LifeCore Health

LifeCore Health আপনার সুস্থতাই আমাদের অগ্রাধিকার 💊🚚❤️‍🩹

🚨 সতর্কবার্তা: শিশুদের মধ্যে হাম রোগ বৃদ্ধি পাচ্ছে?হাম রোগ কী?হাম হলো একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা এক ব্যক্তি থেকে আ...
30/03/2026

🚨 সতর্কবার্তা: শিশুদের মধ্যে হাম রোগ বৃদ্ধি পাচ্ছে?

হাম রোগ কী?
হাম হলো একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা এক ব্যক্তি থেকে আরেক জনের মধ্যে খুব দ্রুত ছড়ায়।

⚠️ লক্ষণগুলো:
• জ্বর
• সর্দি, কাশি
• চোখ লাল হওয়া
• শরীরে লাল ফুসকুড়ি (র‍্যাশ)

🦠 কিভাবে ছড়ায়?
• হাঁচি-কাশির মাধ্যমে
• আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে।

হাম বা হাঁচি-কাশিতে আক্রান্ত শিশুদের যত্নে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা— 👇

🔹 ১. বিশ্রাম:
শিশুকে পর্যাপ্ত বিশ্রামে রাখুন এবং সম্ভব হলে আলাদা ঘরে রাখুন।

🔹 ২. তরল খাবার:
বেশি বেশি পানি, স্যালাইন, দুধ বা অন্যান্য তরল খাবার দিন, যাতে শরীরে পানিশূন্যতা না হয়।

🔹 ৩. জ্বরের যত্ন:
জ্বর বেশি হলে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ দিন।

🔹 ৪. চোখের যত্ন:
চোখ লাল বা সংবেদনশীল হলে পরিষ্কার পানি দিয়ে আলতো করে পরিষ্কার করুন।

🔹 ৫. পুষ্টিকর খাবার:
সুপ, খিচুড়ি, ফলসহ পুষ্টিকর খাবার দিন।

🔹 ৬. পরিষ্কার পরিবেশ:
কাশি থাকলে শিশুকে ধুলাবালি থেকে দূরে রাখুন এবং পরিষ্কার পরিবেশে রাখুন।

🔹 ৭. সংক্রমণ প্রতিরোধ:
অন্য বাচ্চাদের থেকে দূরে রাখুন, কারণ এটি খুব দ্রুত ছড়ায়।

🔹 ৮. জরুরি লক্ষণ:
শ্বাসকষ্ট, খিঁচুনি বা অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিন।

⚠️ গুরুত্বপূর্ণ:
হাম হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। নিজের ইচ্ছামতো কোনো ঔষধ দেবেন না।



আমাদের শরীরের ছাঁকনি হলো কিডনি। প্রতিদিন শরীর থেকে টক্সিন বা বর্জ্য বের করে দিতে কিডনি নিরলস কাজ করে যায়। কিন্তু আমরা অন...
28/03/2026

আমাদের শরীরের ছাঁকনি হলো কিডনি। প্রতিদিন শরীর থেকে টক্সিন বা বর্জ্য বের করে দিতে কিডনি নিরলস কাজ করে যায়। কিন্তু আমরা অনেকেই জানি না, শুধু পানির অভাবে এই গুরুত্বপূর্ণ অঙ্গটি বিকল হয়ে যেতে পারে।

কিডনি ভালো রাখতে দৈনিক কতটুকু পানি খাবেন?

➡️ একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে গড়ে ৮-১০ গ্লাস (প্রায় ২.৫ থেকে ৩ লিটার) পানি পান করা প্রয়োজন। তবে এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।

যেমন:—
🔹 যারা রোদে বা কায়িক পরিশ্রমের কাজ করেন, তাদের পরিমাণ আরও বেশি হতে পারে।

🔹 আবার হার্ট বা কিডনির রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি সীমিত রাখতে হয়।

✅ কিডনি সুস্থ রাখার ৩টি সহজ উপায়:
১. পর্যাপ্ত পানি: নিয়মিত পানি পান প্রস্রাবের মাধ্যমে শরীরের বর্জ্য বের করে দেয়।
২. লবণ কমানো: অতিরিক্ত লবণ কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।
৩. ব্যথানাশক ওষুধ বর্জন: চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘন ঘন পেইনকিলার খাওয়া কিডনি নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ।





Address

Chandpur
3622

Telephone

+8801302605855

Website

Alerts

Be the first to know and let us send you an email when LifeCore Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LifeCore Health:

Share