25/04/2024
# #রিলিজ # #স্লিপ # #নিয়ে # #যতকথা।
# # অনার্স ১ম বর্ষ (২০২৩-২০২৪) শিক্ষা বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে যারা ১ম ও ২য় মেধাতালিকায় কোন সাবজেক্ট পাবে না কিংবা সাবজেক্ট পেয়েও যেকোনো কারনে ভর্তি হতে পারবেনা তাদের জন্য আজকের পোস্ট টিঃ
# #প্রশ্নঃ রিলিজ স্লিপ কি?
উত্তর: যে সকল শিক্ষার্থী ১ম ও ২য় মেরিট লিস্টে চান্স পায় নি কিংবা চান্স পেয়েও ভর্তি হয় নি অথবা ভর্তি হলেও পরে ভর্তি বাতিল করে তাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শেষ বারের মত সুযোগ দেওয়ার জন্য আবার
রিলিজ স্লিপের মাধ্যমে ৫টি কলেজে(আসন ফাঁকা থাকা সাপেক্ষে) নতুন করে সাবজেক্ট চয়েস দিয়ে আবেদন করার সুযোগ দিবে।এটাই রিলিজ স্লিপ নামে পরিচিত।
# #বিঃদ্রঃ যে সকল শিক্ষার্থী প্রথম বার ১টি কলেজে আবেদন করে নি তারা রিলিজ স্লিপ এর মাধ্যমে ৫টি কলেজ এ আবেদন করতে পারবেন না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রাথমিক আবেদন না করলে তাদের রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ দেয় না।
# #প্রশ্নঃ রিলিজ স্লিপ এ আবেদন কখন থেকে শুরু হতে পারে?
উত্তরঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নোটিশ না দেওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যায় না। তবে ধারণা করা যায় জুন মাসে শুরু হতে পারে।
# #প্রশ্নঃ রিলিজ স্লিপের আবেদনে কি আমি আমার পূর্বের কলেজে আবেদন করতে পারবো?
উত্তর: হ্যাঁ পারবেন। আপনি ঐ কলেজসহ সর্বমোট ৫টি কলেজে নতুন নতুন সাবজেক্ট সহ যত ইচ্ছা তত সাবজেক্ট চয়েস দিয়ে আবেদন করতে পারবেন।
# #প্রশ্নঃ রিলিজ স্লিপের আবেদন ফরম কোথায় পাওয়া যাবে?
উত্তরঃ শুধুমাত্র অনলাইনে/কম্পিউটারের দোকানে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করা যাবে। নিজের ফোন দিয়েও আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন রিলিজ স্লিপ কলেজ থেকে দেওয়া হয় না, তাই কলেজে যাওয়ার কিংবা কোন ধরনের কাগজ পত্র জমা দেওয়ার প্রয়োজন নেই।
# #প্রশ্নঃ আবেদন করার পর, রিলিজ স্লিপের ফরম কি কলেজগুলোতে জমা দিতে হবে?
উত্তরঃ না, কলেজে জমা দেয়ার দরকার নেই। এটি আপনার কাছে রেখে দিবে যত্ন করে, ভর্তির সময় লাগতে পারে।
# #প্রশ্নঃ আমি কোন ৫টি কলেজ নির্বাচন করব? এবং কয়টি সাবজেক্ট চয়েস দিতে পারবো?
উত্তরঃ আপনার ইচ্ছানুযায়ী যেকোনো ৫টি কলেজে আবেদন করতে পারবে। ১ বা ২ অথবা ৩টি কলেজ দিয়ে আবেদন করা যাবে না। সাবজেক্ট মনের ইচ্ছা মত দিয়া যাবে। চাইলে সব সাবজেক্ট চয়েস দিয়েও আবেদন করতে পারবেন।
# #প্রশ্নঃ রিলিজ স্লিপের ফলাফল কিভাবে জানবো?
উত্তরঃ আবেদন শেষ হওয়ার ৩-৮ কর্ম দিবস এর মধ্যে সাধারণত ফলাফল প্রকাশিত হবে এবং আগের মতো মোবাইল থেকে এসএমএস দিয়ে অথবা অনলাইনে আপনি আপনার ফলাফল জানতে পারবেন।
# #প্রশ্নঃ রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা কতটুকু?
উত্তরঃ জেলা শহরের কলেজগুলোতে শূন্য আসন সংখ্যা খুবই কম থাকে। অপর দিকে উপজেলা পর্যায়ের কলেজগুলো অনেক বেশি আসন/সিট খালি থাকে। তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে ১০০% পর্যন্ত ভর্তির নিশ্চয়তা থাকে।
# #প্রশ্নঃ রিলিজ স্লিপ এর আবেদন ফর্ম পূরণ করতে কী কী কাগজ পত্র দরকার হবে? অথবা, রিলিজ স্লিপের আবেদন কোথায় করতে হবে?
উত্তরঃ রিলিজ স্লিপের আবেদন করতে হবে অনলাইনে। নিজের রোল আর পিন নাম্বার দিয়ে আপনি চাইলে নিজের ফোন দিয়ে কিংবা কম্পিউটার এর দোকান থেকে করতে পারেন।
# #প্রশ্নঃ রিলিজ স্লিপ পূরণ করতে কী কী লাগবে এবং কত টাকা লাগবে?
উত্তর: আপনার রোল নম্বর ও পিন নম্বর দিয়েই আবেদন করা যাবে। কম্পিউটার দোকানে যা দিয়ে পারেন কিন্তু অফিসিয়াল ভাবে কোন টাকা লাগবে না। এককথায়, রিলিজ স্লিপে আবেদন করা ফ্রি, শুধু কম্পিউটার খরচ যাহা দিয়ে পারেন।
# #প্রশ্নঃ রিলিজ স্লিপ-এ সরকারি কলেজ কয়টা এবং বেসরকারি কলেজ কয়টা চয়েস দেওয়া যায়?
উত্তরঃ সরকারি-বেসরকারি মিলিয়ে আপনার পছন্দ মত মোট ৫টা কলেজে চয়েস দেওয়া যাবে। আপনি চাইলে সব গুলো সরকারি অথবা সব বেসরকারি কলেজ দিতে পারবেন।
# #প্রশ্নঃ কোন কলেজে কোন গ্রুপে কত সিট খালি আছে, তা কিভাবে জানবো?
উত্তরঃ অনলাইনে রিলিজ স্লিপ ফরম পূরণ করার সময় কলেজের পাশে কয়টা করে সিট খালি আছে, তা দেখা যাবে।
# #প্রশ্নঃ ১ম, ২য় মেরিট লিস্টে যে সাবজেক্ট আসছে, সেটাতে ভর্তি হয়নি এমন কেউ রিলিজ স্লিপ এ আবেদন করতে পারবে?
উত্তরঃ পারবেন।
# #প্রশ্নঃ রিলিজ স্লিপের মাধ্যমে যে সাবজেক্ট পাবো, তা কি চেঞ্জ করা করা যাবে কিংবা তখন কি মাইগ্রেন থাকবে?
উত্তরঃ না, চেঞ্জ করা যাবে না এবং মাইগ্রেশনও করা যাবে না। রিলিজ স্লিপে যে সাবজেক্ট পাবে, সেটায় পড়তে হবে। অথবা ০১ বছর গ্যাপ দিয়ে আগামী বছর চেষ্টা করতে হবে।
# #প্রশ্নঃ যদি রিলিজ স্লিপে আবেদন করার পর কোন কলেজে সুযোগ না পাই তাহলে কি আর ভর্তি হতে পারবো না?
উত্তর : ১ম রিলিজ স্লিপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন শূন্য থাকা সাপেক্ষে ২য় রিলিজ স্লিপ ছাড়া হয়। তাই ১ম রিলিজ স্লিপে সুযোগ না পেলে আবার ২য় রিলিজ স্লিপে ৫টা কলেজে নতুন করে আবেদন করার সুযোগ আছে।
# #প্রশ্নঃ ২য় রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া কেমন?
উত্তরঃ ২য় রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া ১ম রিলিজ স্লিপের মতই। যারা ১ম রিলিজ স্লিপে সুযোগ পেয়েও ভর্তি হবে না তারা ২য় রিলিজ স্লিপ এ আবেদন এর সুযোগ পাবে।
# #প্রশ্নঃ রিলিজ স্লিপে আবেদন কখন শুরু হবে?
উত্তর: ১ম ও ২য় মেরিটের ভর্তি প্রক্রিয়া শেষ করার পরে।১ম মেরিট এ যেসকল শিক্ষার্থী চান্স পেয়েও ভর্তি না হয়ে সিট ছেড়ে দিয়েছে সেসকল ফাঁকা সিটে ভর্তি করানোর জন্য ২য় মেরিট লিস্টের রেজাল্ট দিবে। তাদের ভর্তি চলবে, তারপর দিবে তারপর কোটা ও মাইগ্রেশনের রেজাল্ট, এবং তাদের ভর্তি চলবে। এখানে আনুমানিক (১৫+১৫) ত্রিশ দিন মত সময় চলে যাবে। তাই আশা করতেছি জুলাই মাসের মাঝামাঝি সময়ে আপনারা পেয়ে যাবেন রিলিজ স্লিপে আবেদন করার নোটিশ।
বি.দ্র: #রিলিজ #স্লিপের নোটিশ দেওয়া মাত্রই আমরা জানিয়ে দিবো। তাই আমাদের সাথে থাকার অনুরোধ রইল।
পোস্ট টি মনোযোগ দিয়ে কয়েক বার পড়ার অনুরোধ করছি!!!
# # # # আপনাদের মনে পোস্ট এর বাহিরে আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করার অনুরোধ রইল। তবে পোস্ট ভালো ভাবে না পরে পোস্ট এর মধ্যে থাকা প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখে অযথা বিরক্ত করবেন না।
# #পোষ্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ারের জন্য অনুরোধ রইল।
# #মোঃ রাসেল আহম্মেদ