Realme store

Realme store only official store in Chittagong

হোটেল রিল্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে।১-৬ এপিসোডঅল্প কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন।চ্যানেল লিংক: https://...
25/04/2023

হোটেল রিল্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে।
১-৬ এপিসোড
অল্প কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন।

চ্যানেল লিংক: https://youtube.com/

সবার আগে আমার চ্যানেলে আসবে তাই আপনারা সবাইকে শেয়ার করুন।
হয়তো কপিরাইটের জন্য রিমুভ করে দিবে। তাই সবাই তাড়াতাড়ি দেখে নিবেন।

Share your videos with friends, family, and the world

23/11/2022

বাজী হয়ে যাক।
ব্রাজিল প্রথম ম্যাচ জিতবে!
সবচেয়ে বেশি কমেন্টকারী সার্বিয়ার জয়ে পাবেন ১০০০ টাকা রিচার্জ!

11/11/2022

বিশ্বকাপের স্বপ্ন দেখার একমাত্র সহজ উপায়!

06/11/2022

আপনি অনার্স মাস্টার্স পাশ করেন বা পিএইচডি করেন that doesn’t define how educated you are.

আপনি কাকে কী প্রশ্ন করেন, কার সাথে কিভাবে কথা বলেন, কতটুক ফ্যাক্ট বেইজড কথা বলেন সেটা ডিফাইন করে আপনার ভেতর কতটুকু শিক্ষা প্রবেশ করেছে।

স্কুল কলেজে বা ভার্সিটিতে গিয়ে পড়াশোনার দরকারই পড়ে না যদি পুস্তকে যা আছে তা পড়ে নিলেই আপনি শিক্ষিত হয়ে যাইতেন।

আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাই জ্ঞানীদের আসর থেকে উইজডম শেখার জন্য।

গ্রুপ অফ স্টুডেন্টদের একসাথে ক্লাস করতে হয় হোস্টেলে থাকতে হয় সোশাল ম্যানার শেখার জন্য, আর স্টুপিডদের টলারেট করতে শেখার জন্য।

স্কুল কলেজ ভার্সিটিতে বই পুস্তক মুখস্ত করে যা শিখি তার খুব কমই লাইফে কাজে লাগে। বরং এই ইনস্টিটিউট লাইফে পাঠ্য পুস্তকের বাইরে যা শিখি তা থেকে যায় আজীবন।

দুনিয়ায় যত গবেষণা হয়, যত জার্নাল পাবলিশ হয় সবই যে সমসাময়িক সময়ে কাজে আসবে তা কখনই এক্সপেক্টেড না।

কিন্তু একটা গবেষণা মানে একটা তথ্য। যেটা টাইম বাউন্ড। যেটা ওই সময়কে চিত্রায়িত করে অথবা আইনস্টাইনের রিলেটিভিটি থিওরির মত কালজয়ী কোন কিছু।

কিন্তু গবেষণা চলে।

সাথে চলে স্টুপিডদের প্রশ্ন। যারা এক কথায় এন্টায়ার গবেষণা বুঝতে চায়।

ফুড সাপ্লাই চেইনের একদম বীজ থেকে কনজিউমার লেভেল পর্যন্ত কোন স্টেইজেই হেভি মেটাল থাকা যাবে না এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত রুল। সেই হেভি মেটাল খেলে ক্যান্সার হবে নাকি টনি স্টার্ক হবে সেটা ফ্যাক্ট না।

ফুড সাপ্লাই চেইনের একটা স্টেজ হচ্ছে ফার্ম, সেখানে স্যাম্পল হিসেবে বেগুন যাবে নাকি করলা যাবে সেটাও ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে সাপ্লাই চেইনের স্যাম্পল।

যাই হোক শান্তনা খুঁজে নেই যে আইনস্টাইনের কাছেও স্টুপিডদের দল জিজ্ঞেস করেছিল এক কথায় আপেক্ষিকতার তত্ত্বটা বলেন। উনি বলেছিলেন চুলার পাশে দুই মিনিট থাকলে দুই ঘন্টার মত লাগে। সুন্দরীর সাথে দুই ঘন্টা আলাপ করলেও দুই মিনিট মনে হয়।

স্টুপিডদের সাথে উত্তরও তাদের স্টুপিডিটি লেভেলেই দিতে হয়।

জ্ঞানীরা গবেষণায় ব্রেইন খাটান বলে মুখ চলে কম, ব্রেইন চলে বেশি। মানুষ যত জ্ঞানী হয়, তত চুপচাপও হয়ে যায়।

কারণ অল্প পানিতে পুঁটি মাছের ফরফর করাটা তখন আর এঞ্জয় করেন না।

©ডা. যুবায়ের আহমেদ

04/11/2022
02/11/2022

লেখাটা দীর্ঘ কিন্তু পড়লে জীবন সম্পর্কে ধারনা পালটে যাবে।

দীর্ঘ ৮ মাস লিবিয়ায় নি*র্মম নির্যা*তন সহ্য করার পরে দালালের হাতে প্রায় ২২ লাখ টাকা দিয়ে ইতালিতে পৌছেছিলো রফিকুল ব্যাপারি নামের বাংলাদেশী এক ভাই।

ইতালিতে পৌছে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবার পরে জানতে পারেন তার খাদ্যনালী সংকুচিত হয়ে গেছে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় আজকে তিনি মৃত্যু বরন করেছেন অথচ ছেলেটার বয়স ছিলো মাত্র ২২ বছর।

এই খবর'টা শোনার পরে আমার কেবলই মনে হয়েছে যে, আমরা যত পরিকল্পনাই করি সেটা আসলে কোনো কাজেরই না।

এক বুজুর্গ ব্যাক্তি বলেছিলেন, মানুষের তো কোনো পরিকল্পনা করাই উচিত না। কারন সে জানেনা রাতে ঘুমানোর পর সকালের সূর্য দেখবে কি-না অথবা সকালে উঠার পরে সন্ধ্যা পর্যন্ত সে বেঁচে থাকবে কি-না। যার নিজের জীবন'টাই অনিশ্চিত সে আবার কিসের পরিকল্পনা করবে??

কথা'টার গভীরতা এতো ব্যাপক যে আপনার ভাবনার জগত এলোমেলো করে দিতে যথেষ্ট। ২২ বছরের সুস্থ সবল টগবগে তরুন ছেলেটা কি জানতো এতো স্ট্রাগল করে স্বপ্নের দেশে যাওয়ার পর সেই স্বপ্ন পূরনের আগেই তার মৃত্যু হবে?

আমি সব সময় বলি মানুষের জীবন এতটাই ছোটো যে, চোখের একটা পলক পরতে যতক্ষন।
অথচ এই ছোটো জীবন নিয়েই আমাদের কত বড়াই।

নিজের একটু সুবিধার জন্য আমরা আরেকজনের নামে কূটনামি বা গুটিবাজি করতে পিছপা হইনা এখানে।বসের কাছে ভালো থাকার জন্য অফিসে, শিক্ষকের কাছে ভালো সাজার জন্য স্কুল টু ইউনিভার্সিটিতে, নেতার কাছে ভালো সাজার জন্য রাজনীতিতে কিংবা ফ্যামিলিতে ভালো সাজার জন্য অন্য মেম্বারদের সাথে!
কোথায় নাই আমাদের এই গুটিবাজি আর কূটনামি।

কিন্তু কর্মফল বলেও যে একটা বিষয় আছে সেটা ভূলে যাই আমরা। আমরা ভূলে যাই জীবন আমাকে নতুন করে কিছুই দিবেনা সে শুধু আমাকে তাই ফিরিয়ে দিবে যা আমি দিয়েছিন জীবনকে।

কর্মফল নিয়ে ডঃ মির্জা গালিব সাহেব তার বক্তৃতায় একটা ঘটনা বলেছিলেন। ঘটনাটা ছিলো এমন যে....

হিন্দু এক রাজা ছিলেন খুবই ন্যায়পরায়ন এবং সৎ শাসক কিন্তু দূর্ভাগ্যক্রমে তার সবকয়টা সন্তান একটা যুদ্ধে একইসময়ে নিহত হয়। এতে রাজা খুবই বিমর্ষ হয়ে তার ঈশ্বর'কে প্রশ্ন করেন, হে ঈশ্বর আমি তো জীবনে কখনো অন্যায় করিনি বা কারো ক্ষতি করিনি। তাহলে এমন কোন পাপের এতবড় শাস্তি তুমি আমাকে দিলে?

ঈশ্বর তার প্রশ্নের জবাবে বললেন, তুমি একবার তোমার বন্ধুদের সাথে মিলে অনেকগুলো প্রজাপতি'কে হত্যা করেছিলে এবং সেই মৃত প্রজাপতি দিয়ে তুমি তোমার গলার মালা বানিয়েছিলে মনে আছে?

রাজা বললেন, হ্যাঁ মনে পড়েছে আমার কিন্তু আমি তো নিছক খেলার ছলে করেছিলাম সেই কাজ। ঈশ্বর বললেন, তুমি খেলার ছলে তোমার চাইতে দূর্বল একটা প্রানীর পুরো পরিবারকে হত্যা করে ফেললে ? অথচ তারা তোমার কোনো ক্ষতিও করে নাই। আজ তোমাকে তোমার সেই কর্মফল বুঝিয়ে দেয়া হলো তোমার সব সন্তান'কে একসাথে হত্যার বিনিময়ে!

যারা ক্ষমতা কিংবা অন্যের চাইতে একটু ভালো পজিশনে থাকলে আরেকজনের জীবনকে জাহান্নাম বানিয়ে দেন তাদের কর্মফল সম্পর্কে পরিস্কার ধারনা থাকা উচিত। আপনি হয়ত ভূলে যান কিন্তু আপনার রব কিছুই ভূলেন না।

বলছিলাম জীবন কত ছোটো সেই বিষয় নিয়ে।
কাবাডি খেলায় যেমন আপনার দম যতক্ষন আছে ততক্ষন আপনি মাঠের রাজা। সেখানে দম শেষ হইলেই আপনি মাঠের বাইরে আর এখানে জীবনের দম ফুড়াইলে আপনি এই দুনিয়ার'ই বাইরে।

এখানে আপনার দম শেষ তো খোদা হাফেজ।

ধন্যবাদ,ধন্যবাদ সবাইকে।
---Rony Zaman
Posted by Jafrin .

Sir, আমার বেতন বাড়ান।Boss : সম্ভব না। - তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!Boss : কেন?- আমি সন্ধ্যার...
01/11/2022

Sir, আমার বেতন বাড়ান।
Boss : সম্ভব না।
- তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!
Boss : কেন?
- আমি সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত , রিকশা চালাবো।
কারণ, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বেতন দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর।
Boss : Okey, তবে অটো চালাতে চালাতে মধ্যরাতে যদি তুমি ক্ষুধার্ত হয়ে যাও,
কমলাপুর রেলস্টেশনের
দক্ষিন পাশে আইসো!
- কেন?
Boss : মধ্যরাতে আমি ঐখানে পরটা-ভাজি বিক্রি করি.!

©️ কালেক্টেড

 #শিক্ষানীয় সাপ আর টাকি মাছের মাঝে খুব বন্ধুত্ব৷ কিন্তু সাপ ছিলো বেজায় অহংকারী৷ অহংকারের বশে সে কখনো ডানে, কখনো বাঁয়ে এ...
15/10/2022

#শিক্ষানীয়
সাপ আর টাকি মাছের মাঝে খুব বন্ধুত্ব৷ কিন্তু সাপ ছিলো বেজায় অহংকারী৷ অহংকারের বশে সে কখনো ডানে, কখনো বাঁয়ে এভাবে হেলেদুলে চলত।

ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো৷ সাপ তার স্বভাব সুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে বাঁয়ে হেলে দুলে চলতে লাগল৷ এতে সাপের টাকি মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিলো৷

দু'জনের চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য টাকি মাছ সাপকে বললো, "বন্ধু, তুমি একটু সোজা হয়ে হাঁটলেইতো পার৷"

সাপ বললো, "বন্ধু, যারে দেখতে নাহি পারি তার চলন বাঁকা৷ তুমি আসলে আমাকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়৷"

টাকি মাছ বললো, "ব্যাপারটা আসলে তা নয় ৷ তোমার বাঁকা চলার কারনে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না৷"

সাপ বললো, "বাপ-দাদার চৌদ্দ পুরুষ ধরে আমরা এভাবে চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে ?

একেতো টাকি মাছের চেয়ে লম্বা বলে অহংকারে সাপের পা পড়ে না, তার উপর সাপের অন্তর ভরা বিষ৷ টাকি মাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফোঁস ফোঁস করে ফুলতে থাকে৷

তর্ক- বিতর্কের এক পর্যায়ে তারা জেলের জালে ধরা পড়ে৷ জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে৷ টাকি মাছ তখন আফসোস করে বললো, "বন্ধু, সেইতো সোজা হইলি, তাও মরনের পর !!

অহংকার আর অন্তর ভরা বিষ নিয়ে যারা বাঁকা পথে চলেন, তারা আশা করি এবার একটু সোজা পথে চলবেন৷মরনের পরে সোজা হলেও
কোন লাভ হবে না।

লংকা নাকি পাকিস্তান ?
09/09/2022

লংকা নাকি পাকিস্তান ?

'কিছু সঞ্চয় ছিল। সেগুলো ভেঙে খরচ করছি। জানি না কতদিন চলবে। এক প্রকার নিরুপায় হয়ে গেছি।'বিস্তারিত: https://cutt.ly/JCqn2d...
31/08/2022

'কিছু সঞ্চয় ছিল। সেগুলো ভেঙে খরচ করছি। জানি না কতদিন চলবে। এক প্রকার নিরুপায় হয়ে গেছি।'

বিস্তারিত: https://cutt.ly/JCqn2d6

সময়গুলো বড্ড কঠিন হয়ে যাচ্ছে এখন। যারা জব করেন, কাজের প্রতি পূর্ণ মনোযোগ আর একটু বাড়তি অবদান রাখতে চেষ্টা করুন। আপনার কোম্পানি ব্যর্থ হলে আর এই কঠিন সময়ে মুখ থুবড়ে পড়লে পরবর্তি কর্মসংস্থানে অনেক জটিল সমস্যায় পড়তে পারেন।

অনেক কোম্পানিই ছাটাই করছে কিংবা ছাটাই এর চিন্তা করছে। নিজেকে যোগ্যতর হিসেবে প্রমাণিত না করতে পারলে বিপদ হতে পারে।

অফিস টাইম, বেনিফিটস, এসবের দিকে না তাকিয়ে একরকম চলে যাওয়া নিয়ে ভাবা দরকার এখন। নিজ স্বার্থের আগে দেখুন কোম্পানির স্বার্থ - নিজের জন্যই।

সব কোম্পানি লাভবান নয়, লম্বা সময় ধরে ভর্তুকি দিয়ে নিজেকে চালাতেও সক্ষম হবে না আসন্ন সময়ে। দিন দিন প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বেড়েই চলেছে, বিপরীতে কমছে বিক্রয় আর মুনাফা!

আপনার কাজকে ভালোবাসুন কিন্তু কোম্পানিকে না, কারণ আপনি হয়তো জানেন না কখন আপনার কোম্পানি আপনাকে ভালোবাসা বন্ধ করে দেবে।"-...
24/07/2022

আপনার কাজকে ভালোবাসুন কিন্তু কোম্পানিকে না, কারণ আপনি হয়তো জানেন না কখন আপনার কোম্পানি আপনাকে ভালোবাসা বন্ধ করে দেবে।"

-এ পি যে আবদুল কালাম

স্ত্রীর লা*শ সামনে রেখে, স্বামীর কথাগুলো.....মোহাম্মদপুরের একটা ছোট মসজিদে আসরের নামায শেষ করার পর পরই ইমাম সাহেব জানালে...
22/06/2022

স্ত্রীর লা*শ সামনে রেখে, স্বামীর কথাগুলো.....

মোহাম্মদপুরের একটা ছোট মসজিদে আসরের নামায শেষ করার পর পরই ইমাম সাহেব জানালেন একটা জানাজার নামাজ আছে। সবাই যেন একটু অপেক্ষা করি।

একটু টেনশনে পড়ে গেলাম। গাড়িটা খুব ভালো জায়গায় পার্ক করে আসিনি। আশেপাশে কয়েকটা বখাটে টাইপ ছেলেকে আড্ডা দিতে দেখে এসেছি। সাইড মিরর দুইটা খুলে নিয়ে গেলে অনেকগুলো টাকা নেমে যাবে।

হাদিসে আবার জানাজার নামাজ পড়তে উৎসাহিত করা হয়েছে। জানাজার নামাজ মানে নিজের জন্য একটা সেলফ রিমাইন্ডার। তাই হঠাৎ মনে হল জানাজাটা পরেই যাই, আল্লাহ ভরসা।

ইমাম সাহেব জানালেন, একজন মহিলা মারা গিয়েছেন। ভদ্রমহিলার স্বামী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন।
একজন সত্তরোর্ধ্ব বয়স্ক লোক। সাদা পাঞ্জাবি পরা, দাঁড়িগুলোও ধবধবে সাদা।

ভদ্র লোক শুরু করলেন........
আসসালামু-আলাইকুম,
আপনারা হয়ত আমাকে চিনবেন না। আমি এলাকাতে নতুন এসেছি। আমার স্ত্রী আজ সকালে ফজরের নামাজের পর আল্লাহর কাছে চলে গেছেন।

আমরা একসাথে গত ৪৫ বছর ধরে সংসার করছি। একটা ছোট সরকারী চাকরী দিয়ে আমি সংসার জীবন শুরু করেছিলাম।
সারাজীবন চেষ্টা করেছি সৎ থাকার জন্য। আল্লাহর কসম খেয়ে বলতে পারি জীবনে কোনদিন এক টাকা অসৎ ভাবে আয় করিনি।
সৎ থাকার কারণে আয়ও ছিল খুব সামান্য। আমাদের তিন ছেলে এবং দুই মেয়ে ছিল। গ্রামের বাড়িতে বাবা-মাকেও কিছু টাকা পাঠাতে হতো। কখনো কখনো মাস শেষ হওয়ার আগে আমার বেতনের টাকা ফুরিয়ে যেত।

আমার সহকর্মীদের মধ্যে আমিই সবচেয়ে গরীব ছিলাম। কিন্তু আমার স্ত্রীর কারণে আমি এটা কখনোই উপলব্ধি করতে পারিনি। উনি যে কিভাবে সবকিছু ম্যানেজ করতেন একমাত্র উনিই জানেন।
আমার সাধ্যের বাইরে জীবনে কখনো কোনদিন উনি কিছু দাবি করেননি। জীবনে কখনো আমাকে এটা বলেন নি যে, আপনি আমাকে এটা দিলেন না, ওটা দিলেন না। কখনো আমাকে আমার সামর্থ্য নিয়ে কষ্ট দিয়ে উনি কোনো কথা বলেননি। আজীবন ওনাকে শুধু সন্তুষ্টই দেখেছি।

আমার বাবা-মা মারা যাওয়ার আগের শেষের ৪-৫ বছর আমার সাথেই থাকতেন। আমার স্ত্রী আমার মা-বাবারও যথেষ্ট খেদমত করেছেন। কখনো আমাকে এটা বলেন নি যে, আপনার মা-বাবার খেদমত করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না।

সত্যি কথা বলতে পেনশনের টাকা পাওয়ার পর হজে নিয়ে যাওয়া ছাড়া আমি উনাকে তেমন কিছুই দিতে পারিনি। তারপরও উনি কোনদিন আমাকে কষ্ট দিয়ে কথা বলেননি।

আমার স্ত্রী একজন নেককার মানুষ ছিলেন। উনি উত্তম আচরণের অধিকারী ছিলেন। আত্মীয়তার হক রক্ষা করেছেন। পরোপকারী ছিলেন, স্বামী-সন্তানদের হক আদায় করেছেন। উনাকে আমি কখনো কোন নামায কাযা করতে দেখিনি, আজীবন পর্দা রক্ষা করে চলেছেন। উনি ধৈর্যশীল ছিলেন এবং অল্পে সন্তুষ্ট ছিলেন।

এক নাগাড়ে কথাগুলো বলে ভদ্রলোক একটু দম নেওয়ার জন্য থামলেন।
এরপর আবার বলতে শুরু করলেন,
আমি আসলে আমার স্ত্রীর হয়ে আপনাদের কাছে মাফ চাওয়ার জন্য এখানে কথা বলছি না। যে নারী ৪৫ বছর ধরে তার স্বামী-সন্তান এবং আত্মীয়দের হক রক্ষা করে চলেছেন তিনি অন্য কারো হক নষ্ট করতে পারেন না।

একজন জান্নাতি নারীর মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সবই আমার স্ত্রীর মাঝে ছিল। ইনশাআল্লাহ আল্লাহ উনাকে জান্নাত নসিব করবেন।
আমি নিজে জান্নাতে যেতে পারবো কিনা আমি জানি না। আপনারা শুধু এই দোয়া করবেন আমি যেন আমার স্ত্রীর সাথে জান্নাতে একত্রিত হতে পারি।

আর আপনারা সাক্ষী থাকেন আমি আমার স্ত্রীর উপর পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ যেন উনাকে মাফ করে দেন।
পুরো মসজিদ ভর্তি মুসল্লী একসাথে বলে উঠল আমিন,আমিন, আমিন।
সাধারণত জানাজার নামাজের আগে মৃতের লোকজন সর্বোচ্চ ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের বক্তব্য দেন। এই ভদ্রলোক টানা চার-পাঁচ মিনিট তার স্ত্রী সম্পর্কে বললেন।

কোন মুসল্লী এতোটুকু বিরক্তি প্রকাশ করলেন না। সবাই মন্ত্রমুগ্ধের মতো একজন জান্নাতি নারীর কথা শুনলেন।
হাদিসে এসেছে, একজন মুমিন-মুমিনার জীবনে তার রবের তরফ থেকে সর্বোত্তম রিযিক হচ্ছে একজন নেককার স্বামী এবং স্ত্রী। এই ভদ্রলোকের কথা থেকে যেন সরাসরি এই হাদীসের প্রমাণ পেলাম।

মসজিদ থেকে বের হলাম একটা অপূর্ব ভালো লাগা নিয়ে। সুখী মানুষদের কথা শোনার মধ্যেও একটা সুখ আছে। চাচা আর চাচি অত্যন্ত সুখী মানুষ ছিলেন। এই সুখ স্রষ্টা সরাসরি তাদের অন্তরে ঢেলে দিয়েছিলেন ❤️

বি:দ্র: ছবিটি অনলাইন থেকে সংগৃহীত।

Copied

Address

Sanmar Ocean City
Chittagong

Telephone

+8801834855893

Website

Alerts

Be the first to know and let us send you an email when Realme store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share