Anandajatra - আনন্দযাত্রা

Anandajatra - আনন্দযাত্রা এই ভুবনের ছন্দে মোরা আনন্দ চঞ্চল... This is our mission and vision that we want to work as facilitators to reach these cherished goals. Language & Literature
2.

শিশু জন্মেই মানুষ হয়না, তাকে মানুষ হয়ে উঠতে হয়।আনন্দময় শৈশব তার প্রথম ভিত্তি, মানুষ হয়ে ওঠার আলোকিত পথ তারা নিজেরাই গড়বে। প্রতিটি শিশুই স্বতন্ত্র, তার ইচ্ছা, পছন্দ, গ্রহন করার ক্ষমতা ভিন্ন। শিশুদের স্বতন্ত্রতা খোঁজা সহজ নয় মোটেই। সেই কাজটিই আমরা করতে চাই আমাদের দক্ষতা, অভিজ্ঞতা, আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে, এই তো আনন্দযাত্রা!

শিশুর বয়স: ৬ -১২ বছর
সময়: সকাল ১০.০০ টা - দুপুর ১.০০ টা
স্থান: রুশ বিজ

্ঞান ও সংস্কৃতি কেন্দ্র। ৪২,ভাষা সৈনিক এম, এ মতিন রোড, ধানমন্ডি আ/এ ঢাকা ১২০৫
যোগাযোগ: ০১৭১৬৫৮০৫৩৭


We all know that the children of today are gradually getting socially alienated and self-centered. Their childhood are now encircled within the four walls, particularly when their is social disturbances, degradation, lack of security of life, liberty and freedom. In the cities and the towns the children do not have enough playground to practice physical various kinds of sports, although they have now enough access to information Technology which is just the reverse for the children living in the villages and rural areas. Similarly the children although live in the laps of nature but they do not have enough scope to learn things from the nature.This is true for the children of both the town and the village. Our organization 'Anandajatra' believes that we have some social responsibilities to the children to open a wider-horizon before them to serve the country, society and the people through development of their mental faculties towards becoming an enlightened person. We are a team comprising three teachers who are running a creative School named 'Anandajatra- A Joyful Journey'. Its main aim is to develop mental faculties of the children through education, cultural & other related activities. So that in future can grow up as a good human being. We offer courses in the following areas:
1. Cultural Activities including music and folk dance (Brotocahari)
3. Reading & Writing skills
4. Story telling, Children Theatre
5. Meditation
6. Rhymes
7. Country and International social system as applicable to the children
8. Multi Sensory Learning

আমাদের গ্রামবন্দে আলি মিঞাআমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর,থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, এক...
17/12/2025

আমাদের গ্রাম
বন্দে আলি মিঞা

আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর,
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই।
হিংসা ও মারামারি কভু নাহি করি,
পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি।

আমাদের ছোটো গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়েছে প্রাণ।
মাঠভরা ধান আর জলভরা দীঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।
আমগাছ জামগাছ বাঁশঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন,
সকালে সোনার রবি পুব দিকে ওঠে,
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে।

16/12/2025

'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।'

সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।

14/11/2025

জাহরা, অনেক অনেক ভালবাসা তোমার জন্য।

04/11/2025

শুভ জন্মদিন আয়ান। তোমাকে আমরা অনেক ভালবাসি।

06/10/2025

'পাখি সব করে রব, রাতি পোহাইল
কাননে কুসুম কলি সকলি ফুটিল'

ভোরের পাখিরা গান করছে..
27/09/2025

ভোরের পাখিরা গান করছে..

31/08/2025

অনুশীলন - কাজের লোক

 #গল্প আনন্দযাত্রার  নীথিকা সবে মাত্র  'কার চিহ্ন'  দিয়ে  ধরে ধরে বানান করে পড়তে শিখছে । খুবই মনযোগী এবং হাতের লেখাও  ভা...
24/08/2025

#গল্প

আনন্দযাত্রার নীথিকা সবে মাত্র 'কার চিহ্ন' দিয়ে ধরে ধরে বানান করে পড়তে শিখছে । খুবই মনযোগী এবং হাতের লেখাও ভারী সুন্দর! আজ আমাকে খুবই আনন্দের সঙ্গে জানালো সে একটা গল্প লিখে এনেছে , আমিতো মহা খুশি, তাই লেখাটা সবার সঙ্গে ভাগ করলাম। ও যেহেতু সবেমাত্র পড়তে ও লিখতে শুরু করেছে তাই বাক্য গঠন যেভাবে করেছে, আমি সেভাবেই রেখেছি।
এখন শুধু প্রশংসা দরকার। আপনারাও এই নবীন গল্পকথককে উৎসাহ জানাবেন।

23/08/2025

আনন্দযাত্রায় চড়ুই পাখিদের কিচিরমিচির

আজ আমরা আনন্দযাত্রায় নীথিকার জন্য  জন্মদিনের কার্ড   বানিয়েছি।নীথিকার জন্মদিন ছিল ২৪শে জুলাই বৃহস্পতিবার। আজ ও বন্ধুদের ...
26/07/2025

আজ আমরা আনন্দযাত্রায় নীথিকার জন্য জন্মদিনের কার্ড বানিয়েছি।নীথিকার জন্মদিন ছিল ২৪শে জুলাই বৃহস্পতিবার। আজ ও বন্ধুদের জন্য উপহার হিসেবে চকলেট ও রঙিন রঙিন বেলুন এনেছে। আমরাও তো মহাখুশি! লক্ষী মেয়ে নীথিকার জন্মদিন বলে কথা! তাহলে আজ আমরা কী করতে পারি? কেউ বললো আমরা তো কার্ড বানিয়ে দিতে পারি, চট করে আমার কৌতূহলী মন প্রশ্ন করলো আমরা কী মন থেকে সত্যি মনে করি এমন কিছু প্রশংসাসূচক কথা নীথিকাকে বলতে পারি
যা নীথিকাকে আনন্দ অনুভব করাবে? প্রথমে মোজাম্মেল বলল, নীথিকা তুমি খুব সুন্দর, পরিপাটি হয়ে আনন্দযাত্রায় আসে। ছড়া, কবিতা, অভিনয় ও নাচ খুব ভালো করতে পারে এবং সবাইকে সম্মান করো। তাইতো আমি ও আয়ান আমরা দুইভাই তোমাকে ভালবাসি।
এরপর জাহরা বলল, শুভ জন্মদিন নীথিকা, তোমাকে আমি অনেক ভালবাসি! এরপর বনি খালামনি বলল, নীথিকা তুমি একটা মিষ্টি মেয়ে! তুমি খুব মনযোগী , তাইতো তুমি সবকিছু এত্ত সুন্দর করে শিখতে পারো। তোমার জন্য অনেক অনেক ভালবাসা রইল। এরপর বলল পাপড়ি খালামনি, বুদ্ধিমান মেয়ে নীথিকা, তোমাকে আমি অনেক ভালবাসি। তুমি অনেক কিছু জানতে চাও, শিখতে চাও তাইতো এত ভালোলাগে! এমনই সারাজীবন থেক। অনে বড় মানুষ হবে তুমি।

এরপর নীথিকাকে যখন বললাম এসব শুনে তোমার কেমন লাগছে? দেখি যে তারার মত মিটমিট করে হাসছে! চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে।
এবার তুমি কিছু বলো? তখন নীথিকাও বললো , তোমাদেরও আমি খুব ভালবাসি! একদিন আনন্দযাত্রায় না আসতে পারলে আমার একটু কষ্ট লাগে।

এরপর আমরা মহা উৎসাহে জন্মদিনের কার্ড বানালাম।

আজকে আনন্দযাত্রায় গান, গল্প, আঁকায়, কথায় এভাবেই কেটে গেল।
প্রশংসা ও স্বীকৃতি শিশুদের আত্মবিশ্বাসী করে তোলে, মনের পুষ্টি যোগায়।

"বৃষ্টি পড়ে টাপুর টুপ ঘরের মধ্যে চাপুর  চুপগাছের তলে উঠোন জলে কেউবা লাফায় ধাপুর ধুপ।'
15/07/2025

"বৃষ্টি পড়ে টাপুর টুপ
ঘরের মধ্যে চাপুর চুপ
গাছের তলে উঠোন জলে
কেউবা লাফায় ধাপুর ধুপ।'

Address

রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র। ৪২, ভাষা সৈনিক এম, এ মতিন সড়ক। ধানমণ্ডি আ/এ।
ঢাকা
ঢাকা১২০৫

Telephone

+8801716580537

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anandajatra - আনন্দযাত্রা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anandajatra - আনন্দযাত্রা:

Share