07/09/2026
আমাদের আজকের গ্রাহক শ্রদ্ধেয় আশরাফ ভাই
জনাব আশরাফ মিস্ত্রি। বাড়ি বাঁশখালীর বেলগাঁওয়ে।দীর্ঘদিনের পরিচিত মানুষ। সহজ-সরল, প্রাণখোলা আর একেবারে দিলখোশ একজন মানুষ।
নতুন বাড়ি করেছেন। তাই নতুন বাড়ির প্রতিটি আয়োজনে চান নতুনত্ব, সৌন্দর্য আর নিজের রুচির ছাপ। প্রয়োজনের তাগিদে পরিবারের জন্য এবার প্রয়োজন ছিল একটি রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন।
অনেক জায়গায় সুযোগ থাকা সত্ত্বেও দীর্ঘদিনের পরিচয়
ও বিশ্বাসের জায়গা থেকে তিনি বেছে নিলেন যুন নুরাইন ইলেক্ট্রনিক্স।
নিজের পছন্দমতো ওয়ালটনের রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন নিয়ে ফিরলেন নতুন বাড়ির নতুন আয়োজনে।
ব্যবসার সবচেয়ে বড় প্রাপ্তি বিক্রি নয়— মানুষের বিশ্বাস।আর বেলগাঁও থেকে এতদূর এসে যখন একজন মানুষ সেই বিশ্বাস নিয়ে আমাদের বেছে নেন, তখন সত্যিই মনে হয়—এ ভালোবাসা ভাগ্যের ব্যাপার।
আশরাফ ভাই, আমাদের বেছে নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার নতুন ঘর ভরে উঠুক সুখ, শান্তি আর ভালোবাসায়। ❤️
ওয়ালটন এক্সক্লুসিভ — যুন নুরাইন ইলেক্ট্রনিক্স
ঠিকানা: তৈলারদ্বীপ সরকার হাট, আনোয়ারা, চট্টগ্রাম
যোগাযোগ: 01349-194822, 01517-832154