Light it tech

Light it tech Nothing is impossible in this world. Everything is possible because we're human. Human Can do anything. They can create something new any time

01/10/2021

Cisco Certified Network Associate- CCNA l Cisco Packet Tracer Download & Install l Bangla

Full Link : https://youtu.be/tYzEm0hUnQg

Important infrastructures
27/09/2021

Important infrastructures

23/08/2021

একজন প্রোগ্রামারকে কয়টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা উচিত?

একজন প্রোগ্রামারের আসলে কতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকা উচিত এর কোন ধরাবাধা নিয়ম বা ষ্ট্যাণ্ডার্ড স্কেল নেই । আপনার কি কি জানা থাকা উচিত সেটা নির্ভর করে আপনি আসলে কি করতে চান তার উপরে ।

তবে আমার মতে একজন প্রোগ্রামারের মোটামুটিভাবে নিম্নোক্ত ধরনের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান থাকা উচিত ।

মেশিন ল্যাঙ্গুয়েজের কাছাকাছি একটা লো-লেভেল ল্যাঙ্গুয়েজ - হার্ডওয়্যার এর ইন্সট্রাকশনস লেভেলে কাজ করতে গেলে একজন প্রোগ্রামারের এমন একটি লো-লেভেল ল্যাঙ্গুয়েজ জানা থাকা উচিত । যেমন, NASM ।
অন্তত একটা আনম্যানেজড ল্যাঙ্গুয়েজ - প্রোগ্রামিং এর খুঁটিনাটি জানার জন্য একজন প্রোগ্রামারের C বা C++ এর মতো একটি আনম্যানেজড ল্যাঙ্গুয়েজ জানা থাকা আবশ্যক ।
অন্তত দুটি ম্যানেজড ল্যাঙ্গুয়েজ - মেমরী এলোকেশন , ম্যানেজমেন্ট, পয়েন্টার, গার্বেজ কালেকশন এর মতো লো-লেভেল বিষয়গুলো ছাড়া কিভাবে সহজে প্রোগ্রামিং করা যায় তা জানার জন্য ম্যানেজড ল্যাঙ্গুয়েজ জানা দরকার । আপনার জানা ম্যানেজড ল্যাঙ্গুয়েজ গুলোর মাঝে আবার অন্তত একটা ডাইনামিক্যালী টাইপড ল্যাঙ্গুয়েজ (যেমন Python , JavaScript) এবং অন্তত একটা ষ্ট্যাটিক্যালী টাইপড ল্যাঙ্গুয়েজ (যেমন C # , Java) থাকা ভাল ।
অন্তত একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ - JavaScript , TypeScript , Ruby , PHP এর মতো অন্তত একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এর জ্ঞান আপনার ঝুলিতে থাকা ভাল ।
অন্তত একটা ডাটাবেস ল্যাঙ্গুয়েজ - ডাটাবেস ম্যানুপুলেট করার জন্য অধিকাংশ প্রোগ্রামারই সাধারনত একটা ল্যাঙ্গুয়েজ এর সাথে পরিচিত , আর সেটা হচ্ছে SQL । একজন প্রোগ্রামারের এটা অবশ্যই জানা থাকা উচিত ।

Quora তে লিখেছেন ইবনে নাহিয়ান ভাইয়া।
কমেন্টে উনার প্রোফাইল লিংক দিয়ে দিচ্ছি।

পাইথন শেখার সবচেয়ে সহজ উপায় কী?যেকোন জিনিস — সেটা পাইথন হোক আর ম্যারাথন হোক, সেটা শেখার ক্ষেত্রে; সেটাতে ভালো করতে হলে...
12/08/2021

পাইথন শেখার সবচেয়ে সহজ উপায় কী?
যেকোন জিনিস — সেটা পাইথন হোক আর ম্যারাথন হোক, সেটা শেখার ক্ষেত্রে; সেটাতে ভালো করতে হলে প্রথমেই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে —

১. দৃঢ়প্রতিজ্ঞ হও

যেকোন জিনিস শুরু করার আগে দৃঢ়প্রতিজ্ঞ হওয়া অনেক অনেক গুরুত্বপূর্ণ। নচেৎ দুইদিন গেলে হয়তো কোড মিলবে না বা অন্য কেউ অন্য কিছু বলবে। কিংবা পিঠে চুলকানি আসবে। ফোনে নোটিফিকেশন আসবে। তখন আর খুঁজে পাওয়া যাবে না। তাই সবার আগে ডিটারমাইন্ড হতে হবে।

২. টার্গেট সেট করো

কেন শিখছি সেটা নিজের কাছে পরিষ্কার থাকতে হবে। একটা নির্দিষ্ট টার্গেট থাকতে হবে। কবের মধ্যে শেষ করবো, কতটুকু শেষ করবো, প্রতিদিন কতটুকু সময় দেবো — সেই টাইমলাইন সেট করা থাকতে হবে। প্রতিদিন ন্যূনতম ৩ ঘন্টা। সম্ভব হলে ৫ ঘন্টা টাইম দেয়ার প্রতিজ্ঞা করতে হবে।

৩. কোথা থেকে শিখবে

একটা নির্দিষ্ট জায়গা খুঁজে বের করে ফেলো। সেটা হতে পারে ইউটিউব ভিডিও প্লেলিস্ট বা কোন ওয়েব সাইট অথবা একটা মোবাইল অ্যাপ। সেটা যেটাই হোক না কেন, শুরু করার আগে একটু ঘেঁটেঘুঁটে দেখো সেখানে বিস্তারিত জিনিস আছে কিনা —আউটলাইনটা ভালো কিনা আর একটু কমপ্লিট কমপ্লিট মনে হচ্ছে কিনা।

৪. হেল্প পাওয়ার জায়গা

কোড করতে গেলে তুমি আটকে যাবেই। সুতরাং আগেই একটা জায়গা খুঁজে বের করে ফেলো। সেটা হতে পারে stackoverflow কিংবা কোন ফেইসবুক গ্রূপ কিংবা whatsapp গ্রূপ বা discord সার্ভার। তবে সেটা যেটাই হোক না কেন। তেমন একটা জায়গা তোমার লাগবে।

৫. জাস্ট শুরু করে দাও

খুব বেশি প্ল্যান করতে যাবে না। বেশি চিন্তা করতে যাবে না। কত লাভ হবে, কত লস হবে, চাকরি পাবো কিনা, মার্কেট ডিমান্ড কি হবে, মামা-চাচা-খালু কানেকশন একটিভ কিনা — এতো কিছু চিন্তা করতে যাবে না। জাস্ট শুরু করে দাও। বাকি সব ফরফর করে চলতে থাকবে।

এখন কথা হচ্ছে পাইথন শিখবে কোথা থেকে।

১. মোবাইল অ্যাপ: তুমি যদি মোবাইল অ্যাপ থেকে শিখতে চাও, আমার প্রথম সাজেশন হচ্ছে প্রোগ্রামিং হিরো। সেখানে তুমি একটা গেম বানাতে বানাতে একটু একটু করে শিখতে পারবে। এছাড়াও তুমি আটকে গেলে সেখানে ফোরামে প্রশ্ন করতে পারবে। এবং কোর্স শেষে সার্টিফিকেট পাবে।

২. ওয়েবসাইট: তুমি যদি ওয়েবসাইট থেকে শিখতে চাও, সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে datacamp. ওদের কোর্স ভালো এবং গুছিয়ে সুন্দর করে দেওয়া আছে।

৩. আর যদি ইউটিউব থেকে শিখতে চাও, বেশ কিছু কোর্স আছে —তবে সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে এই প্লেলিস্ট। [Please see comment box]

লাস্ট প্রশ্ন হচ্ছে কি কি জিনিস শিখবো।

১. বেসিক কনসেপ্ট

প্রথমেই শুরু করবে বেসিক কনসেপ্ট দিয়ে। তাই ভেরিয়েবল, কন্ডিশন, লুপ, লিস্ট, ফাংশন শিখবে।

২. প্রবলেম সলভিং

বেসিক কনসেপ্ট দিয়ে কিছু প্রোগ্রামিংয়ের সমস্যা সমাধান করার চেষ্টা করবে। তাহলে তুমি বুঝতে পারবে কোন জায়গায় প্রোগ্রামিংয়ের কোন ধারণা কিভাবে কাজে লাগাতে হয়। এতে একই জিনিস বিভিন্নভাবে করার সিস্টেমটা তোমার কাছে খোলসা হবে।

৩. ডাটা স্ট্রাকচার

এর পর ধরবে ডাটা স্ট্রাকচার। এই ডাটা স্ট্রাকচারের মধ্যে স্ট্যাক, কিউ, লিংকডলিস্ট, ট্রি, ডিকশনারি, ম্যাপ সম্পর্কে কিছু ধারণা তোমাকে নিতেই হবে।

৪. অ্যালগোরিদম

অ্যালগোরিদম সম্পর্কে ধারণা না নিলে তুমি পরিপূর্ন প্রোগ্রামার হয়ে উঠতে পারবে না। সেজন্য তোমাকে অন্তত ২ টা সার্চ অ্যালগোরিদম আর ৫ টা সর্টিং অ্যালগোরিদম সম্পর্কে জানতেই হবে। নিজে নিজে কোড করতে পারতে হবে। আর এছাড়াও 'টাইম কমপ্লেক্সিটি' সম্পর্কে ধারণা নিতেই হবে।

৫. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং

এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। এই ধাপে অবজেক্ট কি, ক্লাস কি, কন্সট্রাক্টর, মেথড সম্পর্কে জানবে। এছাড়াও OOP এর কিছু ফান্ডামেন্টাল জিনিস আছে —যেমন ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপ্সুলেশন — এগুলোর কনসেপ্ট পরিষ্কার থাকতে হবে। কিভাবে কোন একটা প্রজেক্টে এই ধারণাগুলো ব্যবহার করবে সেগুলো জানতে হবে।

৬. প্রোজেক্ট

তোমাকে বেশ কয়েকটা প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট করতে পারলে তোমার পাইথন সম্পর্কে ধারণা পরিষ্কার হয়ে যাবে। কিছু পাইথন লাইব্রেরি ব্যবহার করতে জানতে হবে — জানতে হবে সেগুলো দিয়ে কী কী হয়। কিছু চার্ট ড্র করা বা ডাটা হ্যান্ডেল করা বিষয়ক প্রোজেক্ট করার চেষ্টা করো।

৭. ডাটাবেজ

মিনিমাম জানতে হবে কিভাবে ডাটা কন্ট্রোল করতে হয়। কিভাবে স্টোর করতে হয়। কিভাবে প্রয়োজনে সেই ডাটা বের করে নিয়ে আসতে হয়। কিভাবে অর্গানাইজ করতে হয় ডাটা কোন একটা প্রজেক্টের জন্য।

আসসালামুআলাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারাকাতুহ।আমাদের লাইট আইটি টেক এর --" Digital Marketing " - কোর্স ,নতুন অনলাইন ব্যা...
27/07/2021

আসসালামুআলাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আমাদের লাইট আইটি টেক এর --
" Digital Marketing " - কোর্স ,
নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে,
🕘ব্যাচ সময়ঃ
প্রতি মঙ্গলবার ও বুধবার
(সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা) ⬇
লাইট আইটি টেক এর ৩-৪ মাস মেয়াদি ২৪ টি ক্লাসের এই কোর্সে যা থাকছে-
☑ প্রতিটি মডিউল শেষে কুইজ।
☑ ৮০% এটেন্ডেস থাকতে হবে।
☑কোর্স শেষে আপনাকে পরীক্ষায় পাস করে সার্টিফিকেট অর্জন করতে হবে।
✔ইন্সট্রাক্টর : Tasriful Haque Salim
✔ইন্সট্রাক্টর প্রোফাইল : https://www.facebook.com/tasrifulhaque.salim.5/
-------------------
♻কিভাবে রেজিস্ট্রেশন করব?
➡ নিচের লিংক এ গিয়ে আপনার নাম, মোবাইল নং, ই-মেইল এড্রেস, প্রফেশন, বিকাশ ট্রানজেকশন নাম্বার লিখে ফরমটি পুরন করে সাবমিট করে দিবেন।।
♻ ক্লাস এর বিস্তারিত কখন পাবো এবং কিভাবে?
➡ আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে বিস্তারিত জানিয়ে দিবে। ( যদি কল বা মেইলে এস.এম. এস না পেয়ে থাকেন অবশ্যই আপনি পেইজে যোগাযোগ করবেন অথবা আমাদের নাম্বার নিচে দেওয়া আছে যোগাযোগ করবেন।
↪আমাদের সিট সংখ্যা সীমিত : ১২-১৫ জন (প্রতি ব্যাচ)
☑কোর্স ফি : ৩০০০/- টাকা মাত্র
☑️প্রথম ১০ জন এর জন্য থাকছে ২৫০০/- টাকায় ভর্তির সুযোগ
☑রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/PjX1cv4GZgNnmtwJ9
☑বিকাশ পেমেন্ট : 01636951750
⭕অনলাইন ভর্তির ক্ষেত্রে আমাদের সাথে অবশ্যিই যোগাযোগ করুন -
☑ফেসবুক পেইজ : Light it tech
☑মোবাইল নাম্বার : 01636951750
For Course Outline : https://www.facebook.com/light.info.it.tech

আসসালামুআলাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারাকাতুহ।সুখবর! সুখবর! সুখবর ! আমাদের লাইট আইটি টেক এর --" Cyber Security & Ethica...
24/07/2021

আসসালামুআলাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
সুখবর! সুখবর! সুখবর ! আমাদের লাইট আইটি টেক এর --
" Cyber Security & Ethical Hacking " - কোর্স ,
নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে ঈদের পর,
🕘ব্যাচ সময়ঃ
প্রতি মঙ্গলবার ও বুধবার
(সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা) ⬇
লাইট আইটি টেক এর ৩-৪ মাস মেয়াদি ২৪ টি ক্লাসের এই কোর্সে যা থাকছে-
☑ প্রতিটি মডিউল শেষে কুইজ।
☑ ৮০% এটেন্ডেস থাকতে হবে।
☑কোর্স শেষে আপনাকে পরীক্ষায় পাস করে সার্টিফিকেট অর্জন করতে হবে।
✔ইন্সট্রাক্টর প্রোফাইল : https://www.facebook.com/faiyaz.farabi.7/
-------------------
♻কিভাবে রেজিস্ট্রেশন করব?
➡ নিচের লিংক এ গিয়ে আপনার নাম, মোবাইল নং, ই-মেইল এড্রেস, প্রফেশন, বিকাশ ট্রানজেকশন নাম্বার লিখে ফরমটি পুরন করে সাবমিট করে দিবেন।।
♻ ক্লাস এর বিস্তারিত কখন পাবো এবং কিভাবে?
➡ আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে বিস্তারিত জানিয়ে দিবে। ( যদি কল বা মেইলে এস.এম. এস না পেয়ে থাকেন অবশ্যই আপনি পেইজে যোগাযোগ করবেন অথবা আমাদের নাম্বার নিচে দেওয়া আছে যোগাযোগ করবেন।
↪আমাদের সিট সংখ্যা সীমিত ঃ ১২-১৫ জন (প্রতি ব্যাচ)
☑কোর্স ফি ঃ ৩০০০/- টাকা মাত্র
☑️প্রথম ১০ জন এর জন্য থাকছে ২৫০০/- টাকায় ভর্তির সুযোগ
☑রেজিস্ট্রেশন লিংক ঃ https://forms.gle/dHnmr6far1T6JJvY7
☑বিকাশ পেমেন্ট ঃ 01675221605
⭕অনলাইন ভর্তির ক্ষেত্রে আমাদের সাথে অবশ্যিই যোগাযোগ করুন -
☑ফেসবুক পেইজ ঃ Light it tech
☑মোবাইল নাম্বার ঃ 01871981684, 01879213820, 01636951750
For Course Outline : https://www.facebook.com/light.info.it.tech

23/07/2021
Some Free & Paid Software Lists
19/07/2021

Some Free & Paid Software Lists

16/07/2021

Promote Youtube Video Google AdsCreate a new campaign and set a goal. #1: Use Placement Targeting to Reach Other Channel...
15/07/2021

Promote Youtube Video Google Ads
Create a new campaign and set a goal.

#1: Use Placement Targeting to Reach Other Channels' Viewers. ...
#2: Target Audiences Based on Life Events. ...
#3: Define a Custom Affinity Audience. ...
#5: Incorporate Keyword Targeting to Optimize Ad Spend.

Different types of hackers
12/07/2021

Different types of hackers

আসসালামুআলাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারাকাতুহ।সুখবর! সুখবর! সুখবর ! আমাদের লাইট আইটি টেক এর --" IoT & Arduino IDE  " - ...
08/07/2021

আসসালামুআলাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

সুখবর! সুখবর! সুখবর ! আমাদের লাইট আইটি টেক এর --

" IoT & Arduino IDE " - কোর্স ,
নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে ঈদের পর,

🕘ব্যাচ সময়ঃ
প্রতি শনিবার ও সোমবার
(সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা) ⬇

লাইট আইটি টেক এর ৩-৪ মাস মেয়াদি ২৪ টি ক্লাসের এই কোর্সে যা থাকছে-

☑ প্রতিটি মডিউল শেষে কুইজ।
☑ ৮০% এটেন্ডেস থাকতে হবে।
☑কোর্স শেষে আপনাকে পরীক্ষায় পাস করে সার্টিফিকেট অর্জন করতে হবে।

✔ইন্সট্রাক্টর প্রোফাইল : m.facebook.com/mdadeelkhan.official
-------------------
♻কিভাবে রেজিস্ট্রেশন করব?

➡ নিচের লিংক এ গিয়ে আপনার নাম, মোবাইল নং, ই-মেইল এড্রেস, প্রফেশন, বিকাশ ট্রানজেকশন নাম্বার লিখে ফরমটি পুরন করে সাবমিট করে দিবেন।।

♻ ক্লাস এর বিস্তারিত কখন পাবো এবং কিভাবে?

➡ আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে বিস্তারিত জানিয়ে দিবে। ( যদি কল বা মেইলে এস.এম. এস না পেয়ে থাকেন অবশ্যই আপনি পেইজে যোগাযোগ করবেন অথবা আমাদের নাম্বার নিচে দেওয়া আছে যোগাযোগ করবেন।

↪আমাদের সিট সংখ্যা সীমিত ঃ ১২-১৫ জন (প্রতি ব্যাচ)

☑কোর্স ফি ঃ ১৫০০/- টাকা মাত্র
☑️প্রথম ১০ জন এর জন্য থাকছে ১০০০/- টাকায় ভর্তির সুযোগ
☑রেজিস্ট্রেশন লিংক ঃ https://forms.gle/UgmQQZDeW6p7vnP87

☑বিকাশ পেমেন্ট ঃ 01879213820

⭕অনলাইন ভর্তির ক্ষেত্রে আমাদের সাথে অবশ্যিই যোগাযোগ করুন -

☑ফেসবুক পেইজ ঃ Light it tech
☑মোবাইল নাম্বার ঃ 01871981684, 01879213820, 01636951750

Course Outline : https://drive.google.com/drive/folders/1hmMizKJt1v5xD-W8sgH4ekYHQf2jEGhC?usp=sharing

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Light it tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share