06/11/2024
Masudur Babu || eschoolbd.com
‘অভিভাবকদের প্রতি সবিনয়ে পরামর্শ
প্রিয় অভিভাবক,
১. আপনার ছেলে/মেয়ে কে সকাল বেলা ও সন্ধ্যায় পড়ার টেবিলে বসান।
২,বই পড়ে খাতায় লিখান এবং একটু চেক করুন।
৩, অনলাইন ক্লাসগুলােতে অংশগ্রহণ নিশ্চিত করুন।
৪.ক্লাস শেষ করার পর মােবাইলটি আপনি নিয়ে ফেলুন এবং পুনরায় ক্লাস শুরুর পুর্বে মােবাইলটি দিন। ক্লাস ছাড়া মােবাইল দিবেন না।
৫, মা ই পারবেন তত্ত্বাবধান করতে।
৬, বকা দেয়া থেকে বিরত থাকুন।
৭, আমরা সন্তানদের আদর করি। জোর করা থেকে বিরত থাকি। বুঝিয়ে বলি।
৮, লেখাপড়ার জন্য কোন ছাড় দেয়া যাবে না।
৯, শিক্ষকদের সহায়তা নিন।
১০, পরিবার এর সদস্য একসাথে খাবার খান,একসাথে গল্প করুন।
১১, কিছু কিছু ঘরের/বাসার কাজ করান।
১২,নিজের পড়া নিজে পড়ে এমন অভ্যাস করান।