26/08/2026
একজন শিক্ষার্থী থেকে ট্রেইনার ও Graphic Designer Level-3 : দীপ কুমার দাসের সফলতার গল্প।
সময়টা ২০২৩ সাল। বয়স তখন মাত্র ১৮ বছর। সদ্য এইচএসসি পরীক্ষা শেষ করেছেন দীপ কুমার দাস। অবসর সময়কে কাজে লাগিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলার চিন্তা থেকেই কম্পিউটার শিক্ষার প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। তখনই বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলায় অবস্থিত মৈত্রী কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
শুরু করেন কম্পিউটার বেসিক দিয়ে। এরপর সফলভাবে সম্পন্ন করেন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স। শেখার পাশাপাশি মৈত্রী কম্পিউটার ট্রেনিং সেন্টারেই কাজ করার সুযোগ পান তিনি। একদিকে নিজের পড়াশোনা, অন্যদিকে শেখা ও কাজ, এভাবেই ধীরে ধীরে নিজেকে দক্ষ করে তুলতে থাকেন দীপ।
নিজের দক্ষতাকে আরও সমৃদ্ধ করতে ২০২৬ সালে ASSET প্রকল্পের আওতায় ISISC-এর তত্ত্বাবধানে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় Graphic Design Level-3 কোর্স সফলভাবে সম্পন্ন করেন তিনি। অর্জন করেন Graphic Designer Level-3 হিসেবে দক্ষতা।
বর্তমানে দীপ কুমার দাস মৈত্রী কম্পিউটার ট্রেনিং সেন্টারের Computer Office Application ব্যাচের Trainer এবং Graphic Designer Level-3 হিসেবে দায়িত্ব পালন করছেন।
যে প্রতিষ্ঠানে একদিন শিক্ষার্থী হিসেবে তাঁর পথচলা শুরু হয়েছিল, আজ সেই প্রতিষ্ঠানেই তিনি অন্যদের প্রশিক্ষণ দিচ্ছেন। দীপের এই পথচলা প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা, নিয়মিত শেখার আগ্রহ এবং পরিশ্রম থাকলে একজন শিক্ষার্থীও নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারে।
দীপের ভাষায়,
“শুরু থেকে আজ পর্যন্ত যখনই কোনো সমস্যায় পড়েছি, মৈত্রী কম্পিউটার ট্রেনিং সেন্টার আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে।”
দীপ কুমার দাসের গল্প আমাদের কাছে মৈত্রী কম্পিউটার ট্রেনিং সেন্টারের একজন শিক্ষার্থী কীভাবে দক্ষতা অর্জন করে নিজেই একজন প্রশিক্ষক ও দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হয়ে উঠতে পারে, তার একটি বাস্তব উদাহরণ।
দীপ কুমার দাস
Trainer & Graphic Designer Level-3
#মৈত্রী_কম্পিউটার_ট্রেনিং_সেন্টার