United Bagerhat

United Bagerhat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from United Bagerhat, Bagerhat, Bagerhat.

28/05/2026

পবিত্র ঈদ-উল-আযহা
ঈদের শুভেচ্ছা
ঈদ মুবারক

শুভ নববর্ষ ১৪৩৩
13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

৫২'র মহান ভাষা আন্দোলনে ঢাকায় ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল করেছিলেন যে কজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী-তার মধ্যে অন্যতম বাগেরহা...
18/01/2026

৫২'র মহান ভাষা আন্দোলনে ঢাকায় ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল করেছিলেন যে কজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী-তার মধ্যে অন্যতম বাগেরহাটের হালিমা খাতুন, রাবেয়া খাতুন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে মিছিলে পা'য়ে গুলিবিদ্ধ হয়েছিলেন বাগেরহাটের সরদার আনোয়ারুল ইসলাম। মিছিল করেছিলেন শেখ আব্দুল আজিজ, কাজি আজহার আলি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলের সাথে সারা দেশের মতো তৎকালীন বাগেরহাট মহাকুমার ঐতিহ্যবাহী পিসি কলেজেও ভাষা আন্দোলনে ধর্মঘট ও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। সেই কর্মসূচীতে অগ্রণী ভূমিকা রাখেন তৎকালীন পিসি কলেজের সাহসী ছাত্র-শেখ আশরাফ হোসেন, মনসুর আহম্মেদ, দেলোয়ার হোসেন, আব্দুল খালেক, জহুরুল হক, মারুফুল হক, এজাবুল হক, ইবরাহীম হোসেন লাল, আব্দুল জলিল, আঃ ছত্তার খা, শেখ নজিবর রহমান, শেখ আলী আহম্মেদ। তাদের আন্দোলনে অংশগ্রহন করেন বাগেরহাটের তৎকালীন যুবনেতা শেখ আমজাদ আলী গোরাই, সৈয়দ রওনক আলী হারু, আব্দুল গনি সরদার, আব্দুল বারি ইজারাদার, স্কুল ছাত্র এসএম সোহরাব হোসেন সহ নাম না জানা অনেক ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ। পিসি কলেজের ছাত্রদের আন্দোলনে সংহতি জানানোর কারণে চাকরিচ্যুত হন অধ্যাপক মীর মোশাররফ হোসেন। ঝিনাইদহ এ ভাষা আন্দোলনে অংশ নেন বাগেরহাটের শেখ হাবিবুর রহমান। ভাষা আন্দোলনে অংশ নেয়ার কারণে তৎকালীন নুরুল আমীন স্কুলের ছাত্রত্ব হারান ফারুক মাহমুদ।

৫২'র একুশে ফেব্রুয়ারি ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হন রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত। ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশের মতো বাগেরহাট শহরে প্রতিবাদ সমাবেশ হয়। সেই প্রতিবাদ সমাবেশে নিজের লেখা - "রাষ্ট্রভাষা আন্দোলনও কিরিলিরে বাঙ্গালী
ঢাকা শহর রক্তে ভাসাইলি" কালজয়ী গান গেয়ে সংহতি জানাতে উপস্থিত হন বাগেরহাটের চারণকবি সেখ সামছুদ্দীন।

বিঃদ্রঃ- এখানে যাদের ছবি সংগ্রহ করা সম্ভব হয়েছে।
অনেকের ছবি অতি পুরাতন এবং ক্ষতিগ্রস্ত, পুরাতন ছবি থেকে স্কেচ করতে যেয়ে কিছুটা অমিল হতে পারে।

ছবি সংগ্রহ, গ্রাফিক্স ও স্কেচ : আবদুল্লাহ বনি।
★একটি বাগেরহাট ফিল্ম সোসাইটি উদ্যোগ★

আমাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ইন্না ...
30/12/2025

আমাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

"ঐক্যবদ্ধ বাগেরহাট"বাগেরহাটবাসীর অস্তিত্বের লড়াই ছিল জেলার ৪টি সংসদীয় আসন ফিরিয়ে পাওয়া। জেলার সর্বস্তরের মানুষের আন্দোলন...
14/12/2025

"ঐক্যবদ্ধ বাগেরহাট"
বাগেরহাটবাসীর অস্তিত্বের লড়াই ছিল জেলার ৪টি সংসদীয় আসন ফিরিয়ে পাওয়া। জেলার সর্বস্তরের মানুষের আন্দোলন সংগ্রাম এবং দেশের সর্বোচ্চ আদালতে বিজ্ঞ আইনজীবীগণ আইনী লড়াই করে ফিরিয়ে এনেছেন বাগেরহাট জেলার ৪টি আসন।

বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন পুনরুদ্ধার আন্দোলনের অগ্রসৈনিক বাগেরহাটের কৃতিসন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন সহ অন্যান্য আইনজীবী ও বাগেরহাট জেলার রাজনীতিক এবং বিভিন্ন স্টেকহোল্ডারকে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে ইউনিটের নবনির্বাচিত সেক্রেটারি মাহবুর রহমান টুটুলের পরিচালনা ও নির্বাহী সদস্য বিজ্ঞ পিপি অ্যাড মাহাবুব মোর্শেদ লালনের সভাপতিত্বে গত ১৩ ডিসেম্বর ২০২৫, পুরাতন শিল্পকলা হলে জমকালো সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করে নির্বাহী সদস্য মোঃ আল আমীন সরদার।

বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাশ্রমে বাগেরহাটের প্রাণকেন্দ্রের ঐতিহ্যবাহী পুরাতন জেলখানা পুকুর পরিচ্ছন্নতা অভিযা...
06/12/2025

বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাশ্রমে বাগেরহাটের প্রাণকেন্দ্রের ঐতিহ্যবাহী পুরাতন জেলখানা পুকুর পরিচ্ছন্নতা অভিযান।
৬ ডিসেম্বর ২০২৫

Address

Bagerhat
Bagerhat

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801911079687

Website

Alerts

Be the first to know and let us send you an email when United Bagerhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to United Bagerhat:

Shortcuts

Share