Bhairab It Zone

Bhairab It Zone Bhairab IT Zone is the first online earning, a freelancing training center in bhairab bazar

Bhairab IT Zone offers outsourcing Training Courses like web design and development, professional WordPress training, creative graphics design, HSC ICT courses. We are Bhairab IT Zone and we are offering SEO, Web Design and Development, Professional WordPress development and customization training, and creative graphic design freelancing training courses. Bhairab IT Zone will train you how to earn

online and make freelancing your main source of income. Bhairab IT Zone is the first freelancing training institute in Bhairab Bazar. You'll learn freelance from professional freelancers and earn in real. Now start your journey from Bhairab Bazar.We are providing 100% job support for our students. We have well-qualified trainers for web design and development, professional WordPress development and customization, and creative graphic design courses in Bhairab Bazar, Kishoreganj, Dhaka, Bangladesh.

ফ্রিল্যান্সিং এ কোন কাজ নতুনদের জন্য সহজ -ফ্রিল্যান্সিং – বর্তমানে সবচেয়ে আলোচিত এবং প্রশংসিত একটা পেশা হিসেবে জনপ্রিয়...
31/12/2023

ফ্রিল্যান্সিং এ কোন কাজ নতুনদের জন্য সহজ -

ফ্রিল্যান্সিং – বর্তমানে সবচেয়ে আলোচিত এবং প্রশংসিত একটা পেশা হিসেবে জনপ্রিয়তা লাভ করছে। এখানে বেশির ভাগ ফ্রিল্যান্সাররাই বেকার জনগোষ্ঠী থেকে উঠে আসা যুবক।

প্রত্যেক বছর যখন জাতীয় বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে লাখ লাখ শিক্ষার্থী পাশ করে বের হয় তখন কিন্তু সবাই ই চাকুরি পায় না। হ্যাঁ, কেউ কেউ হয়তো পায় কিন্তু সেটা হাতে গোনা কয়েকজন মাত্র।

আর বাকিরা যাদের টাকা আছে বা ঋণ নেয়ার এবং পরিশোধ করার সামর্থ্য আছে তাদের মধ্যে কেউ কেউ ব্যবসা করে, কেউ বিদেশে চলে যায়, কেউ চাষবাস করে বা খামার দিয়ে নিজের ভবিষ্যত দাঁড় করানোর চেষ্ঠা করে।

কিন্তু, আমাদের বাংলাদেশের বেশির ভাগ যুবকই চাকুরি করতে পছন্দ করে, ফলে আশানুরূপ চাকুরি করতে না পারায় তাদের মধ্যে বিভিন্ন ধরণের হতাশা কাজ করে।

চাকুরীর বাজারে মন্দা দেখা দেয়ার ফলে যখন চারিদিকে শুধু অন্ধকার জগতের কালো হাতছানি, তখনই কিছু উদ্যমী যুবকদল সেই ডাক কে উপেক্ষা করে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং করে অনলাইনে তাদের ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেয়।

এখন আমাদের দেশের লক্ষ লক্ষ যুবকরা বিদেশ থেকে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন বিদেশি রেমিটেন্স নিয়ে আসছে। যা আমাদের দেশকে বিশ্বের দরবারে আলাদাভাবে রিপ্রেজেন্ট করার পাশাপাশি দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখছে।

আপনিও কি ফ্রিল্যান্সিং করে ঘরে বসে আয় করতে চান? তাহলে আজই কিছু ছোট ছোট কিংবা সহজ কয়েকটি কাজ দিয়ে ফ্রিল্যান্সিং করা শুরু করে দিন।

আসুন তাহলে এখন জেনে নিই – ফ্রিল্যান্সিং এ কোন কাজ নতুনদের জন্য সহজ…

ফ্রিল্যান্সিং এ তো অনেক ধরণের কাজের ক্যাটাগরি রয়েছে, যেমনঃ গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডাটা এন্ট্রি, এস ই ও, ওয়েব ডেভেলপমেন্ট এন্ড কাস্টমাইজেশন সহ আরোও অনেক মেইন ক্যাটাগরি আছে যেগুলো আপনার কাজের জন্য সিলেক্ট করতে পারেন।

প্রথমেই মেইন ক্যাটাগরি দিয়ে কাজ শুরু করতে যাবেন না, কারণ ঐ কাজ গুলো এক্সপার্ট লেভেলের কাজ, যখন আপনি সব গুলো ক্যাটাগরিতে এক্সপার্ট হয়ে যাবেন তখন ঐ বড় বড় কাজ গুলো করবেন।

তাহলে এখন নিশ্চয় ভাবছেন যে “তাহলে কিভাবে শুরু করবো?” জ্বী, তার উত্তর হলো “আপনি প্রথমে সাব ক্যাটাগরি দিয়ে শুরু করবেন”।

পুরো আর্টিকেলের লিংক - https://bhairabitzone.com/easy-freelancing-job-for-beginners/

আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরোও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটঃ https://bhairabitzone.com/

এছাড়াও যদি আমাদের 'ফ্রী সেমিনারে' জয়েন হতে চান তাহলে নিচের ফর্মটি ফিলাপ করুনঃ
https://bhairabitzone.com/free-seminar/

ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয়?আমাদের দেশের প্রায় ৬ লাখেরও বেশি মানুষ ফ্রিল্যান্সিং পেশার সাথে জড়িত। এই ফ্রিল্...
30/12/2023

ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয়?

আমাদের দেশের প্রায় ৬ লাখেরও বেশি মানুষ ফ্রিল্যান্সিং পেশার সাথে জড়িত। এই ফ্রিল্যান্সিং করার মাধ্যমেই অনেক মানুষ তাদের অভিশ্বাপময় বেকার জীবন থেকে মুক্ত হয়ে সুন্দর ভাবে তাদের দিন অতিবাহিত করতে পারছে। প্রত্যেক বছর বিদেশ থেকে ফ্রিল্যান্সারদের মাধ্যমে প্রায় ১০ কোটি ডলার রেমিটেন্স বাংলাদেশে প্রবেশ করছে। যা আমাদের দেশের বেকার সমস্যা দূরীকরণে এবং বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

** ফ্রিল্যান্সিং এর টাকা যেভাবে ট্রান্সফার করবেন -
কিছু কিছু মার্কেটপ্লেস থেকে সরাসরি টাকা তোলা গেলেও সব মার্কেটপ্লেস থেকে সরাসরি টাকা তোলা যায় না। তখন সেই টাকা টা তোলার জন্য বিশেষ কিছু অনলাইনের সার্ভিস ব্যবহার করতে হয় কিংবা বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়। যেমন বিভিন্ন ব্যাংক, কার্ড, এজেন্ট ব্যাংক সহ আরো অনেক ধরণের পদ্ধতির দ্বারা টাকা তুলতে হয়।

এমনিতে সাধারণত, আপনার উপার্জিত টাকা আপনার মার্কেটপ্লেসের [upwork.com, freelancer.com, peopleperhour.com, guru.com, 99designs.com, graphicriver.net, themeforest.net] একাউন্টেই ডলার হিসেবে জমা থাকে। যখন লেনদেন কিংবা উত্তোলনের প্রয়োজন পড়ে তখন যেকোনো মানি ট্রান্সফার সার্ভিসের মাধ্যমে আপনি নিজের ব্যাংক একাউন্টে উক্ত টাকা ট্রান্সফার করে নিতে পারেন। এক্ষেত্রে টাকা ট্রান্সফারের সময় বিভিন্ন মার্কেটপ্লেস ভেদে আপনার উত্তলিত টাকার পরিমাণের উপর একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ কেটে নেওয়া হবে। আবার নিজের দেশের ব্যাংকে টাকা টান্সফার হওয়ার পর সেখান থেকেও ব্যাংক চার্জ কাটতে পারে।

যেহেতু আপনি ইন্টারন্যাশনাল ভাবে লেনদেন করছেন সেহেতু Swift Code এর প্রয়োজন পড়তে পারে। এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি আপনার যে ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করে এনেছেন সেই ব্যাংকের Swift Code টা যেন আপনার মনে থাকে। ভুলে গেলেও সমস্যা নেই, সেই ব্যাংকের কোনো কর্মকর্তাকে জিজ্ঞেস করলে কিংবা গুগলে সেই ব্যাংকের নাম লিখে Swift Code এর জন্য সার্চ করলেই পেয়ে যাবেন।

পুরো আর্টিকেলের লিংক - https://bhairabitzone.com/withdraw-money-from-freelancing-work/

আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরোও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটঃ https://bhairabitzone.com/

এছাড়াও যদি আমাদের 'ফ্রী সেমিনারে' জয়েন হতে চান তাহলে নিচের ফর্মটি ফিলাপ করুনঃ
https://bhairabitzone.com/free-seminar/

ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি? এদের মধ্যে পার্থক্য ফ্রিল্যান্সিং কি?ফ্রিল্যান্সার শব্দটি সর্বপ্রথম ১৮১৯ সালে Walter Scot...
28/12/2023

ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি? এদের মধ্যে পার্থক্য

ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সার শব্দটি সর্বপ্রথম ১৮১৯ সালে Walter Scott নামক একজন লেখকের বইতে ছাপা হয়। এরপর থেকেই শুরু হয় ফ্রিল্যান্সিং নিয়ে নানারকম জল্পনা কল্পনা। ফ্রিল্যান্সিং কাকে বলে? ফ্রিল্যান্সিং কেন করবো? ফ্রিল্যান্সিং এ দক্ষ হতে হলে কি কি প্রয়োজন? সহ নানা রকমের সব প্রশ্নের উদ্ভব হতে শুরু করে।

ফ্রি (Free) শব্দের অর্থ হলো ‘মুক্ত’ এবং ল্যান্স (lance) শব্দের অর্থ হলো ‘যন্ত্রপাতি’ যেগুলোর দ্বারা কোনো কাজ করা হয়। অর্থাৎ Freelancing এর পুরো অর্থ দাড়ায় “এমন কোনো কাজ করা যেটা মুক্ত বা স্বাধীন”।

ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। হোক সেটা দেশের ভিতরের কিংবা দেশের বাইরের।

এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার ইচ্ছেমতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। এখানে কাজ করার ক্ষেত্রে জায়গাভেদে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আপনি চাইলেই এই কাজ অফিসে বসে করতে পারেন আবার ঘরে বসেও করতে পারেন।

আউটসোর্সিং কি?
ইংরেজী শব্দ Outside Resourcing এর সংক্ষিপ্ত রুপই হলো “আউটসোর্সিং”। ১৯৮৯ সালের দিকে সর্বপ্রথম আউটসোর্সিংশব্দটির উদ্ভব হয় এবং এটাকে প্রথম একটি বিজনেস স্ট্র্যাটেজি হিসেবে দেখা হয়। পরে ১৯৯০ এর দশকে এই বিষয়টিকে ব্যবসায়িক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকেই আউটসোর্সিং সম্পর্কে মানুষের নানা রকম আগ্রহ সৃষ্টি হতে থাকে।

আউট(Out) শব্দের অর্থ ‘বাইরে’ এবং সোর্স (Source) শব্দের অর্থ ‘উৎস’। অর্থাৎ Outsourcing এর পুরো অর্থ দাড়ায় “বাহিরের কোনো উৎস হতে কাজ করিয়ে আনা”।

আউটসোর্সিং এর অর্থ হলো কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির কাজ বাহিরের কোনো সোর্স বা উৎস হতে করিয়ে নেওয়ার প্রক্রিয়া। যেমন ধরুন – “আপনার কোম্পানির একটা কাজ করানোর জন্য কোম্পানির ভিতরে কোনো যোগ্য লোক খুঁজে পাচ্ছেন না। এমতাবস্তায় আপনি বাইরের কোনো ফ্রিল্যান্সারকে এই কাজ টা করে দেওয়ার বিনিময়ে কিছু অর্থ অফার করলেন এবং সে উক্ত কাজটি করে দিতে রাজি হলো। ব্যাস, এটাকেই বলে আউটসোর্সিং”।

অর্থাৎ, আপনার কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের কাজ যখন আপনি নির্দিষ্ট পারিশ্রমিক প্রদানের বিনিময়ে কোম্পানির বাইরের কোনো সোর্স হতে যেকোনো ধরণের অনলাইন বা অফলাইন ভিত্তিক কাজ করিয়ে নেন তখনই আপনি আউটসোর্সিং এর আওতায় অন্তর্ভুক্ত হয়ে যান।

সহজ কথায়, ‘একজন ফ্রিল্যান্সার যে কাজে পারদর্শী তাকে দিয়ে সেই কাজ করিয়ে নেওয়ার বিনিমিয়ে আপনি যে অর্থ প্রদান করেন, সেটাকেই মূলত আউটসোর্সিং বলা হয়ে থাকে।

পুরো আর্টিকেলের লিংক - https://bhairabitzone.com/what-is-freelancing-and-outsourcing/

আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরোও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটঃ https://bhairabitzone.com/

এছাড়াও যদি আমাদের 'ফ্রী সেমিনারে' জয়েন হতে চান তাহলে নিচের ফর্মটি ফিলাপ করুনঃ
https://bhairabitzone.com/free-seminar/

ফ্রিল্যান্সিং করে যে কাজে বেশি টাকা আয় করতে পারবেন - ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে অনলাইনে কোনো কাজ করে তার বিনিময়ে অর্থ...
27/12/2023

ফ্রিল্যান্সিং করে যে কাজে বেশি টাকা আয় করতে পারবেন -

ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে অনলাইনে কোনো কাজ করে তার বিনিময়ে অর্থ দাবী করাকেই বলে ফ্রিল্যান্সিং, আর যে এই কাজগুলো করে দিচ্ছে তাকে বলা হয় ফ্রিল্যান্সার। এই ফ্রিল্যান্সিং কাজটাকে অনেকেই মুক্তপেশা বলে অভিহিত করে থাকেন, কারণ এই পেশাতে আপনি যখন খুশি কাজ করতে পারবেন, নিজের ইচ্ছেমত কাজ সিলেক্ট করতে পারবেন, আবার যখন খুশি কাজ ছেড়েও দিতে পারবেন।

এতোক্ষণ যা যা বললাম এগুলো সব আজ থেকে ৪-৫ বছর আগের কথা। এখনকার ফ্রিল্যান্সিং যুগে আপনার স্কিল না থাকলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে টিকতেও পারবেন না। বর্তমান ফ্রিল্যান্সিং বাজার এখন প্রতিযোগিতামূলক একটি যুদ্ধক্ষেত্র হিসেবে রুপ লাভ করেছে। এখানে এখন আয় করা তো দূর, কাজ পাওয়াটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কারণ এখন প্রতিযোগিতার সাথে সাথে প্রতিযোগিদের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে।

একটি সাধারণ জব পোস্টের জন্য হাজার হাজার বিড পড়ে যার কারনে অনেক ফ্রিল্যান্সাররা হুমরি খেয়ে পড়ে এবং অনেকেই ব্যর্থ হয়। যারা ব্যর্থ হয় তাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে তারা কোন কাজের জন্য বিড করবেন বা কোন কাজ দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন যাতে তাদের চাহিদা বাড়ে। আজকে আমি আপনাদের সামনে কিছু মার্কেটপ্লেসের চাহিদা সম্পন্ন ফ্রিল্যান্সিং কাজের রিসার্চ নিয়ে হাজির হয়েছি যেগুলো আপনাদের বেশি টাকা আয় করতে সাহায্য করবে।

ফ্রিল্যান্সিং করে যে কাজে বেশি টাকা আয় করতে পারবেন সেই চাহিদা সম্পন্ন কাজগুলোর রিসার্চ লিস্ট নিচে দেওয়া হলোঃ

(১) সফটওয়্যার ডেভেলপমেন্ট
প্রোগ্রামিং এর কাজগুলো বিশেষ করে কম্পিউটার সফটওয়্যার এবং মোবাইল অ্যাপ্স ডেভেলপমেন্টের জন্য ফ্রিল্যান্সারদের অনেক চাহিদা রয়েছে। কারণ এটা এমন একটি দক্ষতা সম্পন্ন কাজ যা সবার দ্বারা হয় না, যার ফলে এই কাজের পারিশ্রমিকও বেশি। আপনি চাইলে সফটওয়্যার ডেভেলপমেন্ট এর কাজ শিখে প্রতি ঘন্টায় ৭০ থেকে ৮০ ডলার আয় করতে পারেন।

সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আপনি নিম্নোক্ত ল্যাঙ্গুয়েজ গুলো আয়ত্ত করে ফেলতে পারেন…

জাভাস্ক্রিপ্ট (JavaScript)
সি প্লাস প্লাস (C++)
পাইথন (Python)
জাভা (Java)
সি (C)

সবচেয়ে বেশি আয়ের কাজগুলোর মধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্ট এর কাজ টি অন্যতম। আপনি যদি এই কাজটিই করবেন বলে ঠিক করে থাকেন তাহলে উপরের যেকোনো একটি ল্যাঙ্গুয়েজ শিখে কাজ করা শুরু করতে পারেন। তবে বলে রাখা ভালো, সবগুলো একসাথে শিখতে যাবেন না, তাহলে সব জটপাকিয়ে যাবে। একটা একটা করে শিখে সেটাতে দক্ষ হয়ে তারপর আরেকটাতে যাবেন।

পুরো আর্টিকেলের লিংক - https://bhairabitzone.com/top-freelancing-income-professions/

আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরোও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটঃ https://bhairabitzone.com/

এছাড়াও যদি আমাদের 'ফ্রী সেমিনারে' জয়েন হতে চান তাহলে নিচের ফর্মটি ফিলাপ করুনঃ
https://bhairabitzone.com/free-seminar/

বাংলা টাইফোগ্রাফি কিভাবে করা যায় এবং সাধারণ ধারনা - “টাইপোগ্রাফি” শব্দটিকে আমরা খুব ভালো করেই জানি ক্যালিগ্রাফি নামে। ট...
26/12/2023

বাংলা টাইফোগ্রাফি কিভাবে করা যায় এবং সাধারণ ধারনা -

“টাইপোগ্রাফি” শব্দটিকে আমরা খুব ভালো করেই জানি ক্যালিগ্রাফি নামে। টাইপোগ্রাফির যাত্রা টা অনেক পুরোনো কিংবা লম্বা হলেও বাংলায় ক্যালিগ্রাফির যাত্রা টা অতটাও দীর্ঘ নয়। কিন্তু তারপরও বাংলায় টাইপোগ্রাফির চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন ধরণের কলার মাধ্যমে একটা অক্ষরকে যে কতোটা নিপুণভাবে এবং কতগুলো দৃষ্টিনন্দন রুপে সাজানো যেতে পারে তারই প্রমাণ হলো বাংলা টাইপোগ্রাফি।

বাংলা টাইপোগ্রাফি বা টাইপোগ্রাফি মূলত গ্রাফিক ডিজাইন এর একটি অংশ, বর্তমানে টাইপোগ্রাফির চাহিদা বাড়ার কারনে অনেক ডিজাইনাররাই বেশির ভাগ “টাইপোগ্রাফি” দিয়ে লগো ডিজাইনের কাজ করে থাকেন। সেটা হোক বাংলা কিংবা অন্য যেকোনো ধরণের ভাষা। তাই আপনিও বা বাদ থাকবেন কেন? যেহেতু টাইপোগ্রাফি করেও অনেক টাকা ইনকাম করা যায়, সেহেতু ইল্যুস্ট্রেটর এবং ফটোশপ এর কাজ শিখে এখনই নেমে পড়ুন টাইপোগ্রাফির মাধ্যমে আয় করতে।

** টাইপোগ্রাফিতে ক্রিয়েটিভিটি -
টাইপোগ্রাফি কিন্তু এতটাও কঠিন কিংবা আহামরি কিছু না, আবার অতটা সিম্পলও না। এটা পুরোটাই আপনার ক্রিয়েটিভিটি এবং নিত্য নতুন চিন্তা ধারার থেকে সৃষ্টি হওয়ার মতো একটি জিনিস। আপনি নিশ্চয় বাংলার সবগুলো বর্ণমালা চেনেন এবং বানান সম্পর্কেও পুরোপুরি ধারণা আছে? টাইপোগ্রাফি করতে কিন্তু এটাই যথেষ্ট নয়। এর মাধ্যমে আপনি বড়জোর লিখালিখি করতে পারবেন কিন্তু টাইপোগ্রাফি করতে পারবেন না।

তার জন্য আপনাকে খাতা কলম নিয়ে প্রতিনিয়ত ডিজাইন করতে হবে, একটা অক্ষরকে কত কত ভাবে ঘুড়িয়ে পেচিয়ে লিখা যায় সেটা আবিষ্কার করতে হবে, তবে খেয়াল রাখতে হবে যাতে অক্ষরটা জেনে বুঝা যায়, আপনি যদি টাইপোগ্রাফি করতে গিয়ে অক্ষরের বোধগম্যতা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এটাকে টাইপোগ্রাফি বলা যাবে না।

অক্ষরের স্পষ্টতা বজায় রেখে তার মধ্যে নানা রকম কালার, শ্যাডো, শেইপ, ফিল্টার ও ইফেক্ট দিয়ে তৈরি করে ফেলতে পারেন একটা নাম, পোস্ট, ব্যানার কিংবা একটা লগো।

পুরো আর্টিকেলের লিংক - https://bhairabitzone.com/bangla-typography-basic-knowledge/

আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরোও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটঃ https://bhairabitzone.com/

এছাড়াও যদি আমাদের 'ফ্রী সেমিনারে' জয়েন হতে চান তাহলে নিচের ফর্মটি ফিলাপ করুনঃ
https://bhairabitzone.com/free-seminar/

বাংলাদেশে ফ্রিল্যান্সিং আয় - প্রায় ১৭ কোটি জনসংখ্যারএই দেশ বাংলাদেশ। বৈশ্বিক ডিজিটালাইজেশনের দিকে বাংলাদেশ দিন দিন এগি...
25/12/2023

বাংলাদেশে ফ্রিল্যান্সিং আয় -

প্রায় ১৭ কোটি জনসংখ্যারএই দেশ বাংলাদেশ। বৈশ্বিক ডিজিটালাইজেশনের দিকে বাংলাদেশ দিন দিন এগিয়ে যাচ্ছে। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে আমাদের দেশ স্বাবলম্বী হয়ে উঠার পাশাপাশি বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসেবেও নাম লিখিয়েছে।

কিন্তু আমাদের দেশ সবদিক দিয়ে এগিয়ে থাকলেও বেকারত্ব দূরীকরণের দিক দিয়ে পিছিয়ে। কারণ আমাদের দেশের অধিকাংশ যুবক ই বেকার। “আন্তর্জাতিক শ্রম সংস্থা”র একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, মহামারির আগে – ‘এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৮টি দেশের মধ্যে ‌উচ্চশিক্ষিত বেকারত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়’।

আমাদের দেশে উচ্চশিক্ষিতদের মধ্যে স্নাতকোত্তর পর্যায়ে বেকারত্বের হার প্রায় ৩৪ শতাংশ আর স্নাতক পর্যায়ে এই হার প্রায় ৩৭ শতাংশ। এশীয় প্রশান্ত অঞ্চলে মহামারির আগের বছর ২০১৯ সালে বেকার জনগোষ্ঠীর যে সংখ্যা ছিল, ২০২২ সালে এই সংখ্যার প্রায় অর্ধকোটি বেড়েছে। সূত্র-( বিবিসি নিউজ বাংলা )

কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এতো কিছুর পরও আমাদের দেশের রেমিটেন্স এতো বৃদ্ধি পাচ্ছে কিভাবে? এই যে বিলিয়ন বিলিয়ন রেমিটেন্স বাংলাদেশে ঢুকছে এগুলো কাদের মাধ্যমে? এর উত্তর কিন্তু দুইটা – (এক) যারা প্রবাসী তাদের মাধ্যমে এবং (দুই) ফ্রিল্যান্সারদের মাধ্যমে।

এখন আরেকটা প্রশ্ন – ফ্রিল্যান্সিং কি বা ফ্রিল্যান্সার কারা? তার উত্তর হলো – “যারা বেকারত্বের বুঝা বইতে নারাজ বা সমাজকে বেকারমুক্ত করতে এবং দেশের উন্নয়নের লক্ষ্যে অনলাইনের মাধ্যমের নিজের ক্যারিয়ার গড়ে তোলার যে অদম্য লড়াই, সেই লড়াইয়ের একেক জন সৈনিকই হলেন একেক জন ফ্রিল্যান্সার”।

পুরো বিশ্বজুড়ে বৈশ্বিকভাবে বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ৬ লাখেরও বেশি ফ্রিল্যান্সার কাজ করেন, যাদের মধ্যে প্রায় ৫ লাখের মতো ফ্রিল্যান্সার পার্ট-টাইম এবং ফুল-টাইম বা নিয়মিত কাজ করছেন। যাদের মাধ্যমে প্রতিবছর আমাদের দেশে প্রায় ১০ কোটি ডলারেরও বেশি বৈদেশিক মুদ্রা আসছে। যা বাংলাদেশী টাকায় ৮৫০ কোটি টাকা, প্রতি ডলারে ৮৫ টাকা ধরে। সূত্র-( যুগান্তর )

পুরো আর্টিকেলের লিংক - https://bhairabitzone.com/freelancing-income-in-bangladesh/

আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরোও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটঃ https://bhairabitzone.com/

এছাড়াও যদি আমাদের 'ফ্রী সেমিনারে' জয়েন হতে চান তাহলে নিচের ফর্মটি ফিলাপ করুনঃ
https://bhairabitzone.com/free-seminar/

CANVA দিয়ে কি কি কাজ করা যায় এবং অনলাইন ইনকাম - ক্যানভা ডিজাইন কি? (পার্ট ১) এর মধ্যে আমরা আলোচনা করেছিলাম কিভাবে ক্যা...
24/12/2023

CANVA দিয়ে কি কি কাজ করা যায় এবং অনলাইন ইনকাম -

ক্যানভা ডিজাইন কি? (পার্ট ১) এর মধ্যে আমরা আলোচনা করেছিলাম কিভাবে ক্যানভা একাউন্ট খুলতে হয় এবং একাউন্ট খোলার পর ক্যানভার বিভিন্ন টুলসের এর ব্যবহার কিভাবে করতে হয় সেই সম্পর্কে।

যদিও সেখানে ক্যানভা দিয়ে আরোও কি কি করা যায় সে সম্পর্কে বলার কথা ছিলো কিন্তু আর্টিকেল বড় হয়ে যাওয়া্র কারনে এটাকে দুটো পার্টে ভাগ করতে হয়েছে।

আশা করছি আপনারা প্রথম পার্ট পড়েই দ্বিতীয় পার্টে এসেছেন, যদি না পরে থাকেন তাহলে অনুরোধ করবো প্রথম পার্ট টি পড়ে আশার জন্য। ক্যানভা ডিজাইন কি?

** ক্যানভা কি?
ক্যানভা ডিজাইন কি? যদিও ধরে নিচ্ছি আপনারা এর সম্পর্কে পূর্বের আর্টিকেলটি পড়ে ইতোমধ্যে মোটামুটি ধারণা নিয়ে ফেলেছেন। তাও আবার বলছি, “ক্যানভা হলো অনলাইনের মাধ্যমে ইনফোগ্রাফিক্স, গ্রাফিক্স ডিজাইন এবং যাবতীয় পোস্টিং ডিজাইন করার একটি উন্মুক্ত বিদেশি প্ল্যাটফর্ম, যেখানে আপনি একাউন্ট খোলার মাধ্যমে নিজের ইচ্ছেমতো টুলস ও ক্যাটাগরি ব্যবহারের দ্বারা সেগুলোকে ডিজাইন করে বিনামূল্যে ডাউনলোড করতে পারার একটি সফটওয়্যার বা অ্যাপ।

** ক্যানভা দিয়ে কি গ্রাফিক্স ডিজাইন করা যায়?
তার উত্তর হলো – হ্যাঁ, করা যায়। অনেক ফ্রিল্যান্সার এবং ডিজাইনাররা আছেন যারা ক্যানভা দিয়ে ডিজাইন করে থাকেন। এমনকি তারা এই ক্যানভার মাধ্যমে প্রয়োজনীয় ইমেজ ও টেমপ্লেট তৈরি করে সেটাকে ফেসবুক এবং ইউটিউবেও ব্যবহার করে থাকেন।

আপনি চাইলে যেকোনো ধরণের পোস্ট ডিজাইন করতে পারবেন, যেমনঃ ফেসবুক পোস্ট, ইন্সটাগ্রাম পোস্ট, টুইটার পোস্ট, লিঙ্কডইন পোস্ট, ভিডিও পোস্ট সহ আরোও অসংখ্য রকমের ডিজাইন।

পুরো আর্টিকেলের লিংক - https://bhairabitzone.com/canva-design-and-earning/

আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরোও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটঃ https://bhairabitzone.com/

এছাড়াও যদি আমাদের 'ফ্রী সেমিনারে' জয়েন হতে চান তাহলে নিচের ফর্মটি ফিলাপ করুনঃ
https://bhairabitzone.com/free-seminar/

ক্যানভা ডিজাইন কি?বর্তমানে ডিজিটালের যুগে আমাদের সবারই প্রায় গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন পড়ে। স্কুলের বই, নিউজপেপার, প...
23/12/2023

ক্যানভা ডিজাইন কি?

বর্তমানে ডিজিটালের যুগে আমাদের সবারই প্রায় গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন পড়ে। স্কুলের বই, নিউজপেপার, পোস্টার লিফলেট, ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড, টিকেট, ম্যাগাজিন, পোশাকের ডিজাইন, জুতার ডিজাইন, মোবাইল বা কম্পিউটারের ডিজাইন সব কিছুই গ্রাফিক্স ডিজাইনের আওতাধীন। এ সব কিছুই বাস্তবে রুপ পাওয়ার আগে ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ ছিলো।

উপরোক্ত বস্তুগুলোর ডিজাইন অনেক ভাবেই করা সম্ভব, যেমনঃ ফটোশপের দ্বারা, ফিগমার দ্বারা, ইল্যুস্ট্রেটরের দ্বারা ও আরোও অসংখ্য গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে উক্ত ডিজাইনগুলো করা যায়।

আজকে কিন্তু আমরা ভিন্ন একটা গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার বা এপ্স নিয়ে আলোচনা করব। উপরের উল্লেখিত কোনো গ্রাফিক্স ডিজাইন নিয়ে আলোচনা করব না। আজকে যে সফটওয়্যার বা এপ্স নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যানভা।

“ক্যানভা কি? বা ক্যানভা ডিজাইন কি? ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করব? ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন করা যায় কি না?” আজকেসকল প্রশ্নের উত্তর দিবো এই আর্টিকেলে। তার সাথে “কিভাবে ক্যানভা একাউন্ট খুলতে হয়, ক্যানভা টুলসের ব্যবহার, ক্যানভার ফ্রি ফিচারস এন্ড প্রো ফিচারস এর ব্যবহার, ক্যানভা দিয়ে কি কি কাজ করা যায়? এবং ক্যানভা দিয়ে ডিজাইন করে ইনকাম করা যায় কি না?” সহ সকল ধরণের খুঁটিনাটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো।

তাহলে আসুন শুরু করা যাক, প্রথমেই আমরা জানব কিভাবে ক্যানভা একাউন্ট খুলতে হয়। ক্যানভাতে একাউন্ট খোলতে শুধু ইমেইল আইডি ছাড়া আর তেমন কিছুর প্রয়োজন পড়ে না।

কিভাবে ক্যানভা একাউন্ট খোলতে হয়?
ক্যানভাতে একাউন্ট খুলতে হলে প্রথমেই আপনাকে গুগলে গিয়ে canva.com লিখে সার্চ করতে হবে। তারপর গুগল আপনাকে ক্যানভার মেইন পেইজে নিয়ে যাবে, সেখানে দেখতে পারবেন সাইটের উপরের কর্নারে ডানপাশে দুইটা অপশন আছে। একটি হলো Sign Up এবং অপরটি হলো Log in আপনার যেহেতু একাউন্ট খোলা নেই সেহেতু আপনি লগ ইনে ক্লিক না করে সাইন আপে ক্লিক করবেন।

তারপর সেখানে আপনার নাম, জিমেইল আইডি এবং একটা মনে রাখার মতো পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করে দিন, ব্যাস…! আপনার একাউন্ট তৈরি। এখন আপনি যত খুশি যেভাবে খুশি ডিজাইন করতে পারেন।

পুরো আর্টিকেলের লিংক - https://bhairabitzone.com/what-is-canva-design/

আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরোও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটঃ https://bhairabitzone.com/

এছাড়াও যদি আমাদের 'ফ্রী সেমিনারে' জয়েন হতে চান তাহলে নিচের ফর্মটি ফিলাপ করুনঃ
https://bhairabitzone.com/free-seminar/

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করার উপায় - বর্তমানে সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় ইনকামের মাধ্যম হলো ফিল্যান্সিং। ফ্র...
21/12/2023

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করার উপায় -

বর্তমানে সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় ইনকামের মাধ্যম হলো ফিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর সম্পর্কে মোটামুটি ধারণা নেই এমন মানুষ খুব কমই রয়েছে এখন।

কিন্তু যারা এখনোও জানেন না ফ্রিল্যান্সিং কি – ফ্রিল্যান্সিং কেন করবো – ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করবো, তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ তারা আগে উপরের আর্টিকেলগুলো পড়ে তারপর এই আর্টিকেলটি পড়ুন।

আজ আমরা আলোচনা করবো মোবাইল দিয়ে কীভাবে ফ্রিল্যান্সিং করে আয় করা যায় সেই সম্পর্কে। প্রথমে আসি আমরা মোবাইল দিয়ে ফ্রীল্যান্সিং কেন করবো?

আমাদের আশে পাশে অনেকই আছেন যারা ফ্রীল্যান্সার হতে চান, কিন্তু তাদের ফ্রিল্যান্সিং শুরু করার পথে যেটা প্রধান বাঁধা হয়ে দাঁড়ায় সেটা হলো একটি ভালোমানের ল্যাপটপ বা কম্পিউটার।

তাই প্রবল ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও যারা ভালোমানের ল্যাপটপ বা কম্পিউটার এর অভাবে ফ্রীল্যান্সিং করতে পারছেন না, তাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেল।

এখন হয়তো অনেকেই ভ্রু কুঁচকে ভাবছেন যে “মোবাইল দিয়ে আবার ফ্রিল্যান্সিং করা যায় নাকি? আর করা গেলেও কতো টাকাই বা ইনকাম করা যাবে?”

যারা এরকমটা ভাবেন আজকের আলোচনাটা মূলত তাদের জন্যই।

পৃথিবীতে এখন আর এমন কিছুই নেই যা অসম্ভব বা মানুষ করতে পারে না। বর্তমানে হাই এবং এডভান্সড টেকনোলজির যুগে মোবাইল দিয়েও আয় করা সম্ভব।

এখন মোবাইল দিয়ে সেসব কাজ করা যায় যেটা একসময় কম্পিউটার দিয়েও করার কথা প্রায় অসম্ভব বলে মনে হতো।

এখনকার ছোট ছোট বাচ্চারা মোবাইল দিয়ে পাবজি – ফ্রি ফায়ার এর মতো বড় বড় লোডের গেইম খেলে যেগুলো একটা সময় কম্পিউটারের মধ্যে খেলাও অসম্ভব ছিলো।

দিন বদলের সাথে সাথে সব কিছুই ধীরে ধীরে হাতের মুঠোই আসতে শুরু করায় মানুষ এখন সব কিছুতেই শর্টকাট খোঁজে। তাই আজ থেকে ৫-১০ বছর আগে যে কাজ মানুষ কম্পিউটারে করত সে কাজ এখন মানুষ মোবাইল দিয়েই করে ফেলে।

এ সব কিছুই সম্ভব হয়েছে উন্নতমানের প্রযুক্তি তথা টেকনোলজির বদৌলতে। তাহলে, আসুন জেনে নিই কিভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করার উপায় গুলোর সম্পর্কে –

পুরো আর্টিকেলের লিংক - https://bhairabitzone.com/ways-to-earn-freelancing-with-mobile/

আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরোও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটঃ https://bhairabitzone.com/

এছাড়াও যদি আমাদের 'ফ্রী সেমিনারে' জয়েন হতে চান তাহলে নিচের ফর্মটি ফিলাপ করুনঃ
https://bhairabitzone.com/free-seminar/

আউটসোর্সিং শেখার বইআউটসোর্সিং কি?আউটসোর্সিং এর অর্থ হলো কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির কাজ অন্য কোনো সোর্স বা উৎস হতে করিয...
20/12/2023

আউটসোর্সিং শেখার বই

আউটসোর্সিং কি?
আউটসোর্সিং এর অর্থ হলো কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির কাজ অন্য কোনো সোর্স বা উৎস হতে করিয়ে নেওয়ার প্রক্রিয়া। তার মানে হলো – আপনি আউটসোর্সিং করছেন না বরং আপনাকে দিয়ে আউটসোর্সিং করানো হচ্ছে।

অর্থাৎ আপনি নির্দিষ্ট কোনো পারিশ্রমিকের বিনিময়ে অন্য কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের যেকোনো ধরণের অনলাইন বা অফলাইন ভিত্তিক কাজ করে দেওয়ার মাধ্যমে আউটসোর্সিং এর আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন।

আপনি যে কাজে পারদর্শী সেই কাজের বিনিমিয়ে যে অর্থ প্রাপ্ত হোন, সেটাকে আউটসোর্সিং বলা হয়ে থাকে। এরকম বাইরের উৎস থেকে লোক নেওয়ার অনেক গুলো প্ল্যাটফর্ম রয়েছে যেমনঃ ফাইভার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার ইত্যাদি।

এমনিতে তো আমাদের জীবনের চাকা ঘুড়ানোর জন্য আমাদের কাছে অনেক ধরনের অপশন বা চয়েজ রয়েছে। কেউ চাকুরী করে দিনাতিপাত করার সিদ্ধান্ত নিচ্ছে, তো কেউ আউটসোর্সিং করে ঘরে বসে আয় করার কথা ভাবছে।

আবার কেউ অনলাইন বিজনেস কিভাবে শুরু করতে হয় সেই সম্পর্কে চিন্তাভাবনা করছে, তো কেউ চাকুরী ছেড়ে ফ্রিল্যান্সিং কেন করবো সেই বিষয় নিয়ে গুগল ও ইউটিউবে ঘাটাঘাটি করছে।

আপনি যদি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করতে চান তাহলে আগে আপনাকে ফ্রিল্যান্সিং এ দক্ষ হওয়ার উপায় সম্পর্কে জানতে হবে, যে দক্ষতার বিনিময়ে আপনি টাকা দাবী করতে পারবেন।

আপনি একটা দুইটা আউটসোর্সিং শেখার বই পড়ে সম্পূর্ণ আউটসোর্সিং সম্পর্কে ধারণা নিতে পারবেন না, তার জন্য আপনাকে অবশ্যই প্র্যাক্টিক্যালি কাজ করে সে কাজের প্রতি দক্ষতা অর্জন করতে হবে।

পুরো আর্টিকেলের লিংক - https://bhairabitzone.com/outsourcing-learning-book/

আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরোও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটঃ https://bhairabitzone.com/

এছাড়াও যদি আমাদের 'ফ্রী সেমিনারে' জয়েন হতে চান তাহলে নিচের ফর্মটি ফিলাপ করুনঃ
https://bhairabitzone.com/free-seminar/

ফ্রিল্যান্সিং কেন করব? নতুনদের জন্য গাইডলাইন - আমরা ফ্রিল্যান্সিং কেন করব? জীবনযাত্রার তাগিদে মানুষ কতো কিছুই না করছে। ক...
19/12/2023

ফ্রিল্যান্সিং কেন করব? নতুনদের জন্য গাইডলাইন -

আমরা ফ্রিল্যান্সিং কেন করব? জীবনযাত্রার তাগিদে মানুষ কতো কিছুই না করছে। কেউ চাকুরী করছে, কেউ ব্যবসা করছে, কেউ ওকালতি করছে, তো ফ্রিল্যান্সিং করছে।

এই সব কিছু করার পিছনে সবার একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য, আর সেটা হলো “টাকা উপার্জন করা”। দিন যত পাল্টাচ্ছে মানুষের চাহিদাও ততো বাড়ছে।

আগেকার মানুষদের এতো চাহিদা ছিলো না বিধায় তাদের সুখের ও কমতি ছিলো না। সবার নিজ নিজ জমি ছিলো, সেখান থেকে ফসল-শাকসবজি-ফলমূল উৎপাদন করেই দিনাতি পাত করে ফেলতো।

আস্তে আস্তে দিন বদলাতে শুরু করল, টেকনোলোজির ব্যবহারও বাড়তে শুরু করল, সেই সাথে বদলাতে শুরু করল মানুষের ভাবমূর্তি ও দৃষ্টিভঙ্গি।

সৃষ্টি হতে লাগলো কে কার থেকে বেশি পাবে, কে কার থেকে এগিয়ে থাকবে সেই প্রতিযোগিতাপূর্ণ মনোভাব, যেটা এখনোও পর্যন্ত অব্যাহত আছে।

আর সেজন্যই মানুষ প্রতিনিয়ত কাজের সন্ধানে ছুটে চলেছে, কেউ দেশের ভিতরে তো কেউ দেশের বাহিরে। সবারই প্রায় একই উদ্দেশ্য, আর সেটা হলো অনেক টাকা রোজগার করতে হবে, নিজের পায়ে দাড়াতে হবে, নিজের পরিবারের দায়িত্ব নিতে হবে, নিজের সন্তানাদির ভবিষ্যত গড়ে দিতে হবে সহ আরোও কতো কি! কিন্তু সব কাজেই কি সন্তোষটিজনক টাকা পাওয়া যায়? অবশ্যই না।

আপনি যদি চাকুরী করেন তাহলে একটি নির্দিষ্ট পরিমান মাসিক ইনকাম পাবেন, যদি বিজনেস করেন তাহলে তাহলে লাভ-ক্ষতি-ঝুঁকি সব মিলিয়ে ইনকামের গড়মিল থাকবেই, আর যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি আপনার ইনকামকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

নিজের ইচ্ছেমত কাজ করে নিজের ইচ্ছেমত টাকা ইনকাম করতে পারবেন। আসুন তাহলে জেনে নিই আপনি কেন ফ্রিল্যান্সিং করবেনঃ-

পুরো আর্টিকেলের লিংক - https://bhairabitzone.com/reasons-why-you-should-try-freelancing/

আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরোও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটঃ https://bhairabitzone.com/

এছাড়াও যদি আমাদের 'ফ্রী সেমিনারে' জয়েন হতে চান তাহলে নিচের ফর্মটি ফিলাপ করুনঃ
https://bhairabitzone.com/free-seminar/

ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো?ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো আপনি কি কোনভাবেই বুঝে উঠতে পারছনে না, তাই ...
18/12/2023

ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো?

ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো আপনি কি কোনভাবেই বুঝে উঠতে পারছনে না, তাই আজকেআমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং এ কোন ধরণের কাজের জন্য কোন ল্যাপটপ ভালো

বর্তমানে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় এবং আধুনিক পেশা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করতে শুরু করেছে। ছোট-বড় সকলের কাছে ফ্রিল্যান্সিং সমান ভাবে সমাদৃত হচ্ছে।

কেউ মোবাইলের মাধ্যমে ছোট খাটো মার্কেটিং করে নিজের হাত খরচ চালাচ্ছে তো কেউ ঘরে বসে ডেস্কটপে বসে নিজের ক্যারিয়ার গড়ছে।

আবার কেউ কেউ নিজের পড়াশোনার পাশাপাশি কিংবা দৈনন্দিন কাজের ফাকে ল্যাপটপ নিয়ে বসে পড়ছে ডাটা এন্ট্রি বা সোশ্যাল মার্কেটিং এর মতো কাজ নিয়ে।

মোট কথা হলো যারা ফ্রিল্যান্সিং করছে সবাই ই কমবেশি মোবাইল, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার এবং পাম কম্পিউটার (ট্যাব) সব ধরণের ডিভাইস ই ব্যবহার করে থাকে। কিন্তু সব ডিভাইস ই কি একই রকম সার্ভিস দিতে পারে? অবশ্যই না।

কাজের ধরণ ভিত্তিতে একেক ডিভাইস একেক রকম সার্ভিস দিয়ে থাকে। কারন ফ্রিল্যান্সিং এ ছোট-বড়-সহজ-জটিল সব ধরণের কাজই রয়েছে।

আপনি কখনোই মোবাইল দিয়ে ডেস্কটপের কাজ করতে পারবেন না অথবা ল্যাপটপের মতো আপনার ডেস্কটপকে সহজেই বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন না।

এই বহনযোগ্য সুবিধার জন্যই অনেক ফ্রিল্যান্সাররা যারা প্রতিনিয়ত ভ্রমনরত অবস্থায় থাকে যেমন ব্লগার, রাইটার কিংবা ফটোগ্রাফার তারা ল্যাপটপকে সবসময় প্রাধান্য দিয়ে থাকে। তাহলে আসুন জেনে নিই কাজের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালোঃ-

পুরো আর্টিকেলের লিংক - https://bhairabitzone.com/best-laptop-for-freelancers/

আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরোও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটঃ https://bhairabitzone.com/

এছাড়াও যদি আমাদের 'ফ্রী সেমিনারে' জয়েন হতে চান তাহলে নিচের ফর্মটি ফিলাপ করুনঃ
https://bhairabitzone.com/free-seminar/

Address

Komolpur, New Road
Bhairab Bazar
2350

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801674299840

Alerts

Be the first to know and let us send you an email when Bhairab It Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhairab It Zone:

Share