) লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে
6.ℹ️ IT -এর পূর্ণরূপ Information technology, (আইটি) ইনফরমেশন টেকনোলজি
7.ℹ️IP -এর পূর্ণরূপ Internet protocol , (আইপি) ইন্টারনেট প্রোটোকল
8.ℹ️CD -এর পূর্ণরূপ Compact Disk, (সিডি) কম্প্যাক্ট ডিস্ক
9.ℹ️DVD -এর পূর্ণরূপ Digital Video Disk, (ডিভিডি) ডিজিটাল ভিডিও ডিস্ক
10.ℹ️PDF -এর পূর্ণরূপ Portable document format, (পিডিএফ) পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট
11.ℹ️OS -এর পূর্ণরূপ Operating System, (ওসি) অপারেটিং সিস্টেম
12.ℹ️ISO -এর পূর্ণরূপ International standards organization(কম্পিউটার ফাইল), International Organization for Standardization(বিশ্ব মার্ক), (আইএসও) ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানিজশন,
13.ℹ️PC -এর পূর্ণরূপ Personal Computer, (পিসি) পার্সোনাল কম্পিউটার
14.ℹ️CPU -এর পূর্ণরূপ Central Processing Unit, (সিপিইউ) সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
15.ℹ️RAM -এর পূর্ণরূপ Random Access Memory, (রেম) রান্ডম এক্সেস মেমোরি
16.ℹ️ROM -এর পূর্ণরূপ Read Only Memory, (রোম) রিড অনলি মেমোরি
17.ℹ️BIOS -এর পূর্ণরূপ Basic Input Output System, (বায়োস) বেসিক ইনপুট আউটপুট সিস্টেম
18.ℹ️HDD -এর পূর্ণরূপ Hard Disk Drive, (এইচডিডি) হার্ড ডিস্ক ড্রাইভ
19.ℹ️HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
20.ℹ️HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
21.ℹ️URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
22.ℹ️VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resourc Under Seized.
23.ℹ️HTML -এর পূর্ণরূপ Hyper Text Mark Up Language, (এইচটিএমএল) হাইপার টেক্সট মার্ক উপ ল্যাঙ্গুয়েজে
24.ℹ️KB -এর পূর্ণরূপ Kilo Byte, (কেবি) কিলো বাইট
25.ℹ️MB -এর পূর্ণরূপ Mega Byte, (এমবি) মেগা বাইট
26.ℹ️GB -এর পূর্ণরূপ Giga Byte, (জিবি) গিগা বাইট
27.ℹ️TB -এর পূর্ণরূপ Tera Byte ,(টিবি) তেরা বাইট
28.ℹ️FDD -এর পূর্ণরূপ Floppy Disk Drive, (এফডিডি) ফ্লপি ডিস্ক ড্রাইভ
অজয়
29.ℹ️WiMAX -এর পূর্ণরূপ Worldwide Interoperability for Microwave Access
(উইমাক্স) ওয়ার্ল্ডওয়াইড ইন্টেরোপেরাবিলিটি ফর মাইক্রোওয়েভ এক্সেস
30.ℹ️SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
31. 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
32.ℹ️GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
33.ℹ️CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
34.ℹ️UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
35.ℹ️ICT -এর পূর্ণরূপ Information and Communication Technology , (আইসিটি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি
36.ℹ️WWW -এর পূর্ণরূপ World Wide Web, (WWW) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
37.ℹ️V.C- এর পূর্ণরূপ — Vice Chancellor, (ভিসি) ভাইস-চ্যাঞ্চেলর
38.ℹ️D.C- এর পূর্ণরূপ— District Commissioner/ Deputy Commissioner,(ডিসি) ডিস্ট্রিক্ট কমিশনার/ ডেপুটি কমিশনার
39.ℹ️A.M - এর পূর্ণরূপ — Ante meridian.
40.ℹ️P.M - এর পূর্ণরূপ — Post meridian.
41.ℹ️GPA,5 - এর পূর্ণরূপ—Grade point Average
42.ℹ️J.S.C - এর পূর্ণরূপ — Junior School Certificate.
43.ℹ️J.D.C - এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate.
44.ℹ️S.S.C - এর পূর্ণরূপ — Secondary School Certificate.
45.ℹ️H.S.C - এর পূর্ণরূপ — Higher Secondary Certificate.
অজয়
46.ℹ️B. A - এর পূর্ণরূপ — Bachelor of Arts.
47.ℹ️M.A. - এর পূর্ণরূপ — Master of Arts.
48.ℹ️M.D. - এর পূর্ণরূপ — Doctor of Medicine./ Managing director.
49.ℹ️M.S. - এর পূর্ণরূপ — Master of Surgery.
50.ℹ️B.Sc. Ag. - এর পূর্ণরূপ — Bachelor of Science in Agriculture .
51.ℹ️M.Sc.Ag.- এর পূর্ণরূপ — Master of Science in Agriculture.
52.ℹ️B.Sc. - এর পূর্ণরূপ — Bachelor of Science.
53.ℹ️M.Sc. - এর পূর্ণরূপ — Master of Science.
54.ℹ️D.Sc. - এর পূর্ণরূপ — Doctor of Science.
55.ℹ️B.C.O.M - এর পূর্ণরূপ — Bachelor of Commerce.
56.ℹ️M.C.O.M - এর পূর্ণরূপ — Master of Commerce.
57.ℹ️B.ed - এর পূর্ণরূপ — Bachelor of education.
58.ℹ️B.B.S - এর পূর্ণরূপ — Bachelor of Business Studies.
59.ℹ️B.S.S - এর পূর্ণরূপ — Bachelor of Social Science/Study.
60.ℹ️B.B.A - এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
61.ℹ️M.B.A - এর পূর্ণরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
62.ℹ️B.C.S - এর পূর্ণরূপ — Bangladesh Civil Service.
অজয়
63.ℹ️M.B.B.S. - এর পূর্ণরূপ — Bachelor of Medicine, Bachelor of Surgery.
64.ℹ️Ph.D./ D.Phil. - এর পূর্ণরূপ — Doctor of Philosophy (Arts & Science)
65.ℹ️D.Litt./Lit. - এর পূর্ণরূপ — Doctor of Literature/ Doctor of Letters.
66.ℹ️Dr. - এর পূর্ণরূপ — Doctor.
67.ℹ️Mr. - এর পূর্ণরূপ — Mister.
68.ℹ️Mrs. - এর পূর্ণরূপ — Mistress.
69.ℹ️M.P. - এর পূর্ণরূপ — Member of Parliament.
70.ℹ️M.L.A. - এর পূর্ণরূপ— Member of Legislative Assembly.
71.ℹ️M.L.C - এর পূর্ণরূপ — Member of Legislative Council.
72.ℹ️P.M. - এর পূর্ণরূপ — Prime Minister.
73.ℹ️V.P - এর পূর্ণরূপ — Vice President./ Vice Principal.
অজয়
74.ℹ️V.C- এর পূর্ণরূপ — Vice Chancellor.
75.ℹ️D.C- এর পূর্ণরূপ— District Commissioner/ Deputy Commissioner.
76.ℹ️S.P- এর পূর্ণরূপ — Superintendent of police
77.ℹ️S.I - এর পূর্ণরূপ — Sub Inspector Police.
78.ℹ️CGPA-এর পূর্নরূপ–Cumulative Grade Point Average
79.ℹ️Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
80.ℹ️RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
81.ℹ️AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
82.ℹ️SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
83.ℹ️AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
অজয়
84.ℹ️JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
85.ℹ️ JAR এর পূর্ণরূপ — Java Archive
86.ℹ️MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
87.ℹ️3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
88.ℹ️3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
89.ℹ️AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
90.ℹ️BMP এর পূর্ণরূপ — Bitmap
91.ℹ️JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
92.ℹ️SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
93.ℹ️WMV এর পূর্ণরূপ — Windows Media Video
94.ℹ️WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
95.ℹ️WAV এর পূর্ণরূপ — Waveform Audio
96.ℹ️PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
97.ℹ️DOC এর পূর্ণরূপ — Docoment (Microsoft Corporation)
98.ℹ️M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
99.ℹ️M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
100.ℹ️NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
101.ℹ️THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)
102.ℹ️MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile Application File
103.ℹ️NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
104.ℹ️XMF এর পূর্ণরূপ — Extensible Music File
105.ℹ️WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
106.ℹ️DVX এর পূর্ণরূপ — DivX Video
107.ℹ️HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
108.ℹ️WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
109.ℹ️CRT — Cathode Ray Tube.
110.ℹ️DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
111.ℹ️DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
112.ℹ️GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
113.ℹ️ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
114.ℹ️TCP এর পূর্ণরূপ — Transmission ControlProtocol.
115.ℹ️UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
116.ℹ️HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink Packet Access.
117.ℹ️EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for
118.ℹ️GSM [Global System for Mobile Communication]
119.ℹ️VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
120.ℹ️UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
121.ℹ️GPRS এর পূর্ণরূপ — General Packet Radio Service.
122.ℹ️WAP এর পূর্ণরূপ — Wireless Application Protocol.
123.ℹ️ARPANET এর পূর্ণরূপ — Advanced Research Project Agency Network.
124.ℹ️IBM এর পূর্ণরূপ — International Business Machines.
125.ℹ️HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
126.ℹ️AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency Modulation.
127.ℹ️WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area Network
128.ℹ️USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
129.ℹ️HD এর পূর্ণরূপ — High Definition
130.ℹ️APK এর পূর্ণরূপ — Android application package.
131.ℹ️BCS এর পূর্ণরূপ — Bangladesh Civil Service
132.ℹ️NCTB এর পূর্ণরূপ — National Curriculam & Text Book
133.ℹ️DPE এর পূর্ণরূপ — Directorate of Primary Education
134.ℹ️MBA এর পূর্ণরূপ — Master of Business Administration
অজয়
135.ℹ️LLB এর পূর্ণরূপ — Bachelor Of Law
136.ℹ️VIP এর পূর্ণরূপ — Very Important Person
137.ℹ️UNICEF এর পূর্ণরূপ — United Nations International Children's Emergency Fund
138.ℹ️OK এর পূর্ণরূপ — All Correct
139.ℹ️এক্সেল — এক্সেল একটি হিসাব রক্ষার কাজে ব্যবহৃত প্রোগ্রাম।
140.ℹ️FBC এর পূর্ণরূপ — Federal bureau corporation
141.ℹ️fb এর পূর্ণরূপ — Foreign body/ Facebook
142.ℹ️ABC এর পূর্ণরূপ — Alphabetically Based Computerized
143.ℹ️DDR এর পূর্ণরূপ — Double data rate
144.ℹ️VAT – এর পূর্নরূপ — Value Added Tax (মুল্য সংযোজন কর)
145.ℹ️XY এর পূর্ণরূপ — Male Chromosome
146.ℹ️XXY এর পূর্ণরূপ — Klinefelter Syndrome chromosomes
147.ℹ️A-Level এর পূর্নরূপ — Advanced Level
148.ℹ️BL এর পূর্নরূপ — Bachelor Of Law
149.ℹ️YAHOO--Yet Another Hierarchical Officious Oracle.
150.ℹ️BTV এর পূর্নরূপ — Bangladesh Television
151.ℹ️LP এর পূর্নরূপ — Long Playing
অজয়
152.ℹ️PIN এর পূর্নরূপ — Postal Index Number
153.ℹ️KG এর পূর্নরূপ — KiloGram / Kindergarten
154.ℹ️Mbps. = Mega bits per second
MB/s. = Mega byte per second
155.ℹ️DJ- এর পূর্নরূপ — Disc jockey
156.ℹ️OTG – এর পূর্নরূপ — On The Go2021 Year

156.ℹ️OTG – এর পূর্নরূপ — On The Go

07/11/2023

কীভাবে ইংরেজিতে Visa Interview দিবেন 👇

আজকে ক্লাসে আমরা শিখব কীভাবে আমরা ভিসা ইন্টারভিউ (Visa Interview) দেওয়ার সময় খুবই সহজে ইংরেজিতে কথা বলতে পারি।

আজকে আমার খুব কমন একটা প্রশ্ন দেখব, যে প্রশ্নগুলো সাধারণত ভিসা ইন্টারভিউ এর সময় আমাদেরকে করা হয়, ভিসা অফিসাররা যে প্রশ্নগুলো আমাদেরকে করে এবং আমরা শিখব কীভাবে আমরা খুবই সহজ এই প্রশ্নগুলোর জবাব ইংলিশে দিতে পারি। আমরা প্রথমে খুব ইজি কয়েকটা প্রশ্ন এবং কমন কয়েকটা প্রশ্ন দিয়ে শুরু করি। সবচেয়ে কমন একটা প্রশ্ন যেটা আমাদেরকে জিজ্ঞাসা করা হয় ভিসা ইন্টারভিউয়ের সময় সেটা হলো আমরা কয়দিন থাকবো বা কয়দিন থাকার পরিকল্পনা করছি। কীভাবে আমাদের এই প্রশ্নটা usually করা হয়?

✅ ইংরেজিতে ভিসা অফিসারের কমন কিছু প্রশ্ন এবং উত্তর

🔳 How long are you going to stay?
অথবা ,
🔳 How long are you planning to stay?

এ দুটো প্রশ্নেরই অর্থ হল যে আপনি কয়দিন থাকার পরিকল্পনা করছেন বা আপনি যেখানে যাচ্ছেন সেখানে কয়দিন থাকার প্ল্যান আপনার।

আপনি কিন্তু খুব সহজে এই প্রশ্নের জবাব একটা বাক্যের মাধ্যমে দিয়ে দিতে পারবেন। কীভাবে?

🔳 I’m going to stay for __.
🔳 I’m going to stay for two weeks.
🔳 I’m going to stay for three weeks.

‘I’m going to stay for two weeks.’ মানে হলো যে, আমি দুই সপ্তাহ থাকার প্ল্যান করছি৷ বা আমি দুই সপ্তাহ সেখানে থাকবো। ‘I’m going to stay for three weeks. ‘ এর মানে হলো আমি সেখানে তিন সপ্তাহ থাকবো। ‘I’m going to stay for one month.’ এর মানে হলো, আমি সেখানে এক মাস থাকবো৷ ‘I’m going to stay for one year.’ মানে, আমি সেখানে এক বছর থাকবো। খেয়াল করে দেখবেন আপনি blank এ কয়দিন থাকবেন, কয় মাস থাকবেন, কয় বছর থাকবেন সেটা এখানে বসিয়ে দিলেই হচ্ছে। বাক্যের পুরো স্ট্রাকচারটা কিন্তু সেইম থাকছে।

নেক্সট যে কমন প্রশ্নটা আমাদের অনেক বেশি করা হয় সেটা হচ্ছে আমরা কারো সঙ্গে যাচ্ছি নাকি বা কারো সাথে ট্রাভেল করছি নাকি। এটা আমাদের কীভাবে জিজ্ঞেস করে?

🔳 Are you travelling with someone else?

এর মানে হলো, আপনি কি কারো সঙ্গে যাচ্ছেন বা কেউ কি আপনার সাথে যাচ্ছে না? এর জবাবে আপনি বলবেন, আপনার সাথে কেউ যাচ্ছে নাকি যাচ্ছে না। আপনি যদি কারো সঙ্গে যাচ্ছেন এই সিচুয়েশনে থাকেন তাহলে আপনি কী বলবেন?

🔳 Yes. I’m travelling with my ___.
🔳 I’m travelling with my parents.

এর মানে হলো, আমি আমার বাবা মার সঙ্গে যাচ্ছি।

🔳I’m travelling with my brother.
এর মানে হলো, আমি আমার ভাইয়ের সঙ্গে যাচ্ছি।

🔳 I’m travelling with my sisters.
এর মানে হলো, আমি আমার বোনের সাথে যাচ্ছি। খেয়াল করে দেখবেন আপনি যদি কারো সাথে ট্রাভেল করেন বা কেউ আপনার সাথে যাচ্ছে এমন সিচুয়েশনে থাকেন তাহলে আপনি কিন্তু blank’ এ জাস্ট কার সঙ্গে যাচ্ছেন বসিয়ে দিলেই হচ্ছে। কিন্তু মনে করেন আপনি কারো সঙ্গে যাচ্ছেন না বা আপনি একা যাচ্ছেন। কী বলতে পারেন? আপনি বলতে পারেন-

🔳 I’m travelling by myself.
অথবা
🔳 I’m travelling alone.

দুটোরই অর্থ হলো যে, না আমি একা যাচ্ছি। আমার সঙ্গে কেউ যাচ্ছে না। আপনার সঙ্গে যদি কেউ না যেয়ে থাকে, আপনি যদি একা ভ্রমণ করছেন এরকম সিচুয়েশনে থাকেন তাহলে কিন্তু আপনি এটাই বলতে পারেন যে-
🔳 No, I’m travelling by myself.

অথবা
🔳 No, I’m travelling alone.

এরপর আরেকটা খুব কমন প্রশ্ন আমাদেরকে ভিসা ইন্টারভিউতে করা হয় সেটা হচ্ছে আমরা আমাদের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারব কিনা। এটা আমাদের কে কীভাবে জিজ্ঞাসা করা হয়?

ভিসা ইন্টারভিউতে ইংরেজিতে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে প্রশ্ন এবং উত্তর সম্পর্কে পড়তে চলে যান কমেন্টের লিংকে 👇

04/10/2023

বর্তমান বিশ্বে টি-শার্ট ব্যাপক জনপ্রিয়। আরামদায়ক এই পোশাকের পেছনের ইতিহাস জানেন কি? আজ থেকে ১১৬ বছর আগে তৈরি হয়েছিল বিশ্বের প্রথম টি-শার্ট। সিঙ্গেল ব্যাচেলরদের কথা ভেবেই এই টি-শার্ট তৈরি করা হয়।
১৯০৪ সালে বিখ্যাত অন্তর্বাস প্রস্তুতকারী সংস্থা কুপার এক বিশেষ ধরনের জামা তৈরি করে। যেখানে কোনও বোতাম লাগানোর ব্যবস্থাই রাখা হয়নি। মূলত ‘সিঙ্গেল ব্যাচেলর’দের কথা ভেবেই এই বিশেষ ধরনের জামা তৈরি করে তারা।
তখনকার সময়ের একটি নামী মার্কিন পত্রিকায় সংস্থার পক্ষ থেকে এই বিশেষ ধরনের জামার বিজ্ঞাপণ দিয়ে লেখা হয়, ‘যে সমস্ত যুবক অবিবাহিত এবং সিঙ্গেল, যারা জামার বোতাম ছিঁড়ে গেলে সেলাই করে নিতে পারবেন না, এ জামা তাদের জন্যই!’
আর বিশেষ ধরনের পোশাককে ‘টি-শার্ট’ হিসাবে প্রথম উল্লেখ করা হয় মার্কিন লেখক ফ্রান্সিস স্কট কি ফিৎসগেরাল্ডের ১৯২০ সালে প্রকাশিত দিস সাইড অব প্যারাডাইস-এ।
কারও কারও দাবি, প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌ-বাহিনীর জন্যই বিশ্বে প্রথম টি-শার্ট তৈরি করা হয়। এ প্রসঙ্গে একাধিক তথ্যকে বিচার করে বলা যেতে পারে ১৮৮৯ সাল থেকে ১৯১৩ সালের মধ্যে তৈরি করা হয় টি-শার্ট। আর এই টি-শার্ট এখন সারাবিশ্বে জনপ্রিয়।সারা বিশ্বে বছরে ২ বিলিয়ন টি শার্ট বিক্রি হয়।
ছেলেরা তো বটেই এখন মেয়েদের কাছেও দারুণ জনপ্রিয় পোশাক এই টি-শার্ট।
# তৌহিদ হাসান।

দৈনন্দিন চাহিদা বৃদ্ধির সাথে সবাই এখন ক্যারিয়ার সচেতন। শিক্ষার্থী, গৃহিণী কিংবা যারা চাকরিজীবী প্রত্যেকেই চান আয় বৃদ্ধি ...
20/06/2023

দৈনন্দিন চাহিদা বৃদ্ধির সাথে সবাই এখন ক্যারিয়ার সচেতন। শিক্ষার্থী, গৃহিণী কিংবা যারা চাকরিজীবী প্রত্যেকেই চান আয় বৃদ্ধি করতে স্বনির্ভর ও নির্ভার জীবনযাপন করতে। বৈশ্বিক মহামারী, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতিসহ জীবন মানের পরিবর্তনে পরিবর্তিত হচ্ছে ক্যারিয়ার পরিকল্পনা। তাই নিরাপদ ও স্থায়ী আয়ের প্রয়োজন সকলের। এক্ষেত্রে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতাই হতে পারে সকল সমস্যার সমাধান।

13/11/2022

স্ট্যাটিসটিকাল পাকা দেখা ... ' স্ট্যাটিসটিক্স জানা , ২৫ < বয়স < ৩৫ পাত্রী কাম্য । গায়ের রং , গণ গোত্র জাত ইত্যাদি প্যা...
13/11/2022

স্ট্যাটিসটিকাল পাকা দেখা ...
' স্ট্যাটিসটিক্স জানা , ২৫ < বয়স < ৩৫ পাত্রী কাম্য । গায়ের রং , গণ গোত্র জাত ইত্যাদি প্যারামিটার অফ ইন্টারেস্ট নয় । বিএসসি এমএসসিতে ফার্স্ট ক্লাস ও নেট (ম্যাথমেটিক্যাল সায়েন্সেস ) না থাকলে যোগাযোগ নিষ্প্রয়োজন । '
এইরকম একটা বিজ্ঞাপন দিয়েছিল পাত্রর বাবা । আজ পাত্রীর বাড়িতে সকলে হাজির হয়েছেন । পাত্রীর এক ভাই আছে , এছাড়া মা বাবা । পাত্র স্ট্যাটিসটিক্স এ ডক্টরেট । মা বাবাও তাই । পুত্রবধূ ভালো স্ট্যাটিসটিক্স জানবেন , এইটুকুই তাদের এক্সপেকটেশন ! গল্প জমে উঠেছে । পাত্রী একটা ট্রেতে চা জলখাবার নিয়ে এলেন । পাত্রের মা বললেন , এসব খাবারে আমাদের আগ্রহ নেই । আচ্ছা মা তুমি উইশার্ট ডিস্ট্রিবিউশন এখুনি ডিরাইভ করতে পারবে ? পাত্রী লজ্জা পেয়ে বলল, এ আর এমন কি মা l এখুনি করছি । পাত্রী একটা খাতায় শুরু করলো সেই বিষাক্ত ডেরিভেশন ! শেষ হবার পর মেলে ধরলো হবু শাশুড়ির সামনে । পাত্রের মা দেখে আপ্লুত ! খুব ভালো হয়েছে মা। তুমি স্টেপ জাম্প করনি একটুও । উনি পাত্রের বাবার দিকে ইশারা করে বললেন , কি গো দেখছো । হবু বৌমা কি সুন্দর ডেরিভেশন করেছে । পাত্রের বাবা খুবই বুড়ো । উনি আইএসআইকে প্রেসিডেন্সি কলেজে জন্মাতে দেখেছেন । বুড়ো বলল , মা তোমার এরিয়া অফ ইন্টারেস্ট কি ? পাত্রী বলল , ডিজাইন অফ এক্সপেরিমেন্ট । বুড়ো বলল , দেখো গিন্নি দেখো , একেই বলে সংস্কার ! কালচার! আসল স্ট্যাটিসটিক্স হল ডিজাইন আর স্যাম্পেল সার্ভে । এই কথা শুনে পাত্রীর মা প্রায় নেচে উঠলেন । উনি বললেন , এই আপনারাই প্রথম ওর ফিলিং বুঝলেন । আগে ওকে যারা দেখতে এসেছিলেন তারা ডিজাইন শুনে একটা শাড়ি দেখিয়ে জিজ্ঞাসা করেছিলেন এটা কোন ডিজাইন মা ? ও উত্তর দিয়েছিল , ল্যাটিন স্কোয়ার । উত্তর শুনে পাত্রপক্ষ চৌকো বাথরুম ভেবেছিল , যাইহোক ।
পাত্রীর ভাই , নিজে থেকে আলাপ করে বললেন , হাই আমি ডেটা সাইন্টিস্ট । এটা শুনে পাত্রের তীব্র বুড়ো পিতা খুব একটা খুশি হলেন না । তিনি বললেন , আজকাল তো এক্সেলে ডেটা গুঁজেও লোকে নিজেদের ডেটা সাইন্টিস্ট বলে দাবী করে । তুমিও কি তাই ? পাত্রীর ভাই স্রাগ করে বলল , দাদু আমরা কনসাল্টিং এ আছি । ক্লায়েন্ট যদি বলে বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার ডেটা সায়েন্স তাহলে তাই , আবার সে যদি বলে লজিস্টিক রিগ্রেশন ডেটা সায়েন্স তাহলে তাই । উত্তরে দাদুভাই খুব একটা খুশি নন । তিনি বললেন , এখন তো তোমাদের পাইথন আছে , আমাদের যুগে একটা ঢ্যামনাও ছিল না । আমরা ১০০০০ সিমুলেশন নিজের হাতে করেছি । কোন ফর লুপ ছিল না । নিজের হাতে দশ হাজার বার ক্যালকুলেট করেছি । আমাদের যুগ ছিল সংগ্রামের যুগ , পরিশ্রমের যুগ । পাত্রের মা থামিয়ে দিয়ে বললেন , এসব কথা থাক । আমাদের পাত্রী পছন্দ । আমার মনে হয় ছেলে আর মেয়ে একটু নিজেদের মধ্যে কথা বলে নিক । সকলে সহমত হলেন ।
পাত্রী বলল , আপনার জ্যামে কত rank ছিল ? পাত্র বলল , ভালো হয়নি খুব একটা । পাত্রী বলছে , বলুন না প্লিজ । পাত্র বলছে , খুব ভালো হয়নি । পাত্রী বলছে , না বললে কিন্তু ওপেন প্রবলেম দিয়ে দেবো । পাত্র বলল , এক । পাত্রী লজ্জা পেয়ে বলল , আপনি একটা দুষ্টু । পাত্র বলল , আপনার বেজিয়ান পছন্দ নাকি ফ্রিকোয়েন্টিস্ট । পাত্রী বলল , প্রেমে প্রাওর ডিস্ট্রিবিউশন নিলে আখেরে ক্ষতি । তাই , বেজিয়ন নয় । পাত্রর এই কথাটা খুব ভালো লাগলো । পাত্র বলল , কার বই ফলো করতে ? পাত্রী বলল , বই ওল্ড ফ্যাশন । এখন আমরা নোটস পড়ি । পাত্র বলল , নোটস হল সাফিসিয়েন্ট স্ট্যাটিসটিক । পাত্রী বলল , আমাদের নোটস কমপ্লিট সাফিসিয়েন্ট । বইতে অনেক অ্যনসিলারি ইনফরমেশন থাকে ।
পাত্র মা বাবাকে বলল , আমার ওকে খুব পছন্দ । পাত্রীর বাবা বললেন , তাহলে সব ফাইনাল । আপনাদের কোন দাবি আছে ? পাত্রের মা বলল , কিছু না । পাত্রীর বাবা বলল , আমরা তবুও জাসা , বায়োমেট্রিকা , অ্যনালস এর সাবস্ক্রিপশন দিয়ে দেবো .....
- সুমন সরকার
সহকারী অধ্যাপক
পরিসংখ্যান, বিশ্ব ভারতী।

এক নজরে উপমহাদেশের ইংরেজ শাসকবর্গের অবদান ও শাসনামল!
13/11/2022

এক নজরে উপমহাদেশের ইংরেজ শাসকবর্গের অবদান ও শাসনামল!

বাংলা ২য় পত্রের টুকিটাকি: পরীক্ষার জন্য ১১টি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ✍️প্রতিবেদন অংশে মোট নম্বরের দশ শতাংশ তো অন্তত আছেই...
13/11/2022

বাংলা ২য় পত্রের টুকিটাকি: পরীক্ষার জন্য ১১টি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ✍️
প্রতিবেদন অংশে মোট নম্বরের দশ শতাংশ তো অন্তত আছেই। তাই প্রতিবেদন লেখার নিয়ম সঠিকভাবে জেনেই পরীক্ষার হলে ঢোকা বুদ্ধিমানের কাজ হবে। আর লিখলে ভালো নম্বর পাওয়া কোনো ব্যাপারই না। আবার ছোটখাটো ভুলের জন্য মোটা অঙ্ক খাতা থেকে সরে যাই যাই অবস্থা হয়। ব্যাপারটা প্রতিরোধ করার একমাত্র উপায়: প্রতিবেদন লেখার যথাযথ কাঠামো অনুসরণ করা। তাই প্রতিবেদন কি, প্রতিবেদন লেখার নিয়ম ও উদাহরণ, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম ও সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম নিয়েই আজকের এই ব্লগ।
1️⃣ বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন
"ক" বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়-সংবর্ধনা অনুষ্ঠিত
আসিফ খান, ঢাকা, ১৬ অগাস্ট, ২০২২ ॥ ঢাকা জেলার "ক" বালুটিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত ১৪ অগাস্ট ২০২২ রবিবার বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উদয় কুমার। তিনি বলেন, এই এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তােলার জন্য বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নবীন শিক্ষার্থীদের তিনি মনােযােগ দিয়ে পড়াশােনা করার আহ্বান জানান এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন।
এ বছর বিদ্যালয়টির মানবিক শাখা থেকে ত্রিশ জন, বিজ্ঞান শাখা থেকে ষাট জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে পঁচিশ জনসহ সর্বমােট একশ পনেরাে জন পরীক্ষার্থী আগামী ২রা সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। "ক" উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় ত্রিপুরা এই নবীনবরণ ও বিদায়-সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্য ব্যক্তির মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজকর্মী ললিত সরকার, "ক" প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিতুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে অনেক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মনােজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এ দিনের সাড়ম্বর আয়ােজন সমাপ্ত হয়।
প্রতিবেদনের শিরোনাম : "ক" বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়-সংবর্ধনা অনুষ্ঠিত
তৈরির তারিখ: ১৬ অগাস্ট, ২০২২
প্রতিবেদন তৈরির সময়: সন্ধ্যা ৭টা
2️⃣ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবেদন রচনা
১৬ জুলাই, ২০২২
বরাবর,
প্রধান শিক্ষক,
“ক” বিদ্যালয়, নেত্রকোনা।
বিষয় : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত প্রতিবেদন।
সূত্র : আদেশ নং- অ, আ, ম, ম, ক. – ১৬/২২
জনাব,
আপনার আদেশক্রমে বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠানের একটি প্রতিবেদন আপনার সদয় অবগতির জন্য পেশ করছি।
“ক” বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
প্রতিবছরের ন্যায় এবারও “ক” বিদ্যালয়ে যথাযােগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক সহযােগিতা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি স্বকীয় মহিমায় উজ্জ্বল হয়ে উঠে। ভাের ৬টায় প্রধান শিক্ষকের নেতৃত্বে প্রভাতফেরির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা খুব ভােরে ঘুম থেকে উঠে বিদ্যালয়ে এসে হাজির হয়। বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী উপস্থিত হওয়ার পর নগ্ন পায়ে শােভাযাত্রা শুরু হয়। এ সময় সবার বুকেই কালাে ব্যাজ শােভা পাচ্ছিল।
বিদ্যালয়ে স্থাপিত শহিদ মিনারের উদ্দেশে যাত্রাকালে সকলের কণ্ঠে ধ্বনিত হয়- ‘আমার ভায়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’ এ সময় এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। প্রভাতফেরিটি শহিদ মিনারের পাদদেশে উপনীত হলে সর্বপ্রথম বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এরপর শিক্ষকমণ্ডলী এবং সবশেষে শিক্ষার্থীরা একে একে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে মােনাজাত করা হয়। মােনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মশিক্ষক জনাব আফজাল হােসেন।
সকাল দশটায় বিদ্যালয় মিলনায়তনে একুশ উপলক্ষে আলােচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। আলােচনা সভায় বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারির চেতনাই বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস। বায়ান্নর ভাষা আন্দোলনের সূত্র ধরেই পরবর্তীতে বাঙালির স্বাধিকার আন্দোলন ও উনসত্তরের গণঅভ্যুত্থান ঘটে। এরই ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র লাভ করতে সক্ষম হই। প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, একুশে ফেব্রুয়ারিকে আমরা কেবল ভাষার অধিকার রক্ষার লড়াই ভাবলে ভুল করব। একুশ মানে মাথা নত না করা। একুশ হলো শোষকের বিরুদ্ধে শােষিতের, অসুন্দরের বিরুদ্ধে সুন্দরের ও অন্ধকারের বিরুদ্ধে আলাের চিরন্তন সংগ্রামের স্মারক। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, ভাষাশহিদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই দিনে আমাদের সব রকম অন্যায়, অত্যাচার শোষণ ও নিষ্পেষণের বিরুদ্ধে মাথা উচু করে দাঁড়ানাের শপথ নিতে হবে।
আলােচনা পর্ব শেষে শুরু হয় এক মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একুশের গান, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযােগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপভােগ্য হয়ে উঠে। সবশেষে ভাষা আন্দোলনের উপর মুনীর চৌধুরীর লেখা ‘কবর’ নাটকটি মঞ্চস্থ হয়। নাটকের বিভিন্ন চরিত্রে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণবন্ত অভিনয় মুগ্ধ করে সবাইকে। এরপর প্রধান অতিথি কবিতা আবৃত্তি ও সুন্দর হস্তাক্ষর প্রতিযােগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি শিক্ষার্থীদের নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন।
একুশে ফেব্রুয়ারির দিনটি আমাদের জন্য বেদনাবিধুর হলেও দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে তা বিশেষ তাৎপর্যমণ্ডিত হয়ে উঠে।
বিনীত প্রতিবেদক
মানিক
দশম শ্রেণি, মানবিক বিভাগ।
“ক” বিদ্যালয়, নেত্রকোনা।
প্রতিবেদনের শিরোনাম : "ক” বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
তৈরির তারিখ: ১৬ জুলাই, ২০২২
প্রতিবেদন তৈরির সময়: সন্ধ্যা ৭টা
3️⃣ ছাত্র সমাজের উন্নতির পরিপূরক হিসেবে কম্পিউটারের উপর প্রতিবেদন রচনা
ছাত্রজীবনে কম্পিউটারের গুরুত্ব
আসিফ খান, ঢাকা, ১৬ অগাস্ট, ২০২২ ॥ যুগে যুগে বিজ্ঞান মানুষের হাতে তুলে দিয়েছে অভাবনীয় সব আবিষ্কার। এইসব আবিষ্কার মানুষের জীবনযাত্রাকে ক্রমে সহজ থেকে সহজতর করে তুলেছে। এগুলোর মধ্যে সবচেয়ে বিস্ময়কর এবং কার্যক্ষমতাসম্পন্ন আবিষ্কার হলো কম্পিউটার। আধুনিক কম্পিউটার একই সাথে তথ্য-উপাত্ত গ্রহণ, গণনা, বিশ্লেষণসহ সকল ধরণের কাজ করতে পারে।
আধুনিক সভ্যতার সাথে তাল মিলিয়ে চলতে গেলে ছাত্র সমাজের উন্নতির পরিপূরক হিসেবে কম্পিউটার শিক্ষা অপরিহার্য। কম্পিউটারের সঠিক এবং ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হলে কম্পিউটার সম্পর্কিত জ্ঞান অপরিহার্য। মানুষ যতবেশি কম্পিউটার সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করবে, কম্পিউটারের অপব্যবহার ততো কমে আসবে। আর কম্পিউটারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলেই দেশ ও জাতির অগ্রগতি ত্বরান্বিত হবে।
কারণ কম্পিউটারের মতো এক অন্যতম প্রযুক্তি বিজ্ঞানকে বাদ দিয়ে আধুনিক সভ্যতা একবারেই অচল।
4️⃣ এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন
সড়কের বেহাল দশা: যাত্রীদের দুর্ভোগ
শিহাব আলম, চৌগাছা (যশোর), ১৬ অগাস্ট ২০২২ ॥ যশোরের চৌগাছা উপজেলার কুতুবপুর থেকে মাগুরার মনােহরগঞ্জ উপজেলার হাসনাবাদ পর্যন্ত শহিদ মুক্তিযােদ্ধা একরামুল হক সড়কটি চলাচলের অযােগ্য হয়ে পড়েছে। প্রায় এক যুগ ধরে সড়কটির কোনাে সংস্কার কাজ হয়নি। সড়কের এ বেহাল দশায় যাত্রীরা চরম দুর্ভোগ পােহাচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, চৌদ্দ কিলােমিটার দীর্ঘ সড়কটির পুরােটাই বড়াে বড়াে গর্ত ও খানাখন্দে ভরা। কায়েমকোলা বাজার থেকে মােহাম্মদপুর ইউনিয়নের নগরপাড়া সেতু পর্যন্ত দুই কিলােমিটার অংশে দুই পাশের মাটি সরে গেছে। প্রতিদিন এ সড়ক দিয়ে যশোরের ঘোপ ও কুতুবপুর, মাগুরার মনােহরগঞ্জ ও শালিখা এবং খুলনার মনোহারি উপজেলার হাজার হাজার বাসিন্দা চলাচল করে। এছাড়া কমপক্ষে ত্রিশটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পথে যাতায়াত করে থাকে। এলাকাবাসী জানান, সড়কটির তিন কিলােমিটার ঘোপ এবং বাকি নয় কিলােমিটার শালিখা উপজেলায় পড়েছে। বিগত ২০১৯ সালের বন্যায় সড়কটির সুরকির স্তর দেবে গিয়ে বালু বের হয়ে আসে এবং সৃষ্টি হয় খানাখন্দের। এরপর প্রতি বর্ষায় বৃষ্টিপাতে পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে যায়, যা এখন চলাচলের অযােগ্য হয়ে পড়েছে। গত বুধবার একটি পিকআপ ভ্যান মাছরাঙা গ্রামের কাছে রাস্তার গর্তে পড়ে যায়, এতে চালকসহ তিন জন যাত্রী আহত হন।
শালিখা ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষ মনে করে, সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের। অথচ এর সমাধানে কর্তৃপক্ষের কোনাে নজর নেই। এটি মেরামতের জন্য স্থানীয় লােকজন সরকার প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার আবেদন করলেও কোনাে প্রতিকার পায়নি। এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।
5️⃣ কলেজের নবীন বরণ অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন
১৬ জুলাই, ২০২২
বরাবর,
প্রধান শিক্ষক,
“ক” কলেজ, ঢাকা।
বিষয়: কলেজের নবীন বরণ অনুষ্ঠান উদযাপন সম্পর্কিত প্রতিবেদন।
সূত্র : আদেশ নং- অ, আ, ম, ম, ক. – ১৬/২২
জনাব,
আপনার আদেশক্রমে বিদ্যালয়ে কলেজের নবীন বরণ অনুষ্ঠান উদযাপন সম্পর্কিত একটি প্রতিবেদন আপনার সদয় অবগতির জন্য পেশ করছি।
"ক" কলেজের নবীন বরণ অনুষ্ঠিত
ঢাকার অদূরে "ক" কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কলেজ ক্যাম্পাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন।
অনুষ্ঠানের প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
বক্তারা কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে দেন। তারা বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে, ভালো মানুষ হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান বক্তারা। একইসাথে সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মানিক মোল্লা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষানুরাগী মো. আলী হোসেন প্রমুখ।
বিনীত প্রতিবেদক
পার্থ
দ্বাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ।
“ক” কলেজ, ঢাকা।
প্রতিবেদনের শিরোনাম : "ক" কলেজের নবীন বরণ অনুষ্ঠিত
তৈরির তারিখ: ১৬ অগাস্ট, ২০২২
প্রতিবেদন তৈরির সময়: সন্ধ্যা ৭টা
6️⃣ সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন রচনা
লালবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ : আহত ২০
রংপুর প্রতিনিধি: গতকাল ৫ সেপ্টেম্বর রংপুর জেলার লালবাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
জানা যায়, রংপুর জেলা শহর থেকে পাঁচ কি.মি. দূরে লালবাজার নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে। রড বােঝাই একটি ট্রাক ৩০ কি.মি. বেগে রংপুরের দিকে যাচ্ছিল। লালবাজারের কাছাকাছি এলে হঠাৎই তিনটা গরু নিয়ে কয়েকজন স্থানীয় লােক রাস্তা পার হতে উদ্যত হয়। তাদেরকে বাঁচাতে গিয়ে ট্রাকটি বেশ জোরে ব্রেক কষে থেমে যায়। একটা গরু ট্রাকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং কিছুক্ষণ পর মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায়। কিন্তু পেছনে আসছিল একটি যাত্রীবাহী বাস। ঘটনার আকস্মিকতায় চালক তাৎক্ষণিকভাবে ব্রেক কষতে না পারায় বাসের সামনের অংশ রডের সাথে গেঁথে যায়। ফলে ড্রাইভারসহ সামনের অংশে বসে থাকা ৮ জন যাত্রী গেঁথে যায় রডের সাথে । মারাত্মকভাবে আহত হয় ২০ জন যাত্রী। অন্যেরা কোনােরকমে বাস থেকে বেরিয়ে চিঙ্কার শুরু করলে আশেপাশের ও বাজারের লােকজন এগিয়ে আসে। আর্তচিৎকারে বাতাস ভারি হয়ে ওঠে। ৪/৫ জন সাহসী লােক রডে গেঁথে থাকা পুরুষ ও মহিলাদের বের করে আনে। দুটো গাড়ি থামিয়ে তাদেরকে হাসপাতালের উদ্দেশ্যে তুলে দেওয়া হয়। এ সময় ৫ জন মারা যায়। বাজারের ক্লিনিকের সামনে দাঁড়িয়ে থাকা দুটো অ্যামবুলেন্স ক্ষুব্দ জনতা জোর করে নিয়ে আসে। মারাত্মক আহতদের হাতে তুলে দিয়ে রংপুর পাঠানাে হয়। বাকিরা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর চলে যায়। জনতা ট্রাক ভাংচুর করে, রড নামিয়ে ফেলে দেয় রাস্তার নিচে। রডের কোনােটিরই অগ্রভাগে লাল কাপড় বাধা ছিল, একেবারে খােলা ছিল। এই ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনার জন্য মূলত অসচেতনতাই দায়ী।
7️⃣ বিদায় অনুষ্ঠান উদযাপন সম্পর্কিত প্রতিবেদন
১৬ জুলাই, ২০২২
বরাবর,
প্রধান শিক্ষক,
“ক” বিদ্যালয়, নেত্রকোনা।
বিষয় : বিদায় অনুষ্ঠান উদযাপন সম্পর্কিত প্রতিবেদন।
সূত্র : আদেশ নং- অ, আ, ম, ম, ক. – ১৬/২২
জনাব,
আপনার আদেশক্রমে বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠানের একটি প্রতিবেদন আপনার সদয় অবগতির জন্য পেশ করছি।
ক” বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান উদযাপন
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় অবস্থিত সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারী। সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় বিদায়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুর রহমান। বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সদস্য গোলাম হোসেন, আলমগীর সরকার, আলাউদ্দিন, জেসমিন আক্তার, হাজী শহিদ উল্লাহ, বাতেন মোল্লা, সিনিয়র শিক্ষক মাওলানা কামাল উদ্দিন, মনির হোসেন, আবু নাসের, মফিজুল ইসলাম, রোকেয়া আক্তার, পার্বতী রাণী দাস, সাবিনা ইয়াছমিন, সালাউদ্দিনম প্রমুখ।
বিদায়ী ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয় মরিয়ম আক্তার ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ১০ম শ্রেনীর ছাত্রী সাদিয়া আফরিন ইভা।
বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুর রহমান বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।
বিনীত প্রতিবেদক
সারাহ
দশম শ্রেণি, মানবিক বিভাগ।
“ক” বিদ্যালয়, নেত্রকোনা।
প্রতিবেদনের শিরোনাম : "ক” বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান উদযাপন
তৈরির তারিখ: ১৬ জুলাই, ২০২২
প্রতিবেদন তৈরির সময়: সন্ধ্যা ৭টা
8️⃣ সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার সম্পর্কিত প্রতিবেদন
সড়কের বেহাল দশা: যাত্রীদের দুর্ভোগ
হাসিব কামাল, মিরপুর (ঢাকা), ১৬ অগাস্ট ২০২২ ॥ সড়ক দুর্ঘটনা ও যানজট বাংলাদেশের পরিবহন সেক্টরে সীমাহীন অব্যবস্থারই চিত্র। পত্রিকার পাতা ও টিভির পর্দায় আমরা প্রতিনিয়ত দেখি সড়ক দুর্ঘটনার চিত্র। যন্ত্রদানবের তাণ্ডবতায় প্রাণ কেড়ে নিচ্ছে শিশু, ছাত্র, যুবক, বৃদ্ধ ও নানা বয়স ও শ্রেণির লোকের। হৃদয় কেঁপে ওঠে যখন দেখি একই পরিবারের পাঁচ-ছয়জন একই সঙ্গে নিহত হয়। যানজট তো প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নাগরিক জীবনকে অতিষ্ঠ করে তুলছে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় সময় কাটাতে হয়। কর্মঘণ্টা নষ্ট হয়। শারীরিক-মানসিক প্রতিকূলতায় মানুষের কষ্টের সীমা ছাড়িয়ে যায়, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়।
ট্রাফিক দুর্ঘটনা ও যানজট হ্রাস করার জন্য পুলিশ, বিআরটিএ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রচেষ্টাও আমরা লক্ষ করি। পুলিশ তো প্রায় দিনরাত ২৪ ঘণ্টা অমানবিক পরিশ্রম করেও মানুষকে স্বস্তি দিতে পারছে না। মাঝেমধ্যে ট্রাফিক সপ্তাহ, ট্রাফিক শৃঙ্খলা পক্ষ, অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান ইত্যাদি পদক্ষেপ নিচ্ছে। কিন্তু ফলাফল শূন্য। মহানগর, শহর ও মহাসড়কে যানজটের চিত্র নিত্যদিনের।
পুলিশ ও বিভিন্ন সংস্থার এত উদ্যোগ ও প্রচেষ্টা সত্ত্বেও কেন অবস্থার কোনো উন্নতি হচ্ছে না? যানজট কমছে না, দুর্ঘটনাও কমছে না, মৃত্যুর মিছিলে নিহতদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এর উত্তর একটাই। কেউ প্রকৃত সমস্যা চিহ্নিত করে, সমস্যার কারণগুলো বন্ধ করার জন্য কোনো স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিচ্ছে না। শুধু অ্যাডহক ও ক্ষণকালের জন্য কিছু পদক্ষেপ নিচ্ছে। ওই সব পদক্ষেপ আনুষ্ঠানিকতা, লৌকিকতা ও প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ থাকছে।
এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।
9️⃣ মাদকাসক্তি ও তার প্রতিকার নিয়ে প্রতিবেদন
মাদকের ভয়াল থাবা
হাসিব কামাল, মিরপুর (ঢাকা), ১৬ অগাস্ট ২০২২ ॥ বর্তমানে সমাজ ও দেশের জন্য মাদকাসক্তি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদকের নীল নেশা আজ তার বিশাল থাবা বিস্তার করে চলেছে এ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এ মরণনেশা থেকে যুবসমাজকে রক্ষা করা না গেলে এ হতভাগ্য জাতির পুনরুত্থানের স্বপ্ন অচিরেই ধূলিসাৎ হয়ে যাবে। আমাদের দেশের তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ আজ এক সর্বনাশা মরণনেশার শিকার।
সাম্প্রতিককালে আন্তর্জাতিক ড্রাগ ব্যবসায়ীরা নানা ধরণের মাদকের ব্যবসা ফেঁদেছে। এসব মাদকের ব্যবহার পদ্ধতিও নানারকমের। ধূমপানের পদ্ধতি, নাকে শোকার পদ্ধতি, ইঞ্জেকশনের মাধ্যমে ত্বকের নিচে গ্রহণের পদ্ধতি এবং সরাসরি রক্তপ্রবাহে অনুপ্রবেশকরণ পদ্ধতি।
গবেষণালব্ধ অভিজ্ঞতায় দেখা গেছে, বহুবিধ কারণে মানুষ মাদকাসক্ত হয়ে পড়ে। যেমন- অবাঞ্ছিত আনন্দ লাভেরর বাসনা, নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের প্রয়াস, মাদকের কুফল সম্পর্কে অজ্ঞতা, প্রতিকূল পারিপার্শ্বিক পরিবেশ, বন্ধু-বান্ধব ও সঙ্গীসাথিদের প্রভাব, পারিবারিক পরিমণ্ডলে মাদকের প্রভাব, কৈশাের ও যৌবনের বেপরােয়া মনােভাব, বেকারত্ব, হতাশা ও আর্থিক অনটন, মানসিক অশান্তি, মাদকের সহজলভ্যতা, নৈতিক শিক্ষার অভাব ইত্যাদি। তাছাড়া কৌতূহল মেটাতে ও কুসঙ্গে পড়ে যারা একবার বা দু’বার মাদক গ্রহণ করেছে, তারা আর এর সংস্রব থেকে বেরিয়ে আসতে পারে না। নৈরাজ্যের তীব্র যন্ত্রণায় দগ্ধীভূত হয়েও যুবসমাজ বেছে নেয় মাদকাসক্তি এর মাধ্যমে আত্মহননের পথ।
মাদক সমস্যা মানুষের সৃষ্ট শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক সমস্যা। মানবসম্পদ উন্নয়নে এ সমস্যা এক বিরাট বাধা। মাদকের অপব্যবহারে ব্যক্তি তাে বটেই, পুরাে পরিবার, সমাজ এবং রাষ্ট্র নানাভাবে ক্ষতির সম্মুখীন হয়। মাদকাসক্তির ফলে জনশক্তি দুর্বল ও নির্জীব হয়ে পড়ছে। মাদকের নিষ্ঠুর ছােবলে অকালে ঝরে যাচ্ছে বহু তাজা প্রাণ এবং অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে বহু তরুণের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ।
মাদকাসক্তির করাল গ্রাস থেকে পৃথিবীর মানুষকে বাঁচানো জরুরি। এ অবস্থা থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। কঠোর ব্যবস্থার মাধমে বন্ধ করতে হবে মাদকদ্রব্যের চোরাচালান। সুস্থ, সুন্দর, আনন্দ-উচ্ছল সমাজজীবন গড়ে তােলার লক্ষ্যে মাদকদ্রব্য ব্যবহার রােধ করার বাস্তব ও কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। মনে রাখতে হবে, মাদকাসক্তির করাল গ্রাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করার দায়িত্ব দল-মত নির্বিশেষে সবার।
🔟 রাস্তা সংস্কারের জন্য প্রতিবেদন
ভঙ্গুর রাস্তা, দুর্ভোগ নাগরিকের
হাসিব কামাল, মিরপুর (ঢাকা), ১৬ অগাস্ট ২০২২ ॥ কোম্পানীগঞ্জ-দাগনভূঁইয়া সড়কটি দীর্ঘদিন যাবত যানবাহন চলাচলের অনুপযােগী হয়ে পড়েছে। অথচ এটি ফেনী এবং নােয়াখালী দুটো জেলার গুরুত্বপূর্ণ সংযােগ সড়ক। প্রায় পাঁচ লাখ লােকের যাতায়াতের একমাত্র সড়কটি গত বছর বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের দূরদূরান্ত থেকে যাত্রীবাহী বাস, ট্রাক মারাত্মক ঝুঁকি নিয়ে এই ভাঙা সড়ক দিয়ে যাতায়াত করছে। ইতােমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এ সড়কে। কয়েকদিন আগে দুধমুখা পুল ও মুন্সীবাড়ির দরজায় দুটি গাড়ি দুর্ঘটনায়-কবলিত হয়ে পাঁচজন লােক মারা গেছে এবং আহত হয়েছে শতাধিক।
বর্ষার সময় রাস্তাটি চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। মাঝে মাঝে খোঁড়াখুঁড়ি করা হলেও কাজ তেমন হয় না। শীত মৌসুমে ধুলাবালির কারণেও রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। এ ধুলাবালির কারণে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষণের শিকার হচ্ছে। সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, এ রাস্তা দিয়ে যারা নিয়মিত চলাচল করেন তাদের অনেকে এলার্জি, শ্বাসকষ্ট, চোখের সমস্যাসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
আসন্ন বর্ষার আগে এই গুরুত্বপূর্ণ সড়কটি যদি সংস্কার না করা হয়, তবে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তাই কোম্পানীগঞ্জ-দাগনভূঁইয়া সড়কটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিপাত করা উচিত।

Address

Greenlance Bank Colony, Hem Sen Lane, Momin Road
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when School of Skills posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share