18/09/2022
নতুন দামী গাড়িটাও হঠাৎ করে মাঝ পথে বিকল হতে পারে, আমার আপনার অর্থনৈতিক ও শারীরিক স্বক্ষমতাও হঠাৎ করে দূর্বল হতে পারে, কাজেই নতুনত্ব, যৌবন আর বিত্ত বৈভব নিয়ে গর্বিত হওয়ার কিছু নেই। যে কোন সময় যেকোন মাঝ পথে নতুন গাড়ির মতো আমরা বিকল হতে পারি। প্রতিনিয়তই আমাদের পরিচিতি , অপরিচিত, পরিবারের, প্রতিবেশী, আত্নীয় বন্ধু কেউ না কেউ চির বিদায় নিয়ে চলে যাচ্ছে। কেউ সাথে কিছুই নিয়ে যেতে পারছেনা, নিজের প্রিয় ব্রান্ডের ঘড়িটা, মোবাইল ফোনটা, গাড়িটা, জামা কাপড়, বাড়ি, সবই পরিত্যাগ করে ছেড়ে যেতে হচ্ছে। প্রেম করে বিয়ে করা প্রিয় মানুষটা যার জন্য এতো কিছু, আদরের সন্তান, সবাইকেই ছেড়ে যেতে হচ্ছে। স্বপ্নের তৈরী বাগান বাড়ি, তিলে তিলে গড়া শিল্প, বাণিজ্য, প্রতিষ্টান সব কিছুই সব কিছুর জায়গায় পড়ে থাকবে, কেবল আমরাই থাকতে পারবোনা। আপনি আমি যে ধর্মের অনুসারীই হোই না কেন আমাদের সকলের শেষ পরিণতি কিন্তু মৃত্যই। পরকালে ও আল্লাহতে বিশ্বাসীদের মৃত্যুটা সাফল্যের আর বিপরীতে অবিশ্বাসীদের মৃত্যুটা ব্যর্থতার। পার্থক্য এতটুকুই তবুও সকলকে মরতে হবে। এতো অহংকার, নিজের সুখ সমৃদ্ধ জীবন নিয়ে এতো নিরাপত্তার গ্যারান্টি কার্ড প্রদর্শন, যৌবন আর গায়ের জোর নিয়ে এতো বাহাদূরী কি বোকামী নয়? আজ যারা আমাদের মধ্য হতে অনেকেই চিরতরে পৃথিবী ছেড়ে চলে গেছেন এখন তাদের
রেখে যাওয়া কোন কিছুই তারা মাটির নিচে বা আসমানের উপরে, আত্নার জগতে বা কবরের জগতে ভোগ করতে পারবেনা। আমরা কদিন পরই সকল মৃতদের ভূলে যাবো, ভূলে যাই, এমনকি যে প্রিয় মানুষটিও একদিন ভূলে যাবে।
তবে কেন এতো হিংসা, অহংকার, ঘৃণা আর স্বার্থপরতাকে পোষন করছি? আজ মরলে কাল মৃত বলা হবে। মৃত লিখা হবে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন। সকলকে শান্তি, কল্যান, সুস্থতা, জ্ঞান, সুমতি
সু বুদ্ধি আর অকৃত্রিম ভালোবাসা দান করুন। আমাদের সকল প্রয়াত বন্ধুদের বিদেহী আত্মাকে আল্লাহ ক্ষমা ও শান্তি দান করুন।
আল্লাহ হুম্মা আমিন।