বিশ্বাস ইলেকট্রিক এন্ড কুলিং ওয়ার্কশপ

  • Home
  • বিশ্বাস ইলেকট্রিক এন্ড কুলিং ওয়ার্কশপ

বিশ্বাস ইলেকট্রিক এন্ড কুলিং ওয়ার্কশপ এখানে এসি, ফ্রিজ, মোটর, ফ্যান সহ যাবতীয় ইলেকট্রিক সামগ্রী মেরামত ও খুচরা যন্ত্রাংশ বিক্রয় করা হয়

🙀🙀ঝড়-বজ্রসহ বৃষ্টির সময় ইলেকট্রনিক্স ডিভাইস সুরক্ষায় কী করবেন⁉️⛈️⛈️এখন বর্ষাকাল সময়। হঠাৎ হঠাৎ ঝড়, বজ্রপাত আর বৃষ্টি শু...
02/08/2024

🙀🙀ঝড়-বজ্রসহ বৃষ্টির সময় ইলেকট্রনিক্স ডিভাইস সুরক্ষায় কী করবেন⁉️

⛈️⛈️এখন বর্ষাকাল সময়। হঠাৎ হঠাৎ ঝড়, বজ্রপাত আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বৃষ্টির সময় টানা দীর্ঘক্ষণ ধরে চলতে পারে বজ্রপাত। 📺📺এই সময় টিভি, ফ্রিজ, ল্যাপটপ বা কম্পিউটার নষ্ট হওয়ার খবর পাওয়া যায় অনেক বেশি। তাই এসময় আপনার ইলেক্ট্রনিকস ডিভাইস সুরক্ষিত রাখতে সতর্ক হন।🥈🥈 চলুন জেনে নেয়া যাক বজ্রপাত বা বৃষ্টির সময় ইলেকট্রনিক্স ডিভাইস কিভাবে সুরক্ষায় রাখবেন।

☔☔ঝড়-বৃষ্টি বা বজ্রপাতের সময় ইলেকট্রনিক্স ডিভাইস সুরক্ষায় যে কাজগুলো করতে পারেন-

১- বাড়ির সব ধরনের 🔌বৈদ্যুতিক সংযোগের সঙ্গে আর্থিং ব্যবস্থা করুন। সম্ভব হলে বজ্রপাতের সময় মেইন লাইনের সঙ্গে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখুন।

২- ফ্রিজ বা এসির সঙ্গে সরাসরি বৈদ্যুতিক সংযোগ থাকলে তা খুলে রাখাই নিরাপদ। এমনকি এসময়🙃 এসি চালানো থেকেও বিরত থাকুন।

৩- বজ্রপাতের সময় ফোন ব্যবহার বিপদজনক নয়। তবে তা ঘরের মধ্যে। ছাদে বা রাস্তায় খোলা জায়গায় থাকলে ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় ফোন ব্যবহার করলে আপনি বজ্রপাতের শিকার হতে পারেন।

৪- বজ্রপাতের সময় বা বৃষ্টি শুরু হওয়ার পর টিভি বন্ধ রাখুন। এই সময় ডিশ বা ইন্টারনেটের সংযোগ খুলে রাখতে পারেন।

৫- ঝড়-বৃষ্টির সময় রাউটার বন্ধ রাখুন। এতে অনেকদিন পর্যন্ত রাউটার ভালো থাকবে। এমনকি এর সঙ্গে সরাসরি কোনো ডিভাইস সংযুক্ত থাকলে সেটিও রক্ষা পাবে।

৬- বজ্রপাতের সময় ল্যাপটপ, স্মার্টফোন কিংবা যে কোনো ডিভাইস চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। চার্জারের সঙ্গে লাগানো থাকলে তা খুলে দিন।

৭- বাড়ির ডেস্কটপ বা কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট সংযোগ থাকলে তা বন্ধ করে দিন। এমনকি এসময় ডেস্কটপ বা ল্যাপটপ চালানো থেকেও বিরত থাকুন। যদিও রাউটারের সঙ্গে ওয়াইফাই সংযোগে থাকা মোবাইল বা ল্যাপটপের ক্ষেত্রে তাদের বজ্রাঘাতে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তবে বাড়ির বিদ্যুতের সঙ্গে ল্যাপটপ বা রাউটারের সংযোগ থাকলে তা বিছিন্ন করে দিন।

🌈🌈এছাড়া বজ্রপাত বা বৃষ্টির সময় বৈদ্যুতিক অনেক ডিভাইসের দিকে নজর রাখলেও অনেকে নিজের স্মার্টফোন সুরক্ষার বিষয়টি ভুলে যায়। অনেকে ভাবেন কি-ই বা হবে। তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বাংলা এর প্রতিবেদন থেকে জানা যায় বজ্রপাতের সময় স্মার্টফোন ব্যবহারে মারাত্বক ক্ষতি হতে পারে।

💹💹প্রতিবেদনে বলা হয়, বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় ঘরের ভিতরে থাকলে স্মার্টফোন ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই সময় ইন্টারনেট বন্ধ রাখাই ভালো। তবে যদি মারাত্মক আকারে বজ্রপাত হয় সেক্ষেত্রে ফোনটি পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। নাহলে স্মার্টফোনটির তো বটেই, যিনি সেটি ব্যবহার করছেন, তারও বিপদ হতে পারে।

🧊🧊কোন ফ্রিজ সবচেয়ে ভালো⁉️ফ্রস্ট না কি নন ফ্রস্ট ফ্রিজ!!✅😇😇অনেকেই ভাবছেন সেটা আবার কি।। ফ্রিজ কেনার সময় যেমন আমরা ব্রান্ড...
01/08/2024

🧊🧊কোন ফ্রিজ সবচেয়ে ভালো⁉️ফ্রস্ট না কি নন ফ্রস্ট ফ্রিজ!!✅

😇😇অনেকেই ভাবছেন সেটা আবার কি।। ফ্রিজ কেনার সময় যেমন আমরা ব্রান্ডকে গুরুত্ব দেই।🔥🔥🔑🔑 ঠিক তেমনই গুরুত্ব দিতে হবে ফ্রিজ ফ্রস্ট নাকি নন-ফ্রস্ট। তা না হলে আপনি ঠকে যেতে পারেন।

🐄কোরবানি ঈদ সামনে রেখে অনেকেই ইলেকট্রনিক্স পণ্য কিনে থাকেন। বিশেষ করে রেফ্রিজারেটরের চাহিদা এ সময় বেড়ে যায়।
🪡🪡 তাই এই প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্যটির বিক্রিও বেড়ে যায় তখন। কম দামে ভালো মানের ফ্রিজ কিনতে চান সবাই।

💵💵তাই সাধ্যের মধ্যেই বাজেট রেখে ভালো ফ্রিজটি কেনার জন্য কিছু বিষয় জানা জরুরি। ফ্রিজের গুণগত মান এর বিভিন্ন প্রযুক্তির উপর নির্ভর করে।👉 এসব বিষয়ে সামান্য জ্ঞান না থাকলে আপনি কখনও ভালো মানের ফ্রিজ কিনতে পারবেন না! হয়তো দাম দিয়েও ঠকতে পারেন!

🙅🙅ভালো ফ্রিজ কেনার ক্ষেত্রে সেটি ফ্রস্ট নাকি নন ফ্রস্ট তা মাথায় রাখা খুবই জরুরি। তবে অনেকেই এ বিষয়ে তেমন জানেন না। আসুন ফ্রস্ট ও নন ফ্রস্ট ফ্রিজের মধ্যে পার্থক্য কী তা জেনেই ফ্রিজ কেনা উচিত।

✅ফ্রস্ট ফ্রিজ কী?

⚡নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্রস্ট ফ্রিজের ভেতরে বরফ জমে। ফ্রস্ট রেফ্রিজারেটর প্রধানত সরাসরি শীতল রেফ্রিজারেটর। সরাসরি শীতল প্রযুক্তির মাধ্যমে এই ফ্রিজের মধ্যে বরফ জমতে শুরু করে।

⚡ফ্রস্ট ফ্রিজের বাতাসে আর্দ্রতা থাকায় সহজেই জমা হয় বরফ। আবার ফ্রিজের তাপমাত্রা ঠিকমতো সেট না করলেও বরফ জমতে পারে। ডিপ ফ্রিজগুলোই ফ্রস্ট হয় বেশি।

⚡ফ্রস্ট ফ্রিজে রাখা খাবার দীর্ঘদিন ভালো থাকে। বরফ হয়ে যাওয়ার কারণে ওইসব খাবারের মান আগের মতোই থাকে। সাধারণত ফ্রস্ট ফ্রিজে মাছ, মাংস, দুধসহ বিভিন্ন খাবার সংরক্ষণ করে দীর্ঘদিন ভালো রাখা যায়।

⚡আবার দীর্ঘক্ষণ কারেন্ট না থাকলেও ফ্রস্ট ফ্রিজে রাখা খাবার ভালো থাকে। এমনকি ফ্রস্ট ফ্রিজ বিদ্যুৎ সাশ্রয়ীও বটে। তাই বেশিরভাগ মানুষেরই ফ্রস্ট ফ্রিজ কেনার প্রতি ঝোঁক বেশি।

✅নন ফ্রস্ট রেফ্রিজারেটর

⚡ফ্রস্ট ফ্রিজের ঠিক উল্টোটি হলো নন ফ্রস্ট ফ্রিজ। এ ধরনের ফ্রিজের ভেতরের শীতল বাতাসে থাকে না কোনো আর্দ্রতা। অর্থ্যাৎ শুষ্ক বায়ুর মাধ্যমে শীতল হয় এই ফ্রিজ।

⚡এ ধরনের ফ্রিজের ভেতরে বরফ জমে না। তবে ফ্রিজে রাখা খাবারে যাতে দুর্গন্ধ না হয় সেটি নিশ্চিত করে নন ফ্রস্ট ফ্রিজ।

⚡প্রতিদিনের রান্না করা খাবার, ডিম, সবজি, ফলমূল ভালো রাখতে নন ফ্রস্ট ফ্রিজ বেশি ব্যবহৃত হয়। তবে দীর্ঘক্ষণ কারেন্ট না থাকলে এ ধরনের ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে যায় দ্রুত। আবার বিদ্যুৎও বেশি খরচ হয় নন ফ্রস্ট ফ্রিজে।

ফ্রস্ট নাকি নন ফ্রস্ট কোনটি কিনবেন আপনি?

⚡আপনার পরিবারে যদি ৩-৪ জনের বেশি সদস্য থাকে ও একটি মাঝারি ধারণক্ষমতার ফ্রিজ খোঁজেন, তাহলে ফ্রস্ট রেফ্রিজারেটর নিয়ে চিন্তা করার দরকার নেই।

⚡যেহেতু ফ্রস্ট রেফ্রিজারেটর সরাসরি শীতল প্রযুক্তি ব্যবহার করে, বিদ্যুত চলে গেলে খাবার অনেক সময় ভালো থাকে, বিদ্যুত খরচ নন ফ্রস্ট এর তুলনায় কম। এ ধরনের রেফ্রিজারেটর সর্বনিম্ন ১৫০-২৫০ লিটার পর্যন্ত হয়। তাই যেসব এলাকায় বিদ্যুত কম থাকে সেখানে ফ্রস্ট ফ্রিজ কেনায় উত্তম।

🏦🏦আর আপনি যদি শহরাঞ্চলে বাস করেন এবং চাকুরীজীবি বা অনেক ব্যস্ত সময় পার করেন। ফ্রস্ট ফ্রিজ থেকে খাবার বের করে পানিতে ভিজিয়ে খাবার থেকে বরফ ছাড়ানোর সময় পান না। তাহলে আপনি নন-ফ্রস্ট ফ্রিজটি নিতে পারেন। 💧💧

🔌🔌ওয়্যারলেস ইলেকট্রিসিটি।।🔌🔌🚿🚿ভাবুন তো⁉️💹💹যদি আপনার আমার ফোন চার্জ হয় তাও আবার কোনো চার্জার পিনের সংযোগ ছাড়াই।। তাহলে কে...
31/07/2024

🔌🔌ওয়্যারলেস ইলেকট্রিসিটি।।🔌🔌

🚿🚿ভাবুন তো⁉️
💹💹যদি আপনার আমার ফোন চার্জ হয় তাও আবার কোনো চার্জার পিনের সংযোগ ছাড়াই।। তাহলে কেমন হয়??📱📱📱

🌟 এমন একটি বিশ্বের কল্পনা করছে যেখানে আপনার ডিভাইস চার্জ হবে Wi-Fi এর সাথে সংযোগ করার মতোই সহজ! 📶⚡️ ওয়্যারলেস ইলেক্ট্রিসিটি এখন আর শুধু স্বপ্ন নয়—এটি বাস্তবে পরিণত হতে যাচ্ছে শুধুমাত্র আমাদের অক্লান্ত পরিশ্রমী টেকজায়ান্ট কোম্পানিগুলার যুগান্তকারী গবেষণা এবং উদ্ভাবনের জন্য।
📵📵স্মার্টফোনগুলিকে পাওয়ার আপ করা থেকে শুরু করে আমরা কীভাবে বৈদ্যুতিক শক্তিকে আরও ব্যাপক ভাবে ব্যবহার করতে পারি তা নিয়ে অতি দ্রুত কাজ করে যাচ্ছেন তারা। তাদের ধারনা যে স্মার্ট বিশ্ব গঠনে এটি অনেক প্রভাব ফেলবে।

বেতার বিদ্যুতের ভবিষ্যত নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন জমে থাকে? তাহলে কমেন্ট বক্সে আপনার মনে জাগা প্রশ্নটি ছুড়ে দিতে পারেন। 💬💡

#ওয়্যারলেস ইলেকট্রিসিটি #ইনোভেশন #ফিউচারটেক #বিশ্বাস ইলেকট্রিক #বিশ্বাসটেকনোলজি

Address

Singia College Gate

7406

Opening Hours

Monday 09:30 - 21:00
Tuesday 09:30 - 21:00
Wednesday 09:30 - 21:00
Thursday 09:30 - 21:00
Saturday 09:30 - 21:00
Sunday 09:30 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when বিশ্বাস ইলেকট্রিক এন্ড কুলিং ওয়ার্কশপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share